Deen Islam - দ্বীন ইসলাম

Deen Islam - দ্বীন ইসলাম আসসালামু আলাইকুম ।
স্বাগতম সবাইকে আম?

29/09/2023

আল্লাহ বলেন;
وَإِنَّ هَٰذِهِ أُمَّتُكُمْ أُمَّةً وَاحِدَةً وَأَنَا رَبُّكُمْ فَاتَّقُونِ فَتَقَطَّعُوا أَمْرَهُمْ بَيْنَهُمْ زُبُرًا ۖ كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ فَذَرْهُمْ فِي غَمْرَتِهِمْ حَتَّىٰ حِينٍ
তোমাদের এই উম্মত তো একটি উম্মত, আর আমি তোমাদের রব, অতএব তোমরা আমাকে ভয় কর। কিন্তু মানুষ নিজেদের মধ্যে তাদের দীনকে বহুধা বিভক্ত করেছে; প্রত্যেক দলই তাদের নিকট যা আছে তা নিয়েই সন্তুষ্ট। সুতরাং কিছুকালের জন্য তাদেরকে স্বীয় বিভ্রান্তিতে থাকতে দাও। (মুমিনূন, ২৩/৫২-৫৪)

29/09/2023

নিজের পাপ কখনো প্রকাশ করবেন না!!

রাসূল (সাঃ) বলেছেন! আমার সকল উম্মতকে মাফ করে দেওয়া হবে, তবে প্রকাশকারী ব্যতীত!! 🌸

[ সহীহ্ বুখারী - ৬০৬৯ ]

29/09/2023

উমার ইবনুল খাত্তাব (রাঃ) বলেন,

“হিসাবের সম্মুখীন হওয়ার পূর্বেই তোমরা নিজেদের কৃতকর্মের হিসাব নাও এবং মহা সমাবেশে হাযির হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। যে ব্যক্তি দুনিয়াতে তার হিসাব-নিকাশ নেয়, কিয়ামতের দিন তার হিসাব অত্যন্ত হালকা ও সহজ হবে।”

মাইমূন ইবনু মিহরান বলেন,

“কোন ব্যক্তি খাঁটি মুত্তাকী হতে পারবে না যে পর্যন্ত না সে আত্মসমালোচনা করবে।”

[তিরমিজি, ২৪৫৯ এর ফুটনোট থেকে]

29/09/2023

তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবন নিয়েই সন্তুষ্ট হয়ে গেলে? দুনিয়ার জীবনের ভোগ তো আখিরাতের তুলনায় খুবই নগণ্য।

[ সুরা আত-তাওবাহ, ৯ : ৩৮ ]

29/09/2023

একজন মুসলিমকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার কাছে হিদায়াত খুঁজতে হয়৷ ঠিক এই কারণে যেকোনো সালাতের প্রতি রাক’আতে আমরা সূরা ফাতিহার মধ্যে বলি— ‘ইহদিনাস সিরাত্বাল মুস্তাক্বীম’। আমাদেরকে দেখান সরল-সঠিক পথ।

~আরিফ আজাদ

29/09/2023

আয়াতুল কুরসি!🌸🩵

-اَللهُ لآ إِلهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ، لاَ تَأْخُذُهُ سِنَةٌ وَّلاَ نَوْمٌ، لَهُ مَا فِى السَّمَاوَاتِ وَمَا فِى الْأَرْضِ، مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهُ إِلاَّ بِإِذْنِهِ، يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَلاَ يُحِيْطُوْنَ بِشَيْئٍ مِّنْ عِلْمِهِ إِلاَّ بِمَا شَآءَ، وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ، وَلاَ يَئُودُهُ حِفْظُهُمَا وَ هُوَ الْعَلِيُّ الْعَظِيْمُ-
বাংলা উচ্চারণ:- আল্লা-হু লা ইলা-হা ইল্লা হুওয়াল হাইয়্যুল ক্বাইয়্যুম। লা তা’খুযুহু সিনাতুঁ ওয়ালা নাঊম। লাহূ মা ফিস্ সামা-ওয়াতি ওয়ামা ফিল আরদ্বি। মান যাল্লাযী ইয়াশফাউ’ ই’ন্দাহূ ইল্লা বিইজনিহি। ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম, ওয়ালা ইউহিতূনা বিশাইয়্যিম্ মিন ‘ইলমিহি ইল্লা বিমা শা-আ’ ওয়াসিআ’ কুরসিইয়্যুহুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্বি, ওয়ালা ইয়াউ’দুহূ হিফযুহুমা ওয়া হুওয়াল ‘আলিইয়্যুল আজিম।
[সূরা আল-বাক্বারা আয়াত- ২৫৫]

29/09/2023

“যখন তাকদিরের বিষয়গুলো অনুধাবন করবেন, আপনি বদলে যাবেন। আপনি সন্তুষ্ট হবেন।

আপনি দুনিয়াতে ব'ন্দী থাকবেন কিন্তু আপনার রু'হ জান্নাতে ঘুরে বেড়াবে। আপনার ওপর সম্ভাব্য সব বিপদ আপতিত হলেও আপনার অন্তর ও পদযুগল অবিচল থাকবে।

কারণ, আপনি জানেন এ সবই আল্লাহর বিধান।”

— শায়খ মুসা জিবরিল

28/09/2023

তোমরা তাদের মত হইও না, যারা আল্লাহকে ভুলে গিয়েছিল

[৫৯:১৯] আল হাশ্‌র

28/09/2023

"সকল কাজে সফলতার জন্য যোগ্যতার প্রয়োজন। আল্লাহর ওলী হতে কোনো যোগ্যতা লাগে না। তিনি যাকে যতটুকু দিয়েছেন সেটুকুর ভিতরে তাঁকে ডাকলেই তিনি সন্তুষ্ট হন। বাকপটু মানুষের সুন্দর দুআ-তিলাওয়াতে তিনি যেমন খুশি, একজন মুর্খ বা বোবা মানুষের অস্পষ্ট দুআ তিলাওয়াতেও তিনি তেমনি খুশি হন।"

— ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)

28/09/2023

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেন: হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো,সুদৃঢ় থেকো এবং তৎপর থেকো, তোমরা আল্লাহকে ভয় করো,আশা করা যায় সফলকাম হতে পারবে! 🌺

[ সূরা আলে ইমরান: ২০০ ]

28/09/2023

"তাদের দু‘আ কবুল হওয়ার রহস্য হলো, তাদের প্রত্যেকের অন্তরে থাকে ভাঙন ও বিনয়।"

- ইমাম ইবনুল কায়্যিম (রহ.)
[মাদারিজুস সালিকিন, ১/৩০৭]

28/09/2023

সুন্দর একটি দোয়া"!! 🌸
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ"!! 🤍

আল্লাহুম্মা ইন্নি‌ আস‌আলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক"!! অর্থ: হে আল্লাহ, আমি তোমার ভালোবাসা চাই এবং তোমাকে যে ভালোবাসে তার ভালোবাসা চাই"!! 🌸

[তিরমিযী :- ৩৪৯০]💙

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Deen Islam - দ্বীন ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share