মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা। একটি উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণাকেন্দ্র। গত জুন ২০১৭ সালে আল্লাহ তা‘আলার রহমত ও দেশের বিজ্ঞ বুজুর্গানে দীন ওলামায়ে কেরামের পরামর্শে এই গবেষণোকেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল আলীম [তরুণ আলেম, লেখক] একঝাঁক নবীন প্রবীণ গবেষক আলেমদের নিয়ে যাত্রা শুরু করেন। প্রতিষ্ঠাতার ৬ষ্ঠ বছরে বর্তমানে ২৪ জন শিক্ষকের তত্ত্ববধানে ৫০০+ জন ছাত্র বিভিন্ন বিভাগে ই
লমে ওহী অর্জন করছে। ইতোমধ্যে মারকায দেশেবিদেশের বিজ্ঞ গবেষক আলেমওলামার দৃষ্টি কাড়তে সক্ষক হয়েছে আলহামদুলিল্লাহ| নিয়মিত পাঠদানের পাশাপাশি মারকায ছাত্রদের মেধাবিকাশের জন্য বিষয়ভিত্তিক মাসিক সেমিনারের আয়োজন করে আসছে। সেসব সেমিনারে আলোচক হিসেবে দেশবিদেশের গবেষক আলেমগণ আলোচক হিসেবে উপস্থিত হয়ে আসছেন| কুরআন সুন্নাহর আলো সর্বত্র ছড়িয়ে পড়ুক, দেশের প্রত্যেক অঞ্চলে আলেমে বাআমল তৈরি ও আল্লাহ সন্তুষ্টি অর্জনই মারকাযের মূল লক্ষ্য। মারকায কর্তৃপক্ষ আপনাদের দোয়া সহযোগিতা ও পরামর্শের সর্বদা মুখাপেক্ষী|
বর্তমান বিভাগসমূহ : ইফতা, আদব, নাহু-সরফ, মাদানী নেসাব ১ম-৫ম বর্ষ, হিফজ।
মারকাযের সম্মানিত তত্তবধায়ক ও পরামর্শক –
1. উস্তাযুল আসাতিযা মাওলানা জাফর আহমদ [শাইখুল হাদীস, জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা]
2. বরেণ্য মুফতি আল্লামা আবদুর রাযযাক আল হুসাইনী [প্রিন্সিপাল, দারুল উলূম আজমপুর উত্তরা ঢাকা]
3. বরেণ্য লেখক গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন
4. বিশিষ্ট আলেম আল্লামা হাসান ফারুক [প্রিন্সিপাল ও মুহতামিম, রওজাতুল উলুম গজারিয়া, মুন্সিগঞ্জ]|