Ishqe Mostofa_ইশকে মোস্তফা ﷺ

Ishqe Mostofa_ইশকে মোস্তফা ﷺ নবীজি ﷺ উনার প্রতি প্রেম এবং ভালোবাসা?

কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালামের আগমণ এবং  আবু তালিবকে জীবিত করার ঘটনাঃহযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সশরীরে...
25/12/2024

কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালামের আগমণ এবং আবু তালিবকে জীবিত করার ঘটনাঃ

হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সশরীরে আসমানে উঠিয়ে নিয়েছেন।তিনি মারা যাননি।পবিত্র কুরআনে স্পষ্টভাষায় এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।আর তাদের একথা বলার কারণে যে,আমরা মরিয়ম পুত্র ঈসা মসীহকে হত্যা করেছি যিনি ছিলেন আল্লাহর রসূল।অথচ তারা না তাঁকে হত্যা করেছে, আর না শুলীতে চড়িয়েছে,বরং তারা এরূপ ধাঁধায় পতিত হয়েছিল।বস্তুতঃ তারা এ ব্যাপারে নানা রকম কথা বলে,তারা এক্ষেত্রে সন্দেহের মাঝে পড়ে আছে,শুধুমাত্র অনুমান করা ছাড়া তারা এ বিষয়ে কোন খবরই রাখে না।আর নিশ্চয়ই তাঁকে তারা হত্যা করেনি।বরং তাঁকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ তা’আলা নিজের কাছে।আর আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী,প্রজ্ঞাময়।{সূরা নিসা-১৫৭-১৫৮}।

ঈসা আলাইহিস সালাম আল্লাহর নিকট ফরিয়াদ জানিয়েছিলেন প্রিয় নবীজির(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)উম্মত হবার জন্য।আল্লাহ পাক উনার দোয়া কবুল করেছিলেন(সুবহানাল্লাহ)।যেই নবীজির উম্মত হবার জন্য ঈসা আলাইহিস সালাম দুয়া করেছিলেন,সেই নবীজির উম্মত হয়েও আমরা সেই নবীজিকে চিনতে পারিনাই।😰

ঈসা(আঃ) কিয়ামতের ৪০ বছর পূর্বে সিরিয়ার জামে দামেস্ক মসজিদে পূর্ব দিকে মিনারে তাসরীফ এনে ইমাম মেহেদী আলাইহিস সালামের ইমামতিতে আসরের নামাজ আদায় করবেন।সুবহানাল্লাহ 🖤💝

মাহবুবে ইলাহি খাজা নিজামুদ্দীন আউলিয়া(রহঃ) কৃত রাহাতুল মুহিব্বিন কিতাবে বর্ণিত আছে যে,হযরত ঈসা আলাইহিস সালাম যখন শেষ জামানায় দুনিয়ায় আবতরণ করবেন তখন মু'জেজা হিসেবে মৃত ব্যক্তি হতে একজন কে জীবিত করবেন এবং সেই ব্যক্তি হচ্ছে নবীজির চাচা আবু তালেব। তিনি ঈসা আলাইহিস সালামের বন্ধু হবেন। সুবহানাল্লাহ ❤️❤️❤️🥹🥹🥹

আজ ২০ জমাদিউস সানি।জান্নাতের যুবতী নারীদের সর্দারণী মা ফাতেমাতুজ্জোহরা (আঃ) আজকের এই দিনে দুনিয়ায় তাশরীফ এনেছিলেন। #শানে...
22/12/2024

আজ ২০ জমাদিউস সানি।জান্নাতের যুবতী নারীদের সর্দারণী মা ফাতেমাতুজ্জোহরা (আঃ) আজকের এই দিনে দুনিয়ায় তাশরীফ এনেছিলেন।

#শানে ফাতেমাতুজ্জোহরা (আঃ)--

১/হযরত আলী (আলাইহিস সালাম) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, পুনরুত্থানের দিনে আঁমার মেয়ে সম্মানের পোশাক পরে উঠবেন।যে পোশাক আবে হায়াত দিয়ে ধোয়া হবে।তাঁকে দেখে সমস্ত সৃষ্টি স্তব্ধ হয়ে যাবে।তখন তাঁর গায়ে চড়ানো হবে জান্নাতের পোশাক। পোশাকের প্রতি স্তরে থাকবে আরো হাজার স্তর।প্রতি স্তরে সবুজ অক্ষরে লেখা থাকবে: মুহাম্মাদ (ﷺ)’র কন্যাকে সবচেয়ে ভালভাবে জান্নাতে নিয়ে যাও।মহা সম্মানে,উচ্চ বরেণ্যতায়,গভীর সম্ভ্রমে।তাঁকে ঘিরে রাখবে জান্নাতের ৭০ হাজার অসূর্যস্পর্শা নারী।💗💗💗💗(সুবহানাল্লাহ)

[তাবারী,জাখায়েরুল উকবা পৃ: ৯৫]

২/ রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, ❝হাশরের দিনে আল্লাহ্’র কুরসির গভীর থেকে (অন্য কিছু রেওয়ায়েতে,পর্দার আড়াল থেকে) ঘোষক ঘোষণা করবে,হে মানুষ! মাথা নত করে দাও।অবনত করো চোখ! মুহাম্মাদ (ﷺ)’র কন্যা ফাতিমা (আলাইহিস সালাম) সেতু (পুলসিরাত) পেরিয়ে যাবেন।তাঁর সাথের ৭০ হাজার জান্নাতী নারী সত্ত্বা আলোর চমকের মত হবে।❞

💗💗💗💗সুবহানাল্লাহ

*১. হাকিম,আল-মুস্তাদরাক (৩:১৬৬ # ৪৭২৮)
*২. মুহিব্ব তাবারি,দাখাইর-উল-উকবা (পৃষ্ঠা ৯৯)
*৩. ইবনে আসির,উসাদ-উল-গাবাহ ফী-মারিফাহ আশ-সাহাবাহ (২২০)
*৪. আজলভানী,কাশফ-উল-খিফা (১: ১০১ # ২৩৩)
*৫. হাকিম,আল-মুস্তাদরাক (৩:১৭৫ # ৪৭৫৭)
*৬. আহমদ বিন হাম্বল,ফাদাইল-উস- সাহাবাহ (২: ৬৩৬৩৬৩ # ১৩৪৪)

নাজাতের তরী প্রিয় নবীজির আহলে বাইত আলাইহিমুস সালাম।হযরত আবু যর (رضي الله عنه) থেকে বর্ণিত। তিনি কা'বা ঘরের দরজা ধরে  বলল...
21/12/2024

নাজাতের তরী প্রিয় নবীজির আহলে বাইত আলাইহিমুস সালাম।

হযরত আবু যর (رضي الله عنه) থেকে বর্ণিত।

তিনি কা'বা ঘরের দরজা ধরে বললেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম )কে বলতে শুনেছি,
❝তােমাদের মধ্যে আমার পরিবারবর্গ (আহলে বাইত) এর উদাহরণ হচ্ছে, হযরত নূহ (عليه السلام) এর উম্মতের জন্য তার নৌকার মত। যে তাতে আরােহন করল সে মুক্তি পেল। আর যে তা হতে পিছন পড়ে রইল (পরিত্যাগ করল) এবং আরােহণ করলনা সে ধ্বংস হল। আর আমার আহলে বাইতের আরাে উদাহরণ হচ্ছে, বনী ইসরাঈলের ‘হিত্তাতুন’ এর মত।❞

সুবহানাল্লাহ ❤️💚❤️

-রেফারেন্সঃ

১.তাবারানীঃ আল-মু'জামুল আওসাত-৪:২৮৩ (৩৫০২)/৬:২৫১ ৫৫৩২)।

২.আল-মু'জামুস সাগীর, ১:১৩৯।

৩.আল মুসতারিক, ইমাম হাকেম, ২:৩৭৩ (৩৩১২)। মুস্তাদরাক, খণ্ড ২, পৃষ্ঠা ৩৪৩, তিনি বলেন হাদিসটি মুসলিমের শর্তে সহীহ;

৪.মিশকাত শরিফ,খঃ-১১, হাঃ-৫৯২৩;

৫.তাফসীরে কাবির, খঃ-২৭, পৃঃ-১৬৭;

পরিশুদ্ধ অন্তর থেকে আমাদের দরূদ ও সালাম পৌছে যাক প্রিয় নবীজির সোনার মদিনা শরীফে।আল্লাহ পাক আমাদের কবুল করুন।আমিন🤲🤲🤲সাল্ল...
19/12/2024

পরিশুদ্ধ অন্তর থেকে আমাদের দরূদ ও সালাম পৌছে যাক প্রিয় নবীজির সোনার মদিনা শরীফে।
আল্লাহ পাক আমাদের কবুল করুন।আমিন🤲🤲🤲

সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম💚🤍💚

প্রিয় নবীজি(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম)হারিসা(রা:) যে জান্নাতুল ফেরদৌসে আছেন সেটি জানিয়ে দিলেন।প্রখ্যাত স...
17/12/2024

প্রিয় নবীজি(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম)হারিসা(রা:) যে জান্নাতুল ফেরদৌসে আছেন সেটি জানিয়ে দিলেন।

প্রখ্যাত সাহাবী হযরত আনাস(রা:)থেকে বর্ণিত।তিনি বলেন, হারিসা ছিল একজন অল্প বয়সী যুবক। বদর যুদ্ধে সে শহীদ হয়ে গেলে তার মা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম )-এর নিকট এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ!

হারিসা আমার কত আদরের সন্তান তা আপনি জানেন। সে যদি জান্নাতী হয় তা হলে আমি ধৈর্য ধারণ করবো এবং এ জন্যে সওয়াবের আশা পোষণ করবো। আর যদি ভিন্ন কিছু হয়, তবে আপনি তো দেখতেই পাচ্ছেন, আমি কি করছি।

নবীজি(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম) বললেন, থাম, পাগল হয়েছ নাকি। জান্নাত কি মাত্র একটি?

অনেক জান্নাত আছে। সে তো জান্নাতুল ফিরদাউসে আছে।

এ হাদীছটি অন্য সূত্রে সাবিত(রা:), কাতাদা আনসারী(রা:) ও আনাস(রা:) থেকে বর্ণিত।

সেখানে আছে,❝হারিছা ছিল যুদ্ধের ময়দানের পর্যবেক্ষণকারী❞

এবং ❝তোমার ছেলে জান্নাতুল ফিরদাউসের উচ্চ আসনে অধিষ্ঠিত আছে।❞

এ কথাটির মধ্যে বদরী সাহাবীদের মর্যাদার ব্যাপারে এক নিগৃঢ় তত্ত্ব লুক্কায়িত আছে। কেননা, হারিসা রণক্ষেত্রে বা যুদ্ধের সারিতে ছিলেন না।

বরং দূর থেকে যুদ্ধ পর্যবেক্ষণ করছিলেন। তিনি হাওয থেকে পানি পান করার সময় হঠাৎ এক তীর এসে তাঁর শরীরে বিদ্ধ হয়। যুদ্ধের সাথে এতটুকু সংশ্লিষ্টতার জন্যে পুরস্কার স্বরূপ তাঁকে সেই ফিরদাউসে স্থান দেয়া হয়, যা সকল জান্নাতের সেরা জান্নাত, সর্বোত্তম জান্নাত, যেখান থেকে নহর প্রবাহিত হয়ে চলে গিয়েছে অন্যান্য জান্নাতে, যে জান্নাত সম্পর্কে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম) উম্মতকে বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাতের প্রার্থনা কর, তখন জান্নাতুল ফিরদাউসের জন্যে প্রার্থনা করবে।💚🤍

এমতাবস্থায় হারিসার মর্যাদা যদি এতো বড় হয়, তা হলে যারা তিনগুণ বেশী সৈন্য ও অস্ত্ৰে সজ্জিত শক্ৰদের মুখোমুখি হয়ে লড়াই করেছিলেন, তাদের মর্যাদা যে কত উচু হতে পারে তা সহজেই অনুমেয়। আল্লাহু আকবার💚💚💚🥹🥹

কিয়ামত দিবসে সাইয়্যেদায়ে কায়েনাত ফাতেমা (আঃ)উনার মোহরানার বিনিময়ে গোনাহগার উম্মতের মুক্তি-কিতাবে বর্ণিত আছে, যখন  ফাতেমা...
11/12/2024

কিয়ামত দিবসে সাইয়্যেদায়ে কায়েনাত ফাতেমা (আঃ)উনার মোহরানার বিনিময়ে গোনাহগার উম্মতের মুক্তি-

কিতাবে বর্ণিত আছে, যখন ফাতেমা(আঃ)শুনলেন তার পিতা তাকে বিয়ে দিয়েছেন আর কয়েকটি দিরহামকে তার মোহর ধার্য করেছেন তখন বললেন,

হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লাম) সাধারণ মানুষের মেয়েরা ও তো কয়েক দিরহামের বিনিময়ে বিয়ে হয়।

তাহলে আমার আর তাদের মাঝে পার্থক্য কি হল? আমি চাই আপনি তা ফিরিয়ে দিবেন এবং আল্লাহর নিকট দুআ করবেন যেন তিনি আপনার উম্মতের গুনাহগারদের সুপারিশকে আমার মহর বানিয়ে দেন।

তখন জিবরাইল আঃ এক টুকরা রেশমের কাপড় নিয়ে এলেন যাতে লেখা ছিল আল্লাহ তা'আলা ফাতেমাতুজ্জোহরার পিতার গুনাহগার উম্মতের সুপারিশকে তার মোহরানা ধার্য করেছেন।

এরপর ইন্তেকাল কালে তিনি সেই কাপড়ের টুকরোটি কাফনের নিচে তাঁর বুকের উপর রাখার নির্দেশ দিলেন।রাখা হল।আর তিনি বললেন যখন আমি কিয়ামত দিবসে সমবেত হব।তখন ঐ টুকরোটি হাতে নিয়ে উঁচু করে ধরবো। আমার পিতার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবো।❞

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

( আহমদ দামেশক্বী আশ শাফেয়ী রা: কৃত-আখবারুদ দুয়াল ওয়া আসারুল আউয়াল,১ম খন্ড, ১৯০ পৃষ্ঠা)

❝দুলহা সাজাই পালকি চড়াই নিবিরে যখন,নাতে রাসুল পাঠ করিও ও বৈরাতী গন দিবি তুলে নবীর কোলে,দাত বেদাত বলিসনা।❞কাফনে দিস নবীজি...
10/12/2024

❝দুলহা সাজাই পালকি চড়াই নিবিরে যখন,
নাতে রাসুল পাঠ করিও ও বৈরাতী গন
দিবি তুলে নবীর কোলে,দাত বেদাত বলিসনা।❞

কাফনে দিস নবীজির নাম,ভুলিস নারে ভুলিস নাহ🥹🥹🥹🥹

আল্লাহ পাক আমাদের সবাইকে জীবনভর হুব্বে রসূলের উপর অটল ও অবিচল থাকার তওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন

সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম 💚🤍

হাবিব কামলিওয়ালার (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম) আহলে বাইতের মুহাব্বতের চিহ্ন কি? ইমাম হায়সামী উনার কিত...
06/12/2024

হাবিব কামলিওয়ালার (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম) আহলে বাইতের মুহাব্বতের চিহ্ন কি?

ইমাম হায়সামী উনার কিতাব মাজমাউয যাওয়ায়েদ (১০:৩৪৬)কিতাব আবু বারযাহর সূত্রে বর্ণনা করেছেন।

"যখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম কে জিজ্ঞাসা করা হলো- ইয়া রাসূলুল্লাহ! আপনার আহলে বাইতের মুহাব্বতের চিহ্ন কি?
তখন নবীজি উনার হাত মুবারক শেরে খোদা হযরত আলী (আ:) এর কাধে রেখে দেখিয়ে দিলেন।"

সুবহানাল্লাহ 💚🤍💚

আলী (আ:) এর ভালোবাসার দাবিদার অনেকেই থাকে।
আসলে অন্তর থেকে উনার প্রতি ভালোবাসা খুব কম মানুষের মাঝেই থাকে। উনার প্রতি ভালোবাসার অন্যতম লক্ষণ হচ্ছে,
সে ব্যক্তি চোকলখোর হবে নাহ এবং গীবত থেকে নিজেকে দূরে রাখবে। অপ্রিয় হলেও সত্য।

আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন🤲🤲🤲

অনেক কঠিন সময় পার করছি আমরা।সহিহ মুসলিম শরীফের মোকদ্দমা অধ্যায়ে বর্ণিত আছে,প্রিয় নবীজ(সাল্লাল্লাহি আলাইহি ওয়া সাল্লাম) ব...
05/12/2024

অনেক কঠিন সময় পার করছি আমরা।

সহিহ মুসলিম শরীফের মোকদ্দমা অধ্যায়ে বর্ণিত আছে,

প্রিয় নবীজ(সাল্লাল্লাহি আলাইহি ওয়া সাল্লাম) বলেন,❝আখিরী জামানায় আমার উম্মতের এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা এমন কিছু কথা বলবে যা তুমিও শুনো নাই,তোমার পূর্বপুরুষ ও শুনে না।তুমি তাদের সঙ্গ থেকে সাবধান থাকবে,তাদেরও তোমাদের থেকে দূরে রাখবে।❞

আসলেই মাঠে ময়দানে এমন কিছু মানুষ বের হয়েছে যারা এমন কিছু বাক্য বলে থাকে যা আমাদের বাপ-দাদারা তাদের আমলে শুনে নাই।

রকেট হুজুর বললেন নারায়ে রিসালাত নাকি ফালতু স্লোগান।নাউজুবিল্লাহ।
ভক্তরা এটাও গিলে নিলো। ভক্তদের কোনো প্রতিবাদ দেখেছেন আপনারা? উত্তর: দেখেন নাই।জীবনেও দেখবেন নাহ।কারণ এরা বক্তার প্রেমিক,নবী প্রেমিক নয়।

এসব অসভ্য বক্তা এবং তাদের ভক্তদের কাছ থেকে আল্লাহ পাকের নিকট পানা চাচ্ছি।🤲🤲🤲

কেউ যদি আমাদের নবীজির শানে চুল পরিমাণ বেয়াদবী করে থাকে,তবে তার নাম টা ঈমানদারের খাতা থেকে কাটা যাবে।এই সহজ হিসেব বক্তা নামক তক্তা এবং তাদের ভক্তরা কবে বুঝবেন?

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎‎‎লেবাননী বংশোদ্ভূত, বিশ্ববিখ্যাত সুফী ইসলামিক স্কলার আওলাদে রাসূল শায়খ নায...
05/12/2024

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎‎‎
লেবাননী বংশোদ্ভূত, বিশ্ববিখ্যাত সুফী ইসলামিক স্কলার আওলাদে রাসূল শায়খ নাযিম আল হাক্কানীর জামাতা ও খলিফা, লেবাননের কাব্বানী পরিবারের অন্যতম সদস্য, কুতুবুল মুতাসাররিফ শায়খ সৈয়দ হিশাম কাব্বানী কিছুক্ষণ পূর্বে আমেরিকার মিশিগানে ওফাত প্রাপ্ত হোন।
আল্লাহ রব্বুল আ'লামিন উনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন।

উনি উনার জীবদ্দশায় হাজার হাজার অ-মুসলিমকে ইসলামের ছায়াতলে এনেছেন।

আল্লাহ উনারমর উছিলায় আমাদের ক্ষমা করুক,আমিন।
প্রিয় নবীজি এবং উনার আহলে বাইতের একজন খাঁটি প্রেমিক ছিলেন

সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম

শিখাইয়া প্রেমের খেলা,কই লুকাইলা কামলিওয়ালা---একবার দেখা দিয়া নিভাও জ্বালা, পুরাও মনের আশা--💚💔পবিত্র হাদিস শরীফে ইরশাদ হয়...
03/12/2024

শিখাইয়া প্রেমের খেলা,কই লুকাইলা কামলিওয়ালা---
একবার দেখা দিয়া নিভাও জ্বালা, পুরাও মনের আশা--💚💔

পবিত্র হাদিস শরীফে ইরশাদ হয়েছে

عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ : مَنْ زَارَقَبْرِي وَجَبَتْ لَهُ شَفَاعَتِي (رواه الدار قطني و البيهقي)

উচ্চারণ: ‘আন ইবনে উমারা (রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু) ক্বালা, ক্বালা রাসূলুল্লাহি ﷺ মান যারা ক্বাবরি,ওয়াজাবাত লাহু শাফায়াতি।

অনুবাদ: হযরত ইবনে ওমর (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন,রাসুলুল্লাহ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লাম) বলেছেন,❝ যে ব্যক্তি আঁমার রওজ্বা যিয়ারত করল,তার জন্য সুপারিশ/শাফায়াত করা আঁমার উপর ওয়াজিব হয়ে গেল।❞ সুবহানাল্লাহ 💚💚

১/ সুনানে দারে কুত্বনী ২/২৭৮ হাঃ ১৯৪
২/ইমাম বায়হাকী রহ: কৃত শুয়াইবুল ইমান ৩/৪৯০ হাদিস নং- ৪১৫৯-৬০

৩/ ইমাম তকিউদ্দীন সুবুকি রহ: কৃত শিফাউস সিকাম,পৃষ্ঠা নং-২

💚এ হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনে হাজার মক্কী (রহ:) লিখেছেন, উপরে উল্লেখিত হাদীস শরীফ টিতে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লাম এঁর জিয়ারত জীবদ্দশায় ও পরবর্তী জীবন উভয়টিকেই বোঝানো হয়েছে। তদ্রুপ জিয়ারতকারী কাছের হোক কিংবা দূরের,পুরুষ হোক বা মহিলা সবাইকে বোঝানো হয়েছে।

[হাশিয়া আলাল ঈজাহ ৪৮১]

আল্লাহ পাক আমাদের সবাইকে বারবার উনার হাবিব কামলিওয়ালার জিয়ারত নসিব করুন।আমিন

নারায়ে রিসালাত
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম

প্রিয় নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম) বলেছেন, ❝যে ব‍্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোঁটা দেয়, আল্লাহ তাকে সে...
30/11/2024

প্রিয় নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম) বলেছেন,

❝যে ব‍্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোঁটা দেয়, আল্লাহ তাকে সেই গুনাহ না করানো পযর্ন্ত মৃত্যু দিবে না।❞

- (তিরমিযী শরীফ: হাদিস নং- ২৫০৫)

Address

Mohammadpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ishqe Mostofa_ইশকে মোস্তফা ﷺ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share