Al Quds Global Week Bangladesh

Al Quds Global Week Bangladesh মসজিদুল আকসা রক্ষা এবং ফিলিস্তিনের জনগণের মুক্তির পক্ষে মানুষকে সচেতন ও জনমত গঠন....

ইন্তিফাদা ফাউন্ডেশন ও অহিংস শিক্ষার্থী ঐক্য-এর যৌথ আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেমিনারের স্থিরচিত্র।
09/05/2026

ইন্তিফাদা ফাউন্ডেশন ও অহিংস শিক্ষার্থী ঐক্য-এর যৌথ আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেমিনারের স্থিরচিত্র।

২৭ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের স্ববান্ধবে আমন্ত্রণ।
25/04/2026

২৭ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের স্ববান্ধবে আমন্ত্রণ।

ফি*লি*স্তি*ন ওলামা পরিষদের মুহতারাম আমীর, শাইখুল হাদীস ড. নাওয়াফ তাকরুরী সাহেব এবং তাঁর সফরসঙ্গী তুরস্কের জনপ্রিয় আলেমে ...
25/04/2026

ফি*লি*স্তি*ন ওলামা পরিষদের মুহতারাম আমীর, শাইখুল হাদীস ড. নাওয়াফ তাকরুরী সাহেব এবং তাঁর সফরসঙ্গী তুরস্কের জনপ্রিয় আলেমে দ্বীন ড. ইহসান শেনওজাক হোজা, কুদস ভাকফীর প্রধান ড. জাকারিয়া খালিলসহ ওলামা পরিষদের নেতৃবৃন্দকে ঢাকায় স্বাগত জানিয়েছে ইন্তিফাদা ফাউন্ডেশন।

তাৎক্ষণিক এ সফর উপলক্ষে আমরা বেশ কিছু আয়োজন হাতে নিয়েছি। আপনাদেরকে পর্যায়ক্রমে অবহিত করা হবে।

ফি*লি*স্তিনি বন্দিদের মৃ*ত্যু*দণ্ড আইন পাশ, মসজিদুল আ*কসা বন্ধের প্রতিবাদে মহান জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব ও নিহত গা*জ...
05/04/2026

ফি*লি*স্তিনি বন্দিদের মৃ*ত্যু*দণ্ড আইন পাশ, মসজিদুল আ*কসা বন্ধের প্রতিবাদে মহান জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব ও নিহত গা*জ্জা*র রাজনৈতিক নেতাদের জন্য শোক প্রস্তাব প্রসঙ্গে...
দীর্ঘ দেড় যুগ পর বাংলাদেশের সর্বস্তরের জনগণ উৎসবমুখর পরিবেশে ভোটের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ সচল করেছে, জাতির প্রত্যাশা পূরণে ইতোমধ্যে প্রথম অধিবেশনের ৮ম কর্মদিবস শেষ হয়েছে।

প্রথম অধিবেশনে বিগত দেড় যুগে নানা ঘটনাপ্রবাহে শহিদ ও মৃত্যুবরণকারী দেশীয় ও আন্তর্জাতিক ব্যক্তিবর্গের নামে শোক প্রস্তাব এনে পাশ করা হয়েছে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি, সেই শোক প্রস্তাবে ফিলি*স্তিনে ইজরা*য়েলি গণ*হ*ত্যায় নিহত এবং শহিদ ইস*মা*ইল হা*নি*য়া, শহি*দ ইয়া*হিয়া সি*নও*য়ার সহ গা*জ্জা*র রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ইজ*রায়েলের বেআইনি হামলায় শহিদ হয়েছেন তাদের নাম রাখা হয়নি।
ইতঃপূর্বে ফিলি*স্তিন মুক্তির সংগ্রামে বাংলাদেশের সামরিক ও বেসামরিক নাগরিকদের সরাসরি অংশগ্রহণে শহিদ বা আহত হয়ে যে গভীর রক্তিম সম্পর্ক তৈরি হয়েছে, তার প্রতিফলন আমরা ত্রয়োদশ জাতীয় সংসদে দেখতে চাই।

সম্প্রতি ইজরা*য়েলের অবৈধ সংসদে 'শুধুমাত্র ফি*লিস্তি*নি বন্দিদের মৃত্যু*দণ্ড' বিধান করে যে বিতর্কিত আইন পাশ হয়েছে, তা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধ। এর মাধ্যমে বিভিন্ন সময় দখলদার ইজ*রায়েলি বাহিনী কর্তৃক গুম ও অপহরণের শিকার পাঁচ শতাধিক শিশুসহ ন্যূনতম দশ হাজার ফিলি*স্তিনি জুডিশিয়াল জে*নোসা*ইড এর শিকার হবেন।

আজ ৩৭ দিন যাবৎ ইসলামের তৃতীয় হারাম শরীফ মসজিদুল আকসাকে বেআইনিভাবে বন্ধ করে পুরোপুরি ইবাদত শূন্য করে রাখা হয়েছে, এমন কী পবিত্র ঈদুল ফিতরের নামাজও পড়তে দেওয়া হয়নি যা পৃথিবীর সকল মুসলিমদের ধর্মীয় অধিকার ও অনুভূতিতে চরম আঘাত।

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্র ও ইজরা*য়েল পরিকল্পিত হামলা করে শতাধিক নিরপরাধ শিশুদের গণহারে হ*ত্যা করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খা*মে*নীর জন্য শোক প্রস্তাব পাশ হলেও নিরপরাধ স্কুল শিশুদের উপর বো*মা হাম*লার নিন্দা বা শোক প্রকাশ করা হয়নি।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ সকল মানবতার বিরোধী অপরাধ ও গণ*হত্যা*র প্রতিবাদ করেছে বিশ্বের বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থা।
মুসলিম সংখ্যা গরিষ্ঠ আমাদের এই বাংলাদেশের সরকার নৈতিক দায়িত্ব এ সকল ঘটনায় দৃঢ়কণ্ঠে স্পষ্টভাষায় প্রতিবাদ জানানো, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দলের কোনো ভূমিকা দেখতে পাইনি, জাতি হতাশ হয়েছে।

আমরা মহামান্য রাষ্ট্রপতি, মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা মহোদয়ের কাছে জোর দাবি করছি, অনতিবিলম্বে মহান জাতীয় সংসদে
১, ফি*লিস্তি*নি বন্দিদের মৃ*ত্যুদ*ণ্ডে মানবতা বিরোধী আইনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব।
২, মসজিদুল আক*সা বন্ধে নিন্দা প্রস্তাব
৩, গা*জ্জা*র রাজনৈতিক অথরিটি ইস*মাঈ*ল হা*নিয়া, ইয়া*হিয়া সিন*ওয়া*রসহ গা*জ্জা*য় গণ*হ*ত্যায় প্রায় ৭৫ হাজার শহিদ এবং ইরানের স্কুলে ই*স্রো-মা*র্কিন যৌথ আ*গ্রা*সনে নিহত শতাধিক শিশু শিক্ষার্থীদের জন্য শোক প্রস্তাব পাশ করুন।

মুহাইমিনুল হাসান রিয়াদ
বাংলাদেশ কো-অর্ডিনেটর: ফিলিস্তিন ওলামা পরিষদ।
[email protected]
+905340895097

ষষ্ঠ আন্তর্জাতিক কুদস সপ্তাহ উপলক্ষ্যে চাকসু আয়োজিত, বিশ্বব্যাপী যায়নবাদী আগ্রাসন ও মানবতাবাদীদের করণীয় শীর্ষক আলোচনা সভ...
04/02/2026

ষষ্ঠ আন্তর্জাতিক কুদস সপ্তাহ উপলক্ষ্যে চাকসু আয়োজিত, বিশ্বব্যাপী যায়নবাদী আগ্রাসন ও মানবতাবাদীদের করণীয় শীর্ষক আলোচনা সভার স্থির চিত্র—

আপনাদের সকলকে আমন্ত্রণ।
31/01/2026

আপনাদের সকলকে আমন্ত্রণ।

ফিলিস্তিনের সংহতিতে বাংলাদেশে ৬ষ্ঠ 'আন্তর্জাতিক কুদস সপ্তাহ’ শুরুর ঘোষণা।ফিলিস্তিনের মুক্তি সংগ্রাম ও গাজার মজলুম জনগণের...
13/01/2026

ফিলিস্তিনের সংহতিতে বাংলাদেশে ৬ষ্ঠ 'আন্তর্জাতিক কুদস সপ্তাহ’ শুরুর ঘোষণা।

ফিলিস্তিনের মুক্তি সংগ্রাম ও গাজার মজলুম জনগণের প্রতি সংহতি জানিয়ে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে পালিত হতে যাচ্ছে ‘৬ষ্ঠ আন্তর্জাতিক কুদস সপ্তাহ’। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর জামি'আ ইসলামিয়া লালমাটিয়া মাদরাসায় আয়োজিত এক সেমিনার ও বিশেষ বার্তার মাধ্যমে সপ্তাহব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

ফিলিস্তিন ওলামা পরিষদ আহূত আন্তর্জাতিক কুদস সপ্তাহের অংশ হিসেবে বাংলাদেশে ‘আল-কুদস গ্লোবাল উইক বাংলাদেশ’ এই কর্মসূচির ডাক দিয়েছে। আয়োজনের অন্যতম সহযোগী ছিল ইন্তিফাদা ফাউন্ডেশন ও হাফেজ্জী হুজুর রহ সেবা ফাউন্ডেশন, বাংলাদেশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেমিনারটি শুরু হয়। অনুষ্ঠানে বাংলাদেশে ‘আন্তর্জাতিক কুদস সপ্তাহ’র কর্মসূচি ঘোষণা করেন আন্তর্জাতিক কুদস সপ্তাহ বাস্তবায়ন পরিষদ সদস্য এবং ইস্তাম্বুলের দারুল ফালাহ মাদরাসার শিক্ষক মাওলানা রাশেদ কাউসার।

সেমিনারে আন্তর্জাতিক কুদস সপ্তাহ উপলক্ষে তৈরি করা বিশেষ বার্তা পাঠ করে শোনান জামি'আ ইসলামিয়া লালমাটিয়া মাদরাসার সদরুল মুদাররিস মাওলানা ফারুক আহমেদ। প্রেরিত বার্তায় ফিলিস্তিন ও গাজার বর্তমান সংকটময় পরিস্থিতিতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য এবং ওলামায়ে কেরামের জোরালো ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের আয়োজকরা বলেন, ফিলিস্তিনের মুক্তি এবং আল-আকসার সুরক্ষা কেবল একটি আঞ্চলিক লড়াই নয়, বরং এটি সারা বিশ্বের প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। সপ্তাহব্যাপী কর্মসূচির মাধ্যমে দেশের মানুষের কাছে ফিলিস্তিনের প্রকৃত অবস্থা ও সংহতির বার্তা পৌঁছে দেওয়া হবে।
বাংলাদেশে প্রো-ইজরায়েলী নানা ষড়যন্ত্র ও কর্মকন্ডের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়, এখনো পর্যন্ত বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইজরায়েল শব্দদুটি পরিপূর্ণ বহাল না করায় উদ্বেগ প্রকাশ এবং সরকার ও সংশ্লিষ্ট সকলকে তা বাস্তবায়নে জোর দাবী জানানো হয়।

অনুষ্ঠানে আন্তর্জাতিক কুদস সপ্তাহের বাংলাদেশিদের দায়িত্ব সম্পর্কে বার্তা শোনান, লালমাটিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মাসরুরুল হক। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও কবি সালাহউদ্দীন জাহাঙ্গীর, মুফতি শফি উল্লাহ ও মুফতি শারাফাত শরীফ এবং দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মনযূরুল হক।

সেমিনার শেষে ফিলিস্তিন, গাজা ও সারা বিশ্বের নিপীড়িত মুসলমানদের মুক্তি ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জামি'আ ইসলামিয়া লালমাটিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মাদ ইসমাঈল।

মাওলানা রাশেদ কাউসার
সদস্য:- আন্তর্জাতিক কুদস সপ্তাহ বাস্তবায়ন পরিষদ

08/01/2026

আন্তজার্তিক কুদস সপ্তাহের ধারণা,
মুহাম্মদ রিফাতুল ইসলাম প্রেসিডিয়াম সদস্য , ইন্তিফাদা ফাউন্ডেশন।

৬ষ্ঠ আন্তজার্তিক কুদস সপ্তাহের কর্মসূচি নির্দেশিকা।১৪৪৭ হিজরি - ২০২৬ খ্রীষ্টাব্দ
02/01/2026

৬ষ্ঠ আন্তজার্তিক কুদস সপ্তাহের কর্মসূচি নির্দেশিকা।
১৪৪৭ হিজরি - ২০২৬ খ্রীষ্টাব্দ

সকলে আমন্ত্রিত।
14/09/2025

সকলে আমন্ত্রিত।

সকলে আমন্ত্রিত...
13/09/2025

সকলে আমন্ত্রিত...

Address

Dhaka

Telephone

+905510003675

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Quds Global Week Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Al Quds Global Week Bangladesh:

Share