ইহ্ইয়া-উস্ সুন্নাহ ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ইহ্ইয়া-উস্ সুন্নাহ ফাউন্ডেশন

ইহ্ইয়া-উস্ সুন্নাহ ফাউন্ডেশন সমাজ সংস্কার,ঐক্য,গবেষণা,দ্বীনী গ্রন্থাদি সংকলন, মুদ্রণ ও বিতরণের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান

13/08/2026

🌿 আল মাদানী হজ কাফেলার চট্টগ্রাম শাখা উদ্বোধন উপলক্ষে হজ্জ-২০২৭ এর প্রস্তুতি ও পরিকল্পনা শীর্ষক 🌿

✨ সেমিনার ও মতবিনিময় সভা ২০২৭ইং / ১৪৪৮ হিঃ ✨

🎙️ আলোচনা করছেন:
শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী
প্রতিষ্ঠাতা পরিচালক ও শরিয়া কনসালটেন্ট, আল মাদানী হজ কাফিলা

🕌 আলোচনার মূল বিষয়:
এজেন্সি ও প্যাকেজ নির্বাচনে ইসলামী নির্দেশনা

সভাপতি:
শায়েখ রায়হানউদ্দিন মাদানী
লিসান্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়

📅 তারিখ: ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার
🕓 সময়: বিকাল ৪:০০–৬:০০ টা
📍 স্থান: হোটেল মেরিডিয়ান, ১৬৩৭, সি.ডি.এ এভিনিউ, জিইসি সার্কেল, চট্টগ্রাম।

🎁 অংশগ্রহণকারীদের জন্য বিশেষ উপহার:
📖 শাইখ আকরামুজ্জামান মাদানী রচিত "সহিহ হজ্জ, উমরাহ ও যিয়ারাহ নির্দেশিকা" গ্রন্থ এবং হজ্জ বিষয়ক গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক লিফলেট।

হজ্জে আগ্রহী সকল ভাই-বোনকে সময়মতো উপস্থিত থেকে এই মূল্যবান সেমিনারে অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানাচ্ছি।

আয়োজনে:
ডাঃ মোঃ গোলাম হোসেন চৌধুরী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি, আল মাদানী হজ কাফিলা

সার্বিক তত্ত্বাবধানে:
আল মাদানী হজ কাফিলা
শতাব্দী এভিয়েশন, হজ্জ লাইসেন্স নং–৫৩২

প্রয়োজনে :
📞 01840519787
📞 01902215928
📞 01874455675

📺 YouTube: youtube.com/al-madanihajjqafila813
📘 Facebook: fb.com/almadanihajjqafila
🌐 Website: almadanihajjqafila.com

পোস্টটি শেয়ার করে আপনার পরিচিতদেরও দ্বীনি এই আয়োজনে শরিক হওয়ার সুযোগ করে দিন।

#হজ্জ২০২৭ #সেমিনার২০২৭ াদানী_হজ_কাফিলা #হজ্জ_প্রস্তুতি #ইসলামী_নির্দেশনা #চট্টগ্রাম

18/07/2026

الحمد لله الذي بنعمته تتم الصالحات..

আলহামদুলিল্লাহ।ইহইয়া-উস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে এবং শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানীর তত্ত্বাবধানে চট্টগ...
15/07/2026

আলহামদুলিল্লাহ।
ইহইয়া-উস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে এবং শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানীর তত্ত্বাবধানে চট্টগ্রামের বন্যাকবলিত এলাকার অসহায় মানুষের জন্য ত্রাণসামগ্রী প্রস্তুতকরণের কাজ চলছে।

ইনশাআল্লাহ, আগামীকাল থেকে এসব ত্রাণসামগ্রী বন্যাকবলিত বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হবে।
দেশ-বিদেশের সম্মানিত দাতা ভাই-বোনদের ভালোবাসা, দান ও আমানত যথাসাধ্য সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই আমানত যথাযথভাবে আদায় করার তাওফীক দান করুন এবং আপনাদের প্রতিটি দানকে উত্তম সদাকাহ হিসেবে কবুল করুন। আমীন।

আপনাদের কাছে দোয়ার আবেদন—আল্লাহ তাআলা যেন এই মানবিক কার্যক্রম সহজ ও সফল করেন, বন্যাদুর্গত ভাই-বোনদের কষ্ট লাঘব করেন এবং তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন।
🤲 আপনাদের দোয়া ও সহযোগিতাই আমাদের অনুপ্রেরণা।

#ইহইয়া_উস_সুন্নাহ_ফাউন্ডেশন #ত্রাণ_কার্যক্রম #বন্যার্তদের_পাশে #চট্টগ্রাম #সাতকানিয়া #মানবিক_সহায়তা

15/07/2026

আলহামদুলিল্লাহ।
ইহইয়া-উস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানীর তত্ত্বাবধানে চট্টগ্রামের বন্যাকবলিত এলাকার অসহায় মানুষের জন্য ত্রাণসামগ্রী প্রস্তুতকরণের কাজ চলছে।

ইনশাআল্লাহ, আগামীকাল থেকে এসব ত্রাণসামগ্রী বন্যাকবলিত বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হবে।
দেশ-বিদেশের সম্মানিত দাতা ভাই-বোনদের ভালোবাসা, দান ও আমানত যথাসাধ্য সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রকৃত বানভাসিদের হাতে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই আমানত যথাযথভাবে আদায় করার তাওফীক দান করুন এবং আপনাদের প্রতিটি দানকে উত্তম সদাকাহ হিসেবে কবুল করুন। আমীন।

আপনাদের কাছে দোয়ার আবেদন—আল্লাহ তাআলা যেন এই মানবিক কার্যক্রম সহজ ও সফল করেন, বন্যাদুর্গত ভাই-বোনদের কষ্ট লাঘব করেন এবং তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন।
🤲 আপনাদের দোয়া ও সহযোগিতাই আমাদের অনুপ্রেরণা।
#ইহইয়া_উস_সুন্নাহ_ফাউন্ডেশন #ত্রাণ_কার্যক্রম #বন্যার্তদের_পাশে #চট্টগ্রাম #সাতকানিয়া #মানবিক_সহায়তা

ইহইয়া উস সুন্নাহ ফাউন্ডেশন এর উদ্যোগে বন্যাকবলিত অঞ্চলের অসহায় মানুষদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। যারা ...
13/07/2026

ইহইয়া উস সুন্নাহ ফাউন্ডেশন এর উদ্যোগে বন্যাকবলিত অঞ্চলের অসহায় মানুষদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ সহায়তা পাঠাতে চান, তারা নিম্নোক্ত অ্যাকাউন্ট নম্বরগুলো ব্যবহার করুন।

A/c Name: Ihya us Sunnah Foundation
A/c No: 20508260100006413
Islami Bank ltd
Branch: Azampur Kachabazar sub branch.
Routing no:125264639

📲বিকাশ/নগদ/রকেট (পার্সোনাল): 01614004847, 01914004847
(সেন্ড মানি অপশন থেকে টাকা পাঠাতে হবে। টাকা পাঠানোর সময় রেফারেন্স হিসেবে flood26 উল্লেখ করুন।)

আগামীকাল জুম'আর খুৎবা, ইনশাআল্লাহ্‌ ।
02/07/2026

আগামীকাল জুম'আর খুৎবা, ইনশাআল্লাহ্‌ ।

শাইখের জ্ঞানগর্ব এই আলোচনার লিংক নিচে দেওয়া হলো👇
30/06/2026

শাইখের জ্ঞানগর্ব এই আলোচনার লিংক নিচে দেওয়া হলো👇

29/06/2026

তাওহীদের শিক্ষা—রাসূল ﷺ-এর গুরুত্বপূর্ণ দোয়া ও সতর্কবাণী

"হে আল্লাহ! আমার কবরকে এমন উপাসনাস্থলে পরিণত করো না, যেখানে মানুষের ইবাদত করা হবে। আল্লাহর কঠোর ক্রোধ সেই সম্প্রদায়ের ওপর, যারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান (মসজিদ) বানিয়েছে।"

📖 সহীহ বুখারি, হাদিস: ৩৪৪৫

📝 সংগৃহীত: কালিমার মর্মকথা

হজে যাওয়ার আগে নিজেকে সঠিকভাবে প্রস্তুত করুন, অভিজ্ঞ আলেম ও ইসলামী চিন্তাবিদদের কাছ থেকে সরাসরি শিখুন হজের বিশুদ্ধ পদ্ধ...
04/04/2026

হজে যাওয়ার আগে নিজেকে সঠিকভাবে প্রস্তুত করুন, অভিজ্ঞ আলেম ও ইসলামী চিন্তাবিদদের কাছ থেকে সরাসরি শিখুন হজের বিশুদ্ধ পদ্ধতি, করণীয়-বর্জনীয় এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। এই লক্ষে ইহইয়া-উস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হচ্ছে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা-২০২৬।

📚 কর্মশালায় যা থাকছে :
▪ ধাপে ধাপে প্রজেক্টরের মাধ্যমে সহীহ সুন্নাহ মোতাবেক হজের পূর্ণাঙ্গ নিয়ম-কানুন বর্ণনা
▪ হজে প্রচলিত ভুলত্রুটি ও তার সংশোধন
▪ হজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফিকহি মাসআলা
▪ হজের গুরুত্ব এবং হজ্জ বিলম্ব বা ত্যাগের ভয়াবহ পরিণতি
▪ হজ সফরের করণীয়–বর্জনীয় ও বিভিন্ন বাস্তব চ্যালেঞ্জের কার্যকর সমাধান
▪ হজ্জ বিষয়ক সরাসরি প্রশ্নোত্তর পর্ব
▪ প্রোগ্রাম শেষে ভিডিও রেকর্ড সংগ্রহের সুযোগ

🎤 আলোচকবৃন্দ:
▪ শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী
(পরিচালক, ইহইয়া-উস সুন্নাহ ফাউন্ডেশন; লিসান্স—মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব )
▪ শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
(মহাপরিচালক, আল জামিআহ আস সালাফিয়া; চেয়ারম্যান, নিবরাস রিসার্চ ফাউন্ডেশন)
▪ ডঃ আব্দুল বাসির বিন নওশাদ মাদানী
(পিএইচডি, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব; পরিচালক, আল ইহসান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট, উত্তরা, ঢাকা)
▪ শাইখ মুখলেসুর রহমান মানসুর মাদানী
(উপাধ্যক্ষ, ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট; সাবেক দাঈ, দাম্মাম দাওয়াহ সেন্টার)

👥 কারা অংশগ্রহণ করতে পারবেন?
▪ বিভিন্ন এজিন্সি থেকে যারা এ বছর হজে যাচ্ছেন
▪ যারা আগামী বছর হজে যাওয়ার পরিকল্পনা করছেন
▪ নারী ও পুরুষ সকলেই

📅 তারিখ ও সময়:
▪ ১০ই এপ্রিল ২০২৬ (শুক্রবার)
🕞 বিকাল ৩:৩০ – ৭:৩০

💳 রেজিস্ট্রেশন তথ্য:
▪ ফি: ৩০০ টাকা জনপ্রতি
▪ আসন সংখ্যা সীমিত
▪ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নিম্নোক্ত ফরম পূরণের মাধ্যমে : https://forms.gle/TAnmx9U5T4Cbg4rm9

🎁 অংশগ্রহণকারীদের জন্য থাকছে:
▪ শাইখ আকরামুজ্জামান মাদানী রচিত ২৫০ পৃষ্ঠার মূল্যবান গ্রন্থ “সহীহ হজ, ওমরা ও জিয়ারাহ নির্দেশিকা”
▪ রাতের খাবার

📍 স্থান:
বাহার অডিটোরিয়াম
লিফট-৭, হাউস-৩৩, রোড-১৫, সেক্টর-১২, উত্তরা, ঢাকা-১২৩০

আয়োজনে: ইহইয়া-উস সুন্নাহ ফাউন্ডেশন
সার্বিক সহযোগিতায় : আল-মাদানী হজ্জ কাফিলা

হজে যাওয়ার আগে সঠিক জ্ঞান অর্জন অপরিহার্য। অজ্ঞতার কারণে যেন আপনার ইবাদতে কোনো ত্রুটি না থাকে—সেজন্য আজই নিবন্ধন করুন।
বিস্তারিত জানতে কল করুন : +8801816081234, +8801840519787
আপনি অংশগ্রহণ করুন, অন্যদেরও জানার সুযোগ করে দিন।

হজে যাওয়ার আগে নিজেকে সঠিকভাবে প্রস্তুত করুন—অভিজ্ঞ আলেম ও ইসলামী চিন্তাবিদদের কাছ থেকে সরাসরি শিখুন হজের বিশ.....

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when ইহ্ইয়া-উস্ সুন্নাহ ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ইহ্ইয়া-উস্ সুন্নাহ ফাউন্ডেশন:

Shortcuts

Share