শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির

শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির This is not an official page of this temple. But soon it will turn into an official page. stay close.....

পিতামাতা একত্রে থাকিলে পুত্র কাকে প্রথম প্রণাম করবে,  তখন অনেকের অভিমত দেখে খুবেই বিভ্রান্তিতে পড়ে যায়, তাই ভাবলাম এটা ন...
20/08/2026

পিতামাতা একত্রে থাকিলে পুত্র কাকে প্রথম প্রণাম করবে, তখন অনেকের অভিমত দেখে খুবেই বিভ্রান্তিতে পড়ে যায়, তাই ভাবলাম এটা নিয়ে কিছু আলোচনা করা প্রয়োজন, তাই আলোচনার অবতারণা,

🙏পিতা-মাতা প্রণামের শাস্ত্রীয় বিধান — শ্রীকৃষ্ণের আচরণেই প্রমাণ🙏

বিষ্ণুপুরাণের অমোঘ বাণী:*

কৃষ্ণোপি বসুদেবস্য পাদৌ জগ্রাহ সত্বরঃ।
দেবুক্যাশ্চ মহাবাহু র্বলদেব সহায়বান্।।
(বিষ্ণুপুরাণ)*

অর্থাৎ — মহাবাহু শ্রীকৃষ্ণ বলদেবের সহিত বৃন্দাবন হইতে মথুরায় আসিয়া **প্রথমে পিতা বসুদেবের চরণ গ্রহণ করিলেন**, অতঃপর মাতা দেবকীকে প্রণাম করিলেন।

#শাস্ত্রের নির্দেশ কী?

পিতা ও মাতা একত্রে উপস্থিত থাকিলে —
✅ প্রথমে পিতাকে, তারপর মাতাকে প্রণাম করিতে হইবে।

এই প্রশ্ন অনেকের মনে আসে — মাতা তো গর্ভে ধারণ করেন, দশ মাস কষ্ট করেন, তাহলে পিতা আগে কেন?

শাস্ত্র এর উত্তর দিয়েছে সুন্দরভাবে।

মনুস্মৃতিতে বলা রয়েছে

উপাধ্যায়ান্ দশাচার্য আচার্যাণাং শতং পিতা।
সহস্রং তু পিতৃন্ মাতা গৌরবেণাতিরিচ্যতে।।
(মনুস্মৃতি ২/১৪৫)

অর্থ — দশজন উপাধ্যায় অপেক্ষা আচার্য বড়, শতজন আচার্য অপেক্ষা পিতা বড়, এবং **সহস্র পিতা অপেক্ষাও মাতা গুরুত্বে অধিক।

তাহলে মাতা এত মহান হওয়া সত্ত্বেও পিতা আগে প্রণম্য কেন?

এর কারণ —

শাস্ত্রে মাতাকে **গুরুত্বে** অধিক বলা হয়েছে — কারণ গর্ভধারণ, লালনপালন, স্তন্যদান অতুলনীয়।
কিন্তু পিতাকে **পূজ্যতায়** অগ্রগামী বলা হয়েছে — কারণ পিতাই সংসারের ধর্মীয় ও সামাজিক কর্তৃত্বের প্রতিনিধি।

তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে —
মাতৃ দেবো ভব। পিতৃ দেবো ভব।
(তৈত্তিরীয় উপনিষদ ১/১১)

মাতাকে প্রথমে উল্লেখ করা হয়েছে গুরুত্বের নিরিখে, কিন্তু প্রণামের ক্ষেত্রে আচারগত বিধি ভিন্ন।

স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেখিয়ে দিলেন পথ:

শ্রীকৃষ্ণ — যিনি স্বয়ং জগতের পিতা, যিনি সর্বজ্ঞ, তিনিও লোকশিক্ষার জন্য শাস্ত্রের আচার পালন করলেন।
মথুরায় পৌঁছে **আগে বসুদেবের চরণ স্পর্শ করলেন**, পরে দেবকী মাতার।

গীতায় তিনি নিজেই বলেছেন —
যদ্যদাচরতি শ্রেষ্ঠঃ তত্তদেবেতরো জনঃ।
স যৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে।।
(ভগবদ্গীতা ৩/২১

অর্থ — শ্রেষ্ঠ ব্যক্তি যে আচরণ করেন, সাধারণ মানুষ তা-ই অনুসরণ করে। তিনি যাকে প্রমাণ মনে করেন, জগৎ তাই মেনে চলে।

তাই ভগবান নিজেই আচরণ করে শিখিয়ে গেছেন — **পিতা প্রথমে, মাতা পরে।

মূলকথা হচ্ছে
মাতা গুরুত্বে সর্বোচ্চ — এ বিষয়ে শাস্ত্রে কোনো দ্বিমত নেই।
কিন্তু প্রণামের আচারে পিতা অগ্রগামী — এটি শাস্ত্রীয় বিধান।
স্বয়ং শ্রীকৃষ্ণ এই বিধান পালন করে আমাদের পথ দেখিয়েছেন।

শাস্ত্রের প্রতিটি বিধানের পেছনে গভীর তত্ত্ব আছে। সেই তত্ত্ব বুঝে শাস্ত্র মেনে চলাই প্রকৃত সনাতনী জীবনযাপন করা উচিত.
Copy from- Manik Chakrabarty

18/08/2026
গত বছরের শ্রী শ্রী দূর্গা প্রতিমার বিসর্জন সম্পন্ন হল। 🙏🙏বিসর্জনের এই মুহূর্তে হৃদয় ভারাক্রান্ত, তবুও বিশ্বাস অটুট—মা কখ...
15/08/2026

গত বছরের শ্রী শ্রী দূর্গা প্রতিমার বিসর্জন সম্পন্ন হল। 🙏🙏

বিসর্জনের এই মুহূর্তে হৃদয় ভারাক্রান্ত, তবুও বিশ্বাস অটুট—মা কখনো বিদায় নেন না, তিনি আবারও শুভ শক্তিরূপে আমাদের মাঝে ফিরে আসেন।

গত বছরের পূজার স্মৃতি ও ভক্তিভাবকে হৃদয়ে ধারণ করে, আসন্ন শারদীয় দুর্গোৎসবের জন্য এবার নির্মিত হবে নতুন প্রতিমা।
মায়ের চরণে আমাদের একান্ত প্রার্থনা—

অশুভের বিনাশ হোক, শুভ শক্তির জয় হোক; সকলের জীবনে শান্তি, মঙ্গল ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হোক।

“যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা,
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।”

জয় মা দুর্গা। 🌺🪔

13/08/2026

Address

Paikpara D-Type Quarter, Principal Abul Kashem Road, Mirpur-1, Dhaka (Near & Opposite Of Delta Medical College & Hospital)
Dhaka
1216

Telephone

01819497922

Website

Alerts

Be the first to know and let us send you an email when শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category