Islam Is the best Education

Islam Is the best Education Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islam Is the best Education, Religious organisation, Dhaka.

26/02/2026

Surah Al-Furqan (72-75)

10/02/2026
23/11/2025

যদি তোমার বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হয়

দেরি হওয়ার আগে শেখা জরুরি___

১. সময়মতো নামাজ পড়ো এটা তোমার দিনের কেন্দ্রবিন্দু এবং বরকতের চাবিকাঠি।
(সূরা আনকাবুত 29:45)

২. নিজেকে শৃঙ্খলিত করো- আত্মনিয়ন্ত্রণ ছাড়া স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়।
(সূরা আল-হাশর 59:18)

৩. গোপনে হারাম থেকে বাঁচো একা থাকলে যা করো, সেটাই তোমার আসল পরিচয়।
(সূরা আল-মুলক 67:12)

৪. সঠিক বন্ধুর সঙ্গ নাও তারা তোমাকে জান্নাতের দিকে টানতে পারে, বা জাহান্নামের দিকে ঠেলে দিতে পারে।
(আবু দাউদ 4833)

৫. অযথা বিয়েতে দেরি করো না "পারফেক্ট টাইম" এর পিছনে ছোটা অনেক সময় ফিতনার দিকে নিয়ে যায়।
(বুখারি 5065, মুসলিম 1400)

৬. বেসিক ফিকহ ও আকীদা শিখো- জ্ঞান ছাড়া আল্লাহর ইবাদত সঠিকভাবে করা যায় না। জ্ঞান ঈমান বাড়ায়।
(সুনান ইবনে মাজাহ 224)

৭. জবান নিয়ন্ত্রণ করো জিহ্বা এমন ক্ষত করে, যা হাতের আঘাতের থেকেও দ্রুত ধ্বংস করে।
(তিরমিযি 2616)

৮. দৃষ্টি হেফাজত করো- এটা তোমার হৃদয়কে অযাচিত বাসনা ও আফসোস থেকে রক্ষা করে।
(সূরা আন-নূর 24:30-31)

৯. নিয়মিত দান করো দান কখনো সম্পদ কমায় না, বরং বাড়ায়।
(মুসলিম 2588)

১০. ঋণ থেকে দূরে থাকো এটা স্বাধীনতা ও বরকত কেড়ে নেয়।
(বুখারি 2397)

১১. শরীরকে শক্ত রাখো- স্বাস্থ্য একটি আমানত; শক্তি ইবাদত ও কাজে সহায়তা করে।
(বুখারি 18)

১২. মূল্যবান কোনো দক্ষতা অর্জন করো যাতে তুমি হালাল উপার্জন করতে পারো, কারো চাকরির উপর নির্ভর না করে। (তিরমিযি 1130)

১৩. প্রতিদিন কুরআন পড়ো এক পৃষ্ঠা হলেও আল্লাহর সাথে সংযোগ তৈরি হয়।
(সূরা ফাতির 35:29)

১৪. সফর করো আল্লাহর সৃষ্টি দেখো, জ্ঞান অর্জন করো, আর স্বাচ্ছন্দ্যের গণ্ডি ভাঙো।
( সূরা আল-আনকাবুত 29:20 )

১৫. মৃত্যুকে স্মরণ করো- এটা তোমার অগ্রাধিকার ঠিক রাখে।
(তিরমিযি 2307 )

( সংগৃহীত )

23/11/2025

মূসা (আ) যখন ভুলক্রমে একজনকে হত্যা করে ফেলেন, তিনি সাথে সাথে আল্লাহর কাছে দুআ করেন -

‘হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি যুলম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন’। (২৮:১৬)

মিশর থেকে পালিয়ে গিয়ে তিনি যখন পথ খুঁজে ফিরছিলেন, তিনি জানতেন না কোথায় যাবেন, তাই তিনি আল্লাহর কাছে দুআ করেন- ও আল্লাহ! আমাকে সর্বোত্তম পথ দেখিয়ে দিন এবং এ যাত্রায় আমাকে সাহায্য করুন।

মাদইয়ানে পৌঁছার পর তিনি জানতেন না কোথায় গিয়ে উঠবেন, তাই তিনি আল্লাহর কাছে দুআ করেন-
‘হে আমার রব, নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাযিল করবেন, আমি তো তারই ভিখারী।’। (২৮:২৪)

তো, আমরা মূসা (আ) এর ঘটনায় প্রতিনিয়ত আল্লাহর কাছে দুআ করার ব্যাপারটি দেখতে পাই।

এখান থেকে আমরা শিখি যে, আমাদেরও সবসময় আল্লাহর কাছে দুআ করা উচিত। আমাদের কেউ কেউ শুধু নামাজ শেষে দুআ করে। না। আমরা যখন গাড়িতে থাকি তখনো দুআ করি, যখন কোনো লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করি, তখনো আমরা দুআ করি। যে কোনো গুরুত্বপূর্ণ কিছুতে যুক্ত হওয়ার সময় আমরা আল্লাহর কাছে দুআ করি।

দুআ এমন এক ইবাদাত যার জন্য কোনো নির্দিষ্ট জায়গা, স্থান বা দিকের প্রয়োজন নেই। যখনই যে অবস্থাতেই থাকেন না কেন আপনি আল্লাহর কাছে দুআ করতে পারবেন। হ্যাঁ, এটা উত্তম যদি ওযু করে দুআ করেন। মসজিদে এসে দুআ করেন। কিন্তু দুআ করা যাবে এবং করা উচিত সবসময়।

এ ব্যাপারটা আমরা মুসা (আ) এর ঘটনায় দেখতে পাই।

- ইয়াসির কাদি।

22/11/2025

রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে।

بِسْمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ : বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা-ই ওয়া হুয়াস সামিউল আলিম।

অর্থ : আল্লাহ তাআলার নামে, যার নামের বরকতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।

(তিরমিজি, হাদিস : ৩৩৮৮)

01/11/2025

এক মেয়ের শরীরে জ্বিন এসে বলছে– "আমি নিজ থেকে আসেনি বরং মেয়ে আমাকে ডেকে এনেছে।”
কিভাবে? জ্বিন বললো– সে (মেয়েটি) বাথরুমে যখন গোসল করতে যায়, সে গান গাইতো- "কাছে এসো, কাছে এসো, কাছে এসোনা..."

ক্লোজআপ কাছে আসার গল্প এরকম একটা বিজ্ঞাপনে আপনারা হয়তো এ গানটা অনেকবার শুনেছেন৷ এই মেয়ে গোসল করতো আর গুনগুন করে এই গান গাইতো৷ জ্বিনের ভাষ্যমতে তার এই কাছে আসার গান শুনে আমি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। সে যখন কাছে এসো কাছে এসো বলতো আমি থাকতে পারতাম না।

জ্বিনের আরো কিছু তথ্য শুনে আরো অবাক হবেন।
মেয়ের প্রাইভেট কাপড় সে ধৌত করত না। গোসলখানার কাপড় রাখার রেক ই রেখে আসতো। অনেকদিন পর পর সব একসাথে ধৌত করতো। তাছাড়া মেয়ের মাসিকের অসুস্থতার র*ক্তের প্যাডও বাথরুমে রেখে দিত।

জ্বিনের দাবি সেখান থেকে নাপাকির ঘ্রাণ আমাকে তার দিতে টানতো। যার কারনে আমি তার প্রতি আকৃষ্ট হয়েছি।

এ বিষয়গুলি আমাদের অনেকের পরিবারের মেয়েরা করে। আসলে বিষয়গুলি এখানে বলাটাও লজ্জাকর। কিন্তু বলাটা জাষ্ট সতর্কতার জন্য। সাবধানতার জন্য।

আমাদের পরিবারের অনেক উঠতি বয়সের মেয়েরাও ভুলে এমন কিছু অনেক সময় করে ফেলে৷
তাই আমরা অভিভাবকরা যারা আছি, আমাদের মেয়েরা যেন এ বিষয়গুলির প্রতি খেয়াল রাখে তাদেরকে এ ব্যাপারে সতর্কতা ও তাগিদ দিতে থাকা।

বিশেষ করে গোসলখানায় যাবার আগে "দোয়া পড়া"। গোসলখানায় জরুরতের বেশি সময় না দেয়া অর্থাৎ দ্রুত কাজ শেষ করা৷ গোসলখানা থেকে বের হওয়ার দোয়া পড়া। গোসলখানায় ভেজা কাপড় বা কোন প্যাড না রাখা৷ লাইট অফ রেখে গোসল না করা৷ এ কাজগুলি খুব গুরুত্বসহকারে মনে রাখা৷ সকাল সন্ধার মাসনুন আমল গুরুত্বসহকারে করা।

মনে রাখবেন আপনার অসতর্কতার কারনে যদি জীবনে একজন এই খবিস জ্বিনের আক্রান্তে পড়ে যান। এটার মাশুল আপনাকে সারাজীবন দিয়ে যেতে হবে৷

আশ্বিক জ্বিন ভয়ানক, সে যার পিছনে লাগে, তাকে তিলে তিলে শেষ করে দেয়।

লেখা : রাক্বী মোহাম্মদ বিন ইয়ামিন

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Islam Is the best Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share