Sab'a Sanabil Markaz Masjid and Madrasa Complex

Sab'a Sanabil Markaz Masjid and Madrasa Complex Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sab'a Sanabil Markaz Masjid and Madrasa Complex, Religious organisation, House 25, Road 03, Priyanka City, Sector 12, Road 19, Uttara, Dhaka.

সাব'আ সানবিল মাদ্রাসা কমপ্লেক্স আমাদের একটা দীর্ঘমেয়াদি স্বপ্নের প্রজেক্ট। বিভাগীয় কিংবা জেলা পর্যায়ে দাওয়াত ও সেবামূলক কার্যক্রম এর সমন্বয় করার একটি উদ্যোগ আমাদের এ প্রজেক্ট।

বান্দরবানের পাহাড়ি পাড়াগুলোর অনেক অসহায় মুসলিম ও নওমুসলিম পরিবার সারা বছর অপেক্ষা করে থাকে কোরবানির ঈদের জন্য।কারণ, টাকা...
05/05/2026

বান্দরবানের পাহাড়ি পাড়াগুলোর অনেক অসহায় মুসলিম ও নওমুসলিম পরিবার সারা বছর অপেক্ষা করে থাকে কোরবানির ঈদের জন্য।

কারণ, টাকা দিয়ে গোশত কিনে খাওয়া তাদের জন্য প্রায় অসম্ভব। অনেক ঘরে মাসের পর মাস চুলায় গোশতের হাঁড়ি ওঠে না। শিশুরা গোশতের স্বাদ ভুলতে বসে। মায়েরা সন্তানের মুখের দিকে তাকিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলে।

দাওয়াতি কাজে যখন আমরা বিভিন্ন পাড়ায় যাই, তখন তাদের একটাই প্রশ্ন, একটাই আকুতি—

“হুজুর, এইবার কি আমরা গোশত খাইতে পারমু?”
“এইবার কি আপনারা আমগোর জন্য কুরবানি দিবেন?”
“বহুদিন হইল গোশত খাই নাই…”
“প্রতি বছর তো কুরবানি দেন, এইবার কি আমগোর জন্য কোনো আয়োজন নাই?”

এই কথাগুলো শুনলে বুকটা ভেঙে যায়।

ভাবুন তো, আমরা যেখানে ঈদের দিন নানা রকম খাবারের আয়োজন করি, সেখানে পাহাড়ের অনেক ঘরে ঈদের আনন্দ মানে শুধু এক টুকরো গোশতের অপেক্ষা। একটি পরিবার, একটি শিশু, একজন বৃদ্ধ মা—সারা বছর অপেক্ষা করে থাকে, হয়তো কোনো দানশীল ভাইয়ের কোরবানির উসিলায় আজ তাদের পাতেও গোশত উঠবে।

প্রতিটি ঘর যেন নীরবে তাকিয়ে থাকে—
“এই ঈদে কি আমাদের ঘরেও আনন্দ আসবে?”

আপনার একটি কোরবানি শুধু গোশত বিতরণ নয়; এটি একজন ক্ষুধার্ত শিশুর মুখে হাসি, একজন অসহায় মায়ের চোখে আনন্দের পানি, একজন নওমুসলিম ভাইয়ের হৃদয়ে ইসলামের প্রতি ভালোবাসা আরও দৃঢ় করার একটি মাধ্যম।

এই কোরবানিতে বান্দরবানের অসহায় মুসলিম ও নওমুসলিম পরিবারগুলোর পাশে দাঁড়ান।
আপনার কোরবানির অংশ পৌঁছে যাক সেই ঘরে, যেখানে বহুদিন ধরে গোশতের স্বাদ নেই, কিন্তু আছে অসীম অপেক্ষা।

হয়তো আপনার কোরবানির উসিলায় কোনো অসহায় পরিবার বলবে—
“আলহামদুলিল্লাহ, এই ঈদে আমরাও গোশত খাইতে পারলাম।”

আসুন, এই ঈদে আমরা পাহাড়ি ভাই বোনদের সহ দেশের সকল দুর্গম ও প্রত্যন্ত এলাকায় একটি কোরবানির পশুর অথবা কুরবানীর পশুর এক ভাগের নিয়ত করি ইনশাআল্লাহ।। আমাদের এই কোরবানি প্রজেক্ট চলমান থাকবে একদম ঈদের আগের দিন বিকাল পাঁচটা পর্যন্ত ইনশাআল্লাহ। এই সময়ের মধ্যে আপনি আপনার ওয়াজিব এবং নফল কোরবানির টাকা পাঠাতে পারবেন ইনশাআল্লাহ।

#নোট এ বছরে আমাদের কুরবানী প্রজেক্টর প্যাকেজ:
#বি:দ্র: এখানে ilmshare এর একাউন্ট অ্যাড করা হয়েছে ভুলে অন্য একাউন্টে পাঠাবেন না।।

১। একটা ছোট সাইজের গরু - ৫৬০০০/=
২। ছোট সাইজের গরুর প্রতি ভাগ- ৮০০০/=
৩। একটা মাঝারি সাইজের গরু- ৭০০০০/=
৪। মাঝারি সাইজের গরুর প্রতি ভাগ- ১০০০০/-
৫। একটা বড় সাইজের গরু - ৮০৫০০/=
৬। বড় সাইজের গরুর প্রতি ভাগ- ১১৫০০/-.

৭। একটা মাঝারি সাইজের খাসি- ১৫০০০/=
৮। একটা মাঝারি সাইজের ছাগল - ১২০০০/=
৯। একটা মাঝারি সাইজের ভেড়া- ১০০০০/=

01309-336883 (Bkash Personal)
01309-336883 (Nagad Personal)
01309-336883-8 (Rocket Personal)
Or
Islami Bank Bangladesh Ltd.
A/C Name: ILM SHARE
A/C No: 20506990100016807
Branch: Bhurungamari, Kurigram.
Routing: 125490108

Or
Dutch Bangla Bank Ltd.
A/C Name: Sab-a-Sanabil
A/C No: 294.110.000.5513
Branch: Lalmonirhat
Routing: 090520466

এছাড়া উপরের একাউন্টগুলোতে যে কোন পরিমাণ নফল সাদাকা করতে পারবেন আমাদের কুরবানির ফান্ডে ইনশাআল্লাহ। নফল সাদাকাহ থেকেও দেশের বিভিন্ন প্রান্তে আপনার নফল কুরবানী আদায় করা হবে ইন শা আল্লাহ।

#নিয়মাবলী:
- টাকা পাঠানোর পরে আমাদের পেইজের ইনবক্সে কোন নাম্বার থেকে কত টাকা পাঠিয়েছেন এবং কোন পশুর জন্য (ভাগে দিলে ভাগের সংখ্যা) সেটা উল্লেখ করে দেবেন। সেই সাথে আপনার মোবাইল নম্বরটিও ইনবক্সে দিয়ে দিবেন। প্রজেক্ট কোড MF122 উল্লেখ করে দিবেন মেসেজে।

- টাকা পাঠানোর পরে আপনার পশুর টোকেন নাম্বারের জন্য মেসেজ দিয়ে রাখুন। এই মাসের ২৫-২৬ মে এর মধ্যে আপনাকে টোকেন দিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ। নফল সাদাকাহ পাঠালে টোকেন নম্বর লাগবে না। সেই সাথে ঈদের আগের দিন সকলের কুরবানির পশুর ছবি টোকেন সহ পাঠিয়ে দেয়া হবে ইন শা আল্লাহ।।

- ওয়াজিব কুরবানীর ক্ষেত্রে বিকাশ, রকেট বা নগদে টাকা পাঠালে চার্জ সহ টাকা পাঠাবেন ইন শা আল্লাহ।

-সর্বোপরি আমাদের এই কুরবানীর প্রজেক্টে সবাইকে নিজ নিজ হালাল উপার্জন থেকে অংশগ্রহণের অনুরোধ করছি।

#কুরবানী২০২৬

Sab'a Sanabil Foundation

04/03/2026
আপনাদের সবার ভালোবাসার প্রতিষ্ঠান থেকে মারকাজ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স নির্মাণে সবাই রমজান মাসে সামর্থের মধ্যে সাদাকা কর...
20/02/2026

আপনাদের সবার ভালোবাসার প্রতিষ্ঠান থেকে মারকাজ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স নির্মাণে সবাই রমজান মাসে সামর্থের মধ্যে সাদাকা করার চেষ্টা করি ইনশাআল্লাহ... এই প্রজেক্টটি আমাদের মৃত্যুর পরে আমাদের জন্য সাদকায়ে জারিয়া হয়ে থাকবে ইনশাআল্লাহ।

#রমাদান_ড্রিম_প্রজেক্ট_মার্কাজ_মাদ্রাসা_কমপ্লেক্স:
উমরাহ করতে আজকে বায়তুল্লাহর সামনে হাজির হয়েছি আমরা কজন আলহামদুলিল্লাহ। গত কয়েক রমাদানেই বায়তুল্লাহর সামনে এসে শুধু এই দুয়া করেছি আমাদের কোন লক্ষ মিশন কিছুই ছিল না যখন আমরা ২০১৮ সালে নীলফামারিতে প্রথম মিশনারী আক্রান্ত এলাকায় কাজ শুরু করি। সেই এক কাজের ওসিলায় আল্লাহ তুমি এক করে করে দেশের বিভিন্ন প্রত্যন্ত দূর্গম এলাকাতে প্রায় অর্ধ শতাধিক ছোট ছোট মসজিদ মাদ্রাসা করার তৌফিক দিয়েছ এবং সেই কাজের ওসিলায় তুমি "সাব'আ সানাবিল" প্রতিষ্ঠা করার তৌফিক দিয়েছ যার অধীনে দেশের বিভিন্ন নদীর চর, পাহাড়ের উচুতে ও সীমান্তবর্তী দূর্গম এলাকায় গড়ে উঠেছে এক একটি মসজিদ মাদ্রাসা যা কাজ করছে এক একটি সেবামূলক প্রতিষ্ঠান ও দাওয়াহ সেন্টার হিসেবে আলহামদুলিল্লাহ। গতকাল তারাবীতে যখন বায়তুল্লাহর ইমাম সূরা বাকারার ২৬১ নম্বর আয়াতে সাব'আ সানাবিলের অংশটুকু তিলাওয়াত করছিলেন তখন আমাদের চোখ ভিজে গেছে আল্লাহর কাছে না চেয়েই পেয়ে যাওয়া অসংখ্য নিয়ামতের কারণে। যে সকল ভাই বোনের জমাকৃত সাদাকা দিয়ে Sab'a Sanabil Foundation একটি চারা গাছে পরিণত হয়েছে আল্লাহ যেন তাদের সবার সাথে আমাদের জান্নাতে একত্রিত করেন।

প্রিয় দ্বিনী ভাই বোনেরা রমাদান মাস আল্লাহর সাথে ব্যবসা করার মাস। দেশের বিভিন্ন প্রান্তে গড়ে উঠা আমাদের দ্বিনী প্রতিষ্ঠানগুলো পরিচালনা ও ম্যানেজমেন্টের জন্য ঢাকার উত্তরার অদূরে এই এক টুকরো জমি ক্রয় করা হয়েছে আপনাদের প্রতিমাসের অল্প অল্প জমাকৃত সাদাকাহ দিয়ে আলহামদুলিল্লাহ। আমাদের স্বপ্ন এই এক টুকরো জমিকে ঘিরে উঠবে আমাদের মারকাজ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স যেখানে পড়াশোনা করবে দেশের বিভিন্ন প্রান্তের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা। সেই সাথে থাকবে একটি দাওয়া সেন্টার ও মসজিদ মাদ্রাসা ভবন।

এই জমিটুকুর মধ্যেই আমাদের স্বপ্নের বীজ বোনা শুরু করতে হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আপনারা সবাই মিলে এই রমাদানে সামর্থের মধ্যে সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করলে খুব শীঘ্রই আমরা কাজ শুরু করতে পারব ইনশাআল্লাহ।

কিভাবে ঢাকার মারকাজ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স ভবন নির্মাণে শরিক থাকতে পারি:
১. দুয়া
২. দাওয়াত সেন্টারের একজন সদস্য হয়ে সাধ্য অনুযায়ী প্রতি মাসে নিয়মিত সাদাকা করা
৩. যেকোনো পরিমাণ সাদাকা দিয়ে শরিক থাকা
৪. কমপক্ষে ২০ হাজার টাকা দিয়ে আপনিও হতে পারেন আমাদের মারকাজের একজন প্রতিষ্ঠাতা সদস্য। প্রতিষ্ঠাতা সদস্যদের সাথে মারকাজ নির্মাণের ব্যাপারে বিভিন্ন বিষয়ে পরামর্শ করা হবে ইনশাআল্লাহ
৫. এই পোস্টটি শেয়ার করে সাদকায়ে জারিয়াতে অংশ নিতে পারেন ইনশাআল্লাহ।

আপনি যদি চান আপনাদের ভালবাসার এই প্রতিষ্ঠান আর বড় হোক তাহলে এই কাজে আপনাকেও আমাদের প্রয়োজন। এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স ভবন নির্মাণে শরীক থাকতে চাইলে নিচের একাউন্টগুলোতে যে কোন পরিমাণ সাদাকা পাঠিয়ে দিতে পারেন শেষ রমাদান পর্যন্ত ইনশাআল্লাহ। এই প্রজেক্ট চলমান থাকবে সারা রমাদান জুড়ে ইনশাআল্লাহ। প্রজেক্ট কোড: MF117

01309-336883 (Bkash Personal)
01309-336883 (Nagad Personal)
01309-336883-8 (Rocket Personal)
Or
Islami Bank Bangladesh Ltd.
A/C Name: Saba Sanabil Foundation
A/C Number: 20507310100010403
Branch: Kalampur SME (Dhaka North)
Or
Dutch Bangla Bank Ltd.
A/C Name: Sab-a-Sanabil
A/C No: 294.110.000.5513
Branch: Lalmonirhat
Routing: 090520466

29/03/2025

রামাদানের মাত্র তিনটি রাত বাকি ইন শা আল্লাহ।

আল্লাহ চাইলে আজকের রাত্রি ও হতে পারে মহিমান্বিত সেই লাইলাতুল কদরের রাত যা হাজার মাস তথা ৮৩ বছরের চাইতে বেশি উত্তম। যেহেতু লাইলাতুল কদরের মর্যাদা অন্যান্য রাতের চাইতে বেশি। আল্লাহ যদি কবুল করেন তাহলে এ রাতে সাদাকা ও ৮৩ বছরের সাদাকা করার চাইতে অপেক্ষা উত্তম হতে পারে ইনশাআল্লাহ।

হিসাবের সুবিধার্থে ধরে নিলাম কেউ লাইলাতুল কদরের রাতে ৫০০ টাকা দান করল। এখন ৮৩ বছরের দান করার হিসাব যদি আমরা বের করি তাহলে এর পরিমাণ দাঁড়ায় ৮৩*৩৬৫*৫০০= ১৫,১৪৭,৫০০ অর্থাৎ এ রাতে কেউ ৫০০ টাকা দান করলে তার হিসাব দাঁড়ায় ১৫ কোটি ১ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা সাদাকা করার চাইতে বেশি ইনশাআল্লাহ। আমরা এখানে একটি সামান্য উদাহরণ পেশ করেছি মাত্র কিন্তু আল্লাহ اغني حمد তিনি চাইলে এর পরিমাণ আরো অনেকগুণ বাড়িয়ে দিতে পারেন ইনশা'আল্লাহ।

যারা দুনিয়ার ব্যবসা ভালো বুঝে তারা এটা আরও বেশি ভালো করে বুঝবেন এ রাতে আল্লাহর সাথে ব্যবসা কত লাভজনক। যদিও হাদীসে শুধুমাত্র লাইলাতুল কদরের রাতে সাদাকা করার ফজিলত নিয়ে কোন হাদিস বর্ণিত হয়নি কিন্তু পুরো রমাদান জুড়ে সাদাকা করার ফজিলত হাদিসে এসেছে।

তাই আমরা চেষ্টা করি আল্লাহ আমাদের মধ্যে যাদের সামর্থ্য দিয়েছেন সাদাকা করার তারা যেন এই সময়টুকু কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করি এবং বেশি বেশি ছাদাকা করার জন্য হাত বাড়িয়ে দেই।

রমাদানের সারা মাস জুরে সাব'আ সানাবিল মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স প্রজেক্ট চলমান আছে। কমপ্লেক্সের জন্য ইতিমধ্যে জমি ক্রয় করা হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই নিজের সর্বোচ্চ পরিমাণ সাদাকাহ করে এই প্রজেক্টে শামিল থাকতে পারি ইনশাআল্লাহ।
প্রজেক্ট কোড: DF92

পোস্টটি নিজের ওয়ালে শেয়ার করে ভাল কাজে শরিক থাকার অনুরোধ রইলো ইনশাআল্লাহ।

01309-336883 (Bkash Personal)
01309-336883 (Nagad Personal)
01309-336883-8 (Rocket Personal)
Or
Islami Bank Bangladesh Ltd.
A/C Name: Saba Sanabil Foundation
A/C Number: 20507310100010403
Branch: Kalampur SME (Dhaka North)
Routing Number: 125262457
Or
Dutch Bangla Bank Ltd.
A/C Name: Sab-a-Sanabil
A/C No: 294.110.000.5513
Branch: Lalmonirhat
Routing: 090520466

04/03/2025

#সাদকায়ে_জারিয়াহ_ড্রিম_প্রজেক্ট_রমাদান২০২৫
আজ থেকে প্রায় ৫বছর আগে অল্প কিছু দাওয়াহ সেন্টারের মেম্বারদের অল্প অল্প কিছু সাদাকাহ জমা করা শুরু করি আমরা যেখানে একটা অংশ খরচ হয় বিভিন্ন সাদাকাহ প্রজেক্ট এ এবং একটা অংশ জমা করা হয় সাব'আ সানাবিল মার্কাজ মসজিদ মাদ্রাসার জমি ক্রয়ের জন্য। আমাদের বিশ্বাস ছিল একদিন জমাকৃত এই সাদাকাহ থেকেই যত সময়ই লাগুক না কেন আল্লাহ এক টুকরা জমির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। যদিও আমাদের অ্যাডমিন প্যানেলের তেমন কেউ অনলাইনে পরিচিত মুখ না কিন্তু আল্লাহ যদি কোন কিছু বাস্তব করতে চান তাহলে সেটা রোধ করার সাধ্য কার। আল্লাহর ইচ্ছাতে আমরা ঢাকায় উত্তরার কাছেই পাইকপাড়াতে ৫ কাঠা এই জমিটি ক্রয় করেছি Sab'a Sanabil Foundation মারকাজ মজিদ মাদ্রাসা কমপ্লেক্সের জন্য । সকল প্রশংসা আল্লাহর যিনি কিছু পরিচিত এবং অপরিচিত ভাই বোনদের সাদাকার মাধ্যমে এই জমিটি কেনার ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ।

আমাদের এই ড্রিম প্রজেক্ট এর মাধ্যমে আমরা সারা দেশ থেকে প্রত্যন্ত এলাকার মেধাবী ছাত্রদের আবাসিক থাকার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এছাড়া আমরা স্বপ্ন দেখি এই মারকাজকে কেন্দ্র করে নিয়মিত দ্বিনী হালাকাহ ব্যবস্থা করা হবে, থাকবে হিফজ মাদ্রাসা এবং আরবি ভাষা এবং ইসলামিক কনটেন্ট নির্মাণের জন্য আমাদের IlmShare- Sab'a Sanabil প্রজেক্ট এখান থেকেই পরিচালনা করা হবে ইনশাআল্লাহ। ‌ সারা বাংলাদেশের সমগ্র সাদকায়ে জারিয়া প্রজেক্ট গুলো ম্যানেজমেন্ট করা হবে এই মারকাজ মসজিদ থেকে ইনশাআল্লাহ।

স্বপ্নের এই জমিতে এখন স্বপ্নের ভবন নির্মাণের কাজ শুরু করতে হবে। যেহেতু আমাদের কোন কর্পোরেট ফান্ডিং নেই তাই আপনাদের অল্প থেকে অল্প সাদাকা এবং একটা পোস্ট শেয়ার অনেক গুরুত্বপূর্ণ। আমাদের সকল ভাই-বোনদের প্রতি অনুরোধ আপনারা সবাই আপনাদের হালাল উপার্জন থেকে আপনার সাধ্য অনুযায়ী সাদাকাহ দিয়ে এই রমাদানে আমাদের মারকাজ ভবন নির্মাণে অংশ নিন।

এই একটি মারকাজ কে কেন্দ্র করে আমাদের অনেক বড় স্বপ্ন। এই স্বপ্ন বিনির্মাণে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। আমাদের এই প্রজেক্ট চলবে সমগ্র রমাদান মাসজুড়ে। সাদাকা পাঠিয়ে কনফার্মেশন পেতে ইনবক্স করুন আমাদের পেইজে। প্রজেক্ট কোড: DF92

01309-336883 (Bkash Personal)
01309-336883 (Nagad Personal)
01309-336883-8 (Rocket Personal)
Or
Islami Bank Bangladesh Ltd.
A/C Name: Saba Sanabil Foundation
A/C Number: 20507310100010403
Branch: Kalampur SME, Dhamrai Bazar (Dhaka North)
Routing: 125262457

Or
Dutch Bangla Bank Ltd.
A/C Name: Sab-a-Sanabil
A/C No: 294.110.000.5513
Branch: Lalmonirhat
Routing: 090520466

#রমাদান২০২৫

স্বপ্ন বুনি... এগিয়ে চলছে মারকায নির্মাণের কাজ। কুড়িগ্রাম ও লালমনিরহাটের কেন্দ্রীয় মারকায হিসেবে এ জামিয়া পরিচালিত হবে। ...
14/11/2024

স্বপ্ন বুনি... এগিয়ে চলছে মারকায নির্মাণের কাজ। কুড়িগ্রাম ও লালমনিরহাটের কেন্দ্রীয় মারকায হিসেবে এ জামিয়া পরিচালিত হবে। ইলম অর্জনের পাশাপাশি বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হবে ইনশা আল্লাহ।

ছবি - ১৩ নভেম্বর ২০২৪

14/11/2024

আমাদের কুড়িগ্রাম মারকাযে কাজ এগিয়ে চলছে.... সকলের দুআ চাই। সামর্থ্য অনুযায়ী শরীক থাকার সুযোগ রয়েছে।

10/04/2024

তাকাব্বাল আল্লাহুম্মা মিন্নী ওয়া মিনকুম...

মুসলিম বঙ্গে ঈদের আনন্দ ছড়িয়ে যাক
অলিতে-গলিতে আল্লাহর প্রসংশা ও বড়ত্ব ঘোষণা হোক...

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।

পাশাপাশি আমরা আমাদের দুআয় আমাদের ভাইবোনদের স্মরণ রাখবো। আল্লাহ তায়ালা যেন তাদের শাহাদাতকে কবুল করেন। আল্লাহ তায়ালা যেন আমাদের আকসাকে আমাদেরকে ফিরিয়ে দেন।আল্লাহ তাআলা যেন আমাদের মসজিদে আমাদের সালাত প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন।

21/03/2024

এটা আমাদের সবার স্বপ্নের একটা শুরু।। সাব'আ সানাবিল মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের জমি ক্রয়ে সবাই নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ সাদাকাহ করার চেষ্টা করি ইন শা আল্লাহ।

21/01/2024

ঢাকায় মারকাজের জমি কিনা বাবদ ১ লাখ করে সাদাকাহ করতে পারবেন এমন কিছু ভাই/বোন লাগবে।

Address

House 25, Road 03, Priyanka City, Sector 12, Road 19, Uttara
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sab'a Sanabil Markaz Masjid and Madrasa Complex posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sab'a Sanabil Markaz Masjid and Madrasa Complex:

Share