27/03/2026
শোকবার্তা
একটি নক্ষত্রের বিদায়: শাইখ শামসুদ্দীন হায়দার সিলেটী (রাহিমাহুল্লাহ)-এর ইন্তেকালে বাংলাদেশ আহলেহাদীস জামা'আত-এর গভীর শোক প্রকাশ
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, আহলেহাদীছ জামা'আত এর উপদেষ্টা, বাংলাদেশ আহলেহাদীস তাবলীগে ইসলামের মুহতারাম আমীর এবং বরেণ্য আলেম শাইখ শামসুদ্দীন হায়দার সিলেটী (যিনি শামসুদ্দীন সিলেটী নামেই সর্বজনবিদিত) আজ ২৭শে মার্চ ২০২৬, বাদ ফজর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের এই মহাপ্রয়াণে বাংলাদেশ আহলেহাদীছ জামা'আত-এর মুহতারাম আমীর অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেহ উদ্দীন, নায়েবে আমীর শাইখ হাফেজ আব্দুস সামাদ মাদানী এবং সেক্রেটারি জেনারেল শাইখ এস.এম. আব্দুল লতিফ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
শোকবার্তায় মুহতারাম আমীর বলেন, “শাইখ শামসুদ্দীন সিলেটী ছিলেন আমার দীর্ঘদিনের কর্মতৎপরতার ঘনিষ্ঠ সহযাত্রী। তাঁর প্রয়াণে আহলেহাদীছ কওম আজ একজন দূরদর্শী ও প্রজ্ঞাবান অভিভাবককে হারাল। পুরান ঢাকার ঐতিহাসিক মাদ্রাসাতুল হাদীস নাজিরবাজারের প্রতিষ্ঠালগ্ন থেকে তাঁর সুদীর্ঘ শিক্ষকতা এবং বরেণ্য আলেম আল্লামা আব্দুল্লাহিল কাফী আল-কোরায়শী (রাহ.)-এর সাহচর্য তাঁকে অনন্য উচ্চতায় আসীন করেছিল।”
আমরা মহান রাব্বুল আলামীনের দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করছি, তিনি যেন মরহুমের আজীবনের খিদমত কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার ধৈর্য দান করেন।
শোকান্তে,
বাংলাদেশ আহলেহাদীছ জামা'আত