You will find peace in Islam

You will find peace in Islam Islam is a peaceful religion. People of all over the world are converting Muslim to find peace.

কেউ দুনিয়ার গোলামীর মাঝে রাজত্ব খুঁজে পায়, কেউ আল্লাহর গোলামীর মাঝে রাজত্ব খুঁজে পান।

01/05/2026

দুনিয়াপ্রেমী ব্যক্তি কখনো তিনটি বিষয় থেকে

মুক্ত হয় না:

১) আবশ্যক দুশ্চিন্তা,

২) নিরন্তর ক্লান্তি এবং

৩) চিরস্থায়ী আফসোস

~ ইমাম ইবনুল কাইয়্যিম (রাহ.)

~ ইগাসাতুল লাহফান: ১/৮৫

02/01/2026

📌 রাসূল ﷺ কার পেছনে জামাতে নামাজ পড়েছেন?
অনেকে মনে করেন—রাসূলুল্লাহ ﷺ কখনো কারো পেছনে নামাজ পড়েননি।
কিন্তু সহিহ হাদিসে প্রমাণিত, তিনি আব্দুর রহমান ইবন আওফ (রাঃ)-এর পেছনে জামাতে নামাজ আদায় করেছেন।
🕌 তাবুক অভিযানের সময় রাসূল ﷺ অজুর জন্য কিছু সময় দেরি করলে সাহাবিরা আব্দুর রহমান ইবন আওফ (রাঃ)-কে ইমাম বানান।
রাসূল ﷺ ফিরে এসে শেষ রাকাতে তাদের সঙ্গে শরিক হন (মুক্তাদি হিসেবে)।
নামাজ শেষে তিনি বলেন—
“তোমরা সঠিক কাজই করেছ।”
📚 সহিহ মুসলিম, হাদিস: ২৭৪

ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহ.) বলেছিলেন, "আমার জানাযাই প্রমাণ করবে যে, আমি হক্বের পথে ছিলাম" এবং "তোমাদের ও আমাদের মধ্যে প...
19/12/2025

ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহ.) বলেছিলেন, "আমার জানাযাই প্রমাণ করবে যে, আমি হক্বের পথে ছিলাম" এবং "তোমাদের ও আমাদের মধ্যে পার্থক্য হবে জানাযার দিন"
❤️ইনশাআল্লাহ এখানে আছেন সবাই হাদী ভাইয়ের জানাজায় এসে পড়বেন।

৩৩ বছর বয়স, দুই শুক্রবারের ব্যবধান আর একজন 'হাদী'! 🟣 হাদী নামটার অর্থ ‘পথপ্রদর্শক’। আজ যখন মানুষ তাঁর জীবন নিয়ে আলোচনা ক...
19/12/2025

৩৩ বছর বয়স, দুই শুক্রবারের ব্যবধান আর একজন 'হাদী'!

🟣 হাদী নামটার অর্থ ‘পথপ্রদর্শক’।
আজ যখন মানুষ তাঁর জীবন নিয়ে আলোচনা করছে,
তখন মনে হচ্ছে তিনি নামের পরিপূর্ণতা দিয়েই বিদায় নিয়েছেন।
আমাদের চারপাশের এই অস্থির সময়ে তিনি তরুণ প্রজন্মের জন্য এক নীরব ‘Guide’ হয়েই চলে গেলেন।

🟣 হাদীর জীবন আর মৃত্যুর হিসাবটা মেলালে অবাক হতে হয়।
ইসলামের বর্ণনা অনুযায়ী, জান্নাতিদের বয়স হবে ৩৩।
হাদী যখন ৩২ পেরিয়ে ৩৩-এ পা দিলেন,
ঠিক তখনই আল্লাহ তাঁকে দুনিয়া থেকে তুলে নিলেন।
আরও অদ্ভুত বিষয় হলো, এক শুক্রবারে তিনি গু' লি খেলেন,
আর ঠিক তার পরের শুক্রবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

🟣 মাঝে মাঝে ভাবতাম “হাদী কেন NCP, Jamat কিংবা BNP এর মতো বড় কারো সাথে জোটে গেল না? একা একা ভোটযুদ্ধে কতদূরই বা আগানো যায়!” কিন্তু আজ বুঝতে পারছি, আল্লাহর প্ল্যানই সর্বোত্তম।
যদি তিনি কোনো নির্দিষ্ট দলের ছায়াতলে যেতেন,
তবে আজ শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠী তাঁর জন্য শোক করতো।
কিন্তু আজ? আজ হাদী দল-মত নির্বিশেষে সবার।
He belongs to everyone now.

🟣 রাজনীতি মানেই যেখানে কাদা ছোড়াছুড়ি,
সেখানে হাদীর নামে কোনো Corruption, চাঁদাবাজি বা নারী কেলেঙ্কারির ছিটেফোঁটাও নেই।
এই নোংরা পলিটিক্যাল কালচারে...
নিজেকে এতটা ‘Clean’ রাখা প্রায় অসম্ভব।
হয়তো উনার জীবন দীর্ঘ হলে সময়ের আবর্তে কোনো না কোনো কালিমা গায়ে লাগলেও লাগতে পারতো।
আল্লাহ তাঁকে সেই অপবাদ থেকে মুক্তি দিয়েছেন।
বীরেরা বোধহয় এমনই ক্ষণজন্মা হয়,
যারা নিজেদের শ্বেতশুভ্র ইমেজ নিয়েই বিদায় নিতে জানে।

শরীফ ওসমান হাদী ভাই,
আপনার সাথে আমাদের পথচলাটা খুব একটা দীর্ঘ হলো না।
আপনাকে আরও বেশিদিন আমাদের প্রয়োজন ছিল।
কিন্তু স্রষ্টার ডাকের ওপর তো কারও হাত নেই।

ভালো থাকবেন ওপারে।
আপনার জানাযায় ইনশাআল্লাহ শেষ দেখা হবে।
দোয়া করি, আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।

বিদায়, রাজপথের লড়াকু সৈনিক! 💔

Address

Banglasharak Road
Dhaka
1209

Telephone

+8801757089009

Website

Alerts

Be the first to know and let us send you an email when You will find peace in Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to You will find peace in Islam:

Shortcuts

Share