05/04/2024
এই ঈদে সবচেয়ে মিস করবো আমার ফিলিস্তিন, গাজার ভাই, বোন ও ছোট ছোট জান্নাতের ফুল গুলোকে। 🥺😢😢
ঈদের দিন আমাদের ডাইনিং যখন ভরা থাকবে বিভিন্ন আইটেমের খাবারে, শরীর সুসজ্জিত হবে রঙিন কাপড় এ, দিন অতিবাহিত হবে ঘুরাঘুরি, আনন্দ আর উল্লাসের মধ্য দিয়ে, ঠিক তখন আমার ওই মুসলিম ভাই, বোন, ছোট শিশুগুলোর ঈদ উৎযাপন হবে একটু ভিন্ন ভাবে-
*আমাদের পরনে যখন থাকবে দামী ব্র্যান্ড এর পাঞ্জাবি/ জামা। তখন হয়তো তাদের পরনে থাকবে ছেরা/প্রিয়জনের রক্তে মাখা কাপড়।
*ঈদের জামাত এর পর যখন আমাদের শরীর আপন জনের কোলাকোলিতে স্নিগ্ধ হবে তখন হয়তো তারা আপন জনকে বাঁচানোর আর্তনাদে ফেটে পড়বে ,অবশেষে শেষ বিদায় জানাবে।
*আমাদের শরীর যখন মাখা থাকবে আতর কিংবা পারফিউম এ ঠিক তখন হয়তো তাদের শরীর মাখা থাকবে নিজের/ প্রিয়জনের রক্তে। শরীরের কোনো অংশ থাকবে ক্ষত বিক্ষত। পুরো শরীর জুড়ে থাকবে বোমা হামলায় ধ্বংস স্তুপ এর ছাই।
* আমার যখন ডাইনিং এ বসে মাংস, পোলাও/ সেমাই খাবো, তখন হয়তো তারা খাবে ঘাস। তাদের থাকবে ক্ষুধার্থ পেট, যা অনাহারে আছে মাসের পর মাস।
*আমরা যখন পরিবারের সবাই মিলে জম্মেশ আড্ডা দিবো, তখন হয়তো তারা ডান থেকে বামে তাকিয়ে দেখবে প্রিয়জন আর দুনিয়ায় নাই। থাকবে সর্বক্ষণ প্রিয়জন হারানোর আতঙ্ক। থাকবেনা কোনো জীবনের নিশ্চয়তা।
*আমরা যখন আমাদের আদরের বাচ্চাদের হাতে নতুন কচকচা ১হাজার টাকার নোট ধরিয়ে দিবো ঈদ বোনাস হিসেবে, তখন হয়তো তাদের ঈদ বোনাস আসবে আকাশ পথে। কিন্তু তাদের ঈদ বোনাস টা ১হাজার টাকার না, মিলিয়ন ডলার এর বাংকার, ডোম্ব নামক বোমা। যে বোনাস পেয়ে তারা গুড়িয়ে যাবে/ নিশ্চিহ্ন হয়ে যাবে। দারুন না তাদের ঈদ বোনাস টা? হুম আসলেই চমৎকার। 🥺😢🥲
তাদের ঈদ উৎযাপন টা আসলেই ভিন্নরকম হবে, অনেক আনন্দের, অনেক উল্লাসের, অনেক উৎফুল্লের। তাই ঈদের দিন আমি তাদের সবথেকে বেশি মিস করবো। এখনো করছি। তাদের এসব আনন্দ উল্লাসের কথা ভেবে আমার হিংসা/ ঈর্ষা হচ্ছে। আফসোস আমার- তাদের ঈদ আনন্দের সঙ্গী যদি হতে পারতাম! তাদের এইসব আনন্দ দেখার নিরব দর্শক ই রয়ে গেলাম আমি।
হায় আফসোস আমার....