MD Nadim Hussain

MD Nadim Hussain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MD Nadim Hussain, Religious organisation, Dhaka.

02/06/2024
চোখের হিফাযত করতে পারলে জীবনের, ঈমানের স্বাদ পাওয়া যায়। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘যে মুসলমান প্রথমবার কোনো মহিলার সৌন্দর্...
04/05/2023

চোখের হিফাযত করতে পারলে জীবনের, ঈমানের স্বাদ পাওয়া যায়। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,

‘যে মুসলমান প্রথমবার কোনো মহিলার সৌন্দর্য দেখে চোখ নামিয়ে নেয়, আল্লাহ সুব’হানাহু ওয়া তা’আলা তার জন্য ইবাদাতে স্বাদ ও মিষ্টতা সৃষ্টি করে দেন।’

[মুসনাদ আহমাদ: ২২২৭৮, আল-মু’জামুল কাবীর লিত-ত্বাবারানী: ৭৮৪২, শু’আবুল ঈমান লিল-বাইহাকী: ৫০৪৮।

03/05/2023

যুবকের সেজদায় আল্লাহ'র আরশ কাঁপে

বইটা পড়ে আমি জাস্ট স্পিচ লেস। আমি বুক রিভিউ লিখতে জানি না। এটাকে রিভিউ বলা যাবে কি না সেটাও জানি না। আমি শুধু বইটা পড়ে আ...
02/05/2023

বইটা পড়ে আমি জাস্ট স্পিচ লেস। আমি বুক রিভিউ লিখতে জানি না। এটাকে রিভিউ বলা যাবে কি না সেটাও জানি না। আমি শুধু বইটা পড়ে আমার অনুভূতিটুকু লিখার চেষ্টা করলাম।
আমরা তো অবলীলায় বলে থাকি, আরে ওরা তো দুজন (ছেলে মেয়ে) ফ্রেন্ড। একসাথে পড়াশোনা করে। ওদের মাঝে কিছু নেই (প্রেমের সম্পর্ক)। কিন্তু এই কথাগুলো যে কতটা ভুল আর বিধ্বংসী, তা আমি এই বইটা না পড়লে সামান্যতমও অনুধাবন করতে পারতাম না।
আল্লাহ সুবহানু ওয়া তায়া’লা এই দুটি জাতিকে আলাদা আলাদা বৈশিষ্ট্য ও স্বকীয়তা দিয়েই প্রেরণ করেছেন। আর এই বিষয়গুলো অস্বীকার করার কোনো সুযোগ নেই।
"হে আমার মেয়ে" বইয়ে পড়েছিলাম যে কোনো ছেলে যদি বলে, ❝সে তোমার উত্তম চরিত্রে মুগ্ধ, তোমার আচার-ব্যবহারে আকৃষ্ট এবং সে কেবল তোমার সাথে একজন বন্ধুর মতই আচরণ করে এবং সে হিসাবেই তোমার সাথে কথা বলতে চায়; তাহলে তুমি তা বিশ্বাস করো না। আল্লাহর শপথ! সে মিথ্যুক!❞
তখন ভাবতাম এটা কিভাবে সম্ভব! কিন্তু মানুষের সাব-কনশাস মাইন্ড, যা ব্যক্তি নিজে কন্ট্রোল করতে পারে না তার যে একটা ভূমিকা মানবদেহে আছে সেটা আমি বেমালুম ভুলেই গিয়েছিলাম। আমার সেই ভুলে যাওয়াকে স্মরণ করিয়ে দিয়েছে এই লস্ট মডেস্টির আকাশের ওপারে আকাশ বইটি।
আল্লাহ কেন কুরআনে পুরুষদের দৃষ্টি অবনত রাখতে বলেছেন আর নারীদের কেন পর্দায় আবৃত থাকতে বলেছেন আর কেনই বা নারীর কন্ঠকেও তার আওরাহ এর অন্তর্ভুক্ত করে দিয়েছেন তার প্রতিটি বিষয় এর বিশ্লেষণ খুঁজে পেয়েছি এই বইটিতে।
আমার সকল বোনদের কাছে আমি অনুরোধ করব যদি কেউ পর্দা সম্পর্কে জানতে বই পড়তে চান তাহলে এই বইটি অবশ্যই অবশ্যই একবার হলেও পড়ুন। ট্রাস্ট মি, বইটা পড়ার পর বেপর্দায় চলার কথা তো ভাবতেও পারবেন না এমনকি যারা পর্দা করেন তাদেরও ইচ্ছে করবে না বিনা প্রয়োজনে বাইরে বের হতে। আর বের হতে হলেও মন চাইবে নিজেকে লোহা বা এমন কিছু দিয়ে আড়াল করতে যাতে করে নিজেকে বিন্দুমাত্রও প্রকাশ না পায়।
তবে একটা কথা না বললেও নয়, বইটা একমাত্র তাদের মনেই চরমভাবে আঁচড় কাটবে যারা নিজেকে মূল্যবান ভাবে। আর যারা চায় নিজেকে প্রদর্শন করে বেড়াতে, যারা খোলা চকলেটের মত পড়ে থেকে পিঁপড়ার দলকে কাছ টানতে চায় তাদের জন্য এই বই না।
'আকাশের ওপারে আকাশ' নিয়ে মুগ্ধতায় অভিব্যক্তি জানিয়েছেন বোন K. N. Tonni। বারাকাল্লাহু ফীক!

হযরত আবু হুরাইরা (রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু) থেকে বর্ণিত,এক ব্যক্তি বলল, হে আলাহর রাসুল (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) ...
02/05/2023

হযরত আবু হুরাইরা (রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু) থেকে বর্ণিত,

এক ব্যক্তি বলল, হে আলাহর রাসুল (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) ! আমি সফরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি, অতএব উপদেশ দিন। তিনি বললেনঃ অবশ্যই তুমি আল্লাহ তা’আলার ভয় (তাক্বওয়া) অবলম্বন করবে এবং প্রতিতি উচ্চ জায়গায় যাওয়ার সময় তাকবীর ধ্বনি দিবে। যখন লোকটি চলে যাচ্ছিল সে সময় রাসুলাল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ হে আল্লাহ ! তার পথের ব্যবধান কমিয়ে দাও এবং তার জন্য সফর সহজতর করে দাও “।

ইবনু মাজাহ।
হাদিস নং - ২৭৭১.
জামে' আত-তিরমিজি।
হাদিস নং - ৩৪৪৫.

হযরত ইবনু ‘উমর (রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু) থেকে বর্ণিত,

তিনি বলেন কোন লোককে রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বিদায় দেয়ার সময় তাকে নিজের হাতে ধরতেন এবং যতক্ষন পর্যন্ত সে নিজের হাত নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) হতে না ছাড়াতেন সে পর্যন্ত তিনিও তার হাত ছাড়তেন না। তিনি বলতেনঃ ‘তোমার দ্বীন , ঈমান ও সর্বশেষ ‘আমলের ব্যাপারে আমি আল্লাহ তা’আলাকে আমানতদার নিযুক্ত করলাম।



জামে' আত-তিরমিজি।
হাদিস নং - ৩৪৪২.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Nadim Hussain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share