Baytul Kitab

Baytul Kitab আসসালামুয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহি অবারকাতু। সমস্ত প্রশংসা মহান আল্লাহর এবং রহমত ও সালাম বর্ষিত হোক আল্লাহর প্রেরিত রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।

15/08/2026

মানুষের উপর মানুষের নামের প্রভাব থাকে ।

11/07/2026

এটাই উম্মাহর সৌন্দর্য—এক অংশ কষ্টে থাকলে অন্য অংশ তার ব্যথা অনুভব করে।
আল্লাহ আমাদেরকে তাঁর বান্দাদের সেবার মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জনের তাওফীক দান করুন।

#চট্টগ্রাম

07/07/2026

চালাক নয় ! মানুষ যেন আপনাকে বুদ্ধিমান ভাবে ।

আসুন, আশুরার সিয়ামের জন্য প্রস্তুতি নেই!মুহাররম আল্লাহর সম্মানিত মাসগুলোর অন্যতম। এ মাসের ১০ তারিখ, অর্থাৎ আশুরার দিনের ...
24/06/2026

আসুন, আশুরার সিয়ামের জন্য প্রস্তুতি নেই!

মুহাররম আল্লাহর সম্মানিত মাসগুলোর অন্যতম। এ মাসের ১০ তারিখ, অর্থাৎ আশুরার দিনের সিয়াম অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ ﷺ নিজে আশুরার সিয়াম পালন করেছেন এবং উম্মতকেও তা পালনের জন্য উৎসাহ দিয়েছেন।

✨ আশুরার সিয়ামের মর্যাদা সম্পর্কে রাসূল ﷺ বলেছেন, আমি আশা করি আল্লাহ তাআলা এর মাধ্যমে বিগত এক বছরের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন।

সহীহ মুসলিম: ১১৬২

📌 তাই আসুন, আমরা সবাই আশুরার সিয়াম পালনের প্রস্তুতি গ্রহণ করি।

✅ সুন্নাহ অনুযায়ী ৯ ও ১০ মুহাররম অথবা ১০ ও ১১ মুহাররম সিয়াম রাখার চেষ্টা করি।

✅ পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের এ গুরুত্বপূর্ণ আমলের কথা স্মরণ করিয়ে দিই।

✅ পোস্টটি শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন।

হয়তো আপনার একটি শেয়ার কারো জন্য আশুরার সিয়াম পালনের অনুপ্রেরণা হবে, আর আপনি তার আমলের সওয়াবেও অংশীদার হবেন, ইনশাআল্লাহ।

🤲 মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার সিয়াম যথাযথভাবে পালন করার তাওফীক দান করুন।

আমীন । ❤️

#আশুরা #আশুরার_সিয়াম #মুহাররম #সুন্নাহ #ইসলামিক_নাসিহা #সদকায়ে_জারিয়া

21/06/2026

পিতামাতার জন্য দোয়া

رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন-পালন করেছেন

সূরা ইসরাঃ ১৭:২৪

13/06/2026

একদিন আমরাও বৃদ্ধ হবো।

যে বাবা-মা আমাদের জন্য নিজের সবকিছু বিলিয়ে দেন, শেষ বয়সে এসে অনেকেই পড়ে থাকেন নিঃসঙ্গতা আর অবহেলায়। এটি শুধু একটি ঘটনা নই এটি আমাদের সমাজের বাস্তবতা।

মিরপুরের সেই মায়ের নিঃসঙ্গ মৃত্যু আমাদের মনে করিয়ে দেয়—পিতা-মাতার হক শুধু কথাই নই কাজেও বাস্তবায়ন করতে হবে।

আসুন অসহায় বাবা-মায়ের খোঁজ নেয়, তাদের পাশে একটু দাঁড়াই, তাদের প্রয়োজনটা একটু শুনি । এটা যেমন অনেক বড় দায়িত্ব, তেমন অনেক বড় সওয়াবের কাজ এবং হতে পারে জান্নাতে যাওয়ার একটি অছিলা ।

আর সামর্থ্য থাকলে, আপনার ছোট সহযোগিতাই কোনো এক বৃদ্ধ বাবা-মায়ের এক মাসের খাবার হতে পারে।

আসুন, শুধু দেখেই না—করে দেখাই।

📌এই উদ্যোগ গ্রহণ করেছে: “আদ-দাওয়া ইলাল্লাহ”
(বিস্তারিত ও সহযোগিতার তথ্য মূল পোস্ট comment box এ দেওয়া আছে চেক করুন)

আল্লাহ আমাদের সবার পিতা-মাতার হক আদায় করার তাওফিক দান করুন।

আমিন

11/06/2026

জুমুআর দিনের দরুদে ইব্রাহিম পড়ার ফজীলত সম্পর্কে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।

আসুন আমরা ১ বার হলেও এই ফজীলতটি অর্জন করার চেষ্টা করি ।

আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।

আমিন

10/06/2026

رَّبِّ زِدْنِي عِلْمًا

বাংলা উচ্চারণ: রব্বি জিদনী ইলমা ।

অর্থ: “হে আমার রব! আমার জ্ঞান বৃদ্ধি করে দিন।”

📌 সূত্র: 📖 সূরা ত্বা-হা (২০:১১৪)

এই দোয়াটি আল্লাহ তাআলা নিজেই কুরআনে শিক্ষা দিয়েছেন। এটি জ্ঞান বৃদ্ধির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া।

প্রতিদিন এই দোয়াটি পড়ার অভ্যাস করুন এবং আল্লাহর কাছে জ্ঞান ও হিদায়াত কামনা করুন।

উপকারী মনে হলে শেয়ার করুন, অন্যকেও উপকার করুন।

অনেকে ভাবেন —"আমার কাছে তো টাকা নেই।""আমি কীভাবে সদকা করব?"কিন্তু রাসূল ﷺ বলেছেন —"প্রতিটি সৎকাজই দান-খয়রাততুল্য বা সদা...
07/06/2026

অনেকে ভাবেন —
"আমার কাছে তো টাকা নেই।"
"আমি কীভাবে সদকা করব?"

কিন্তু রাসূল ﷺ বলেছেন —
"প্রতিটি সৎকাজই দান-খয়রাততুল্য বা সদাক্বাহ্।"
(সহীহ মুসলিম: ২২১৮)

টাকা-পয়সা ছাড়াও কারো প্রতি একটু সদয় হওয়া, হাসিমুখে কথা বলা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া —
এটাও হতে পারে অনেক বড় সদকা।

আল্লাহ তা'আলা এত দয়ালু যে,
তিনি প্রতিটি মানুষের জন্য, প্রতিটি মুহূর্তে
নেকি কামানোর সুযোগ রেখেছেন।

শুধু দরকার একটু সচেতন হওয়া —
আর ভালো কাজটা করার নিয়ত।

সৌজন্যে: Baytul Kitab

Address

Dhaka
1216

Telephone

+8801779756026

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baytul Kitab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share