Madrasatul Huda-Dhaka

Madrasatul Huda-Dhaka মাদরাসাতুল হুদা-ঢাকা'র সকল তথ্য পেতে পেজে লাইক দিয়ে চোখ রাখুন।

26/07/2025

🖤 শোকবার্তা

إِنَّا لِلّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

এ. জেড. এম. শামসুল আলম সাহেব (রহ.) আজ আমাদের মাঝে নেই।
গতরাতে ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহর যিম্মায় চলে গেছেন। আজ বাদ যোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হয়।

ছোট্ট এই জীবনে তিনি ছিলেন অনন্য! তার গুণের কথা লিখে শেষ করার মত নয়। তিনি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং ইসলামিক ফাউন্ডেশনের প্রাক্তন মহাপরিচালক।

প্রশাসনিক দায়িত্ব ছাড়াও তিনি ছিলেন চিন্তাশীল লেখক ও সমাজসেবক।
‘Democracy and Election’, ‘Bureaucracy in Bangladesh Perspective’ সহ একাধিক গুরুত্বপূর্ণ রচনা তাঁর জীবনবোধ ও অভিজ্ঞতার প্রতিফলন।

ইসলামী শিক্ষা, মসজিদ-মাদরাসা কেন্দ্রিক সামাজিক কর্মকাণ্ড, এবং ইসলামের শান্তিপূর্ণ বার্তা প্রচারে তিনি নিরবচ্ছিন্নভাবে ভূমিকা রেখে গেছেন।

মাদরাসাতুল হুদা-ঢাকা যেখানে চলমান সেই আবুজর গিফারী ইসলামি কমপ্লেক্স তারই দ্বীনের প্রতি নিঃস্বার্থ খেদমতের একটি অনন্য উপমা!

মাদরাসাতুল হুদা – ঢাকা পরিবার তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছে। সেই সাথে কুরআন খতম ও দোআর আয়োজন করেছে।
আল্লাহ তাআলা যেন তার জীবনের সকল সৎকর্ম কবুল করেন, তাকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস দান করেন।

আমিন।

আলহামদুলিল্লাহ! মাদরাসাতুল হুদা ঢাকা'র ছাত্র হাবীবুর রহমান ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে। মোট প্রা...
03/04/2025

আলহামদুলিল্লাহ!
মাদরাসাতুল হুদা ঢাকা'র ছাত্র হাবীবুর রহমান ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে। মোট প্রাপ্ত নম্বর ৬৬৩, মেধা স্থান ৩৮। আল্লাহ তাআলা তাকে আরও সফলতা দান করুন। আমীন

06/03/2025
ভর্তি চলছে!  ভর্তি চলছে!!  ভর্তি চলছে!!! বিশিষ্ট দাঈ, আলেমে দীন মাওলানা আব্দুর রাযযাক কাসেমী নদভী (হাফিযাহুল্লাহ) প্রতিষ...
23/02/2025

ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!

বিশিষ্ট দাঈ, আলেমে দীন মাওলানা আব্দুর রাযযাক কাসেমী নদভী (হাফিযাহুল্লাহ) প্রতিষ্ঠিত ও পরিচালিত
#মাদরাসাতুল_হুদা_ঢাকা-এ ১৪৪৬-৪৭ হিজরি শিক্ষাবর্ষে সকল বিভাগে নির্ধারিত কোটায় ভর্তি চলছে

#বিভাগসমূহ
🔸নুরানি মকতব
🔸নাযেরাতুল কুরআন
🔸হিফযুল কুরআন
🔸দিরাসা (মাদানি নেসাব: ১ম-৫ম বর্ষ)

#ফরম বিতরণ
৭ শাওয়াল সকাল ৮.০০ থেকে সকল বিভাগের ফরম বিতরণ শুরু হবে ইনশাআল্লাহ।

#আমাদের অনন্যতা
🔸তা'লিমের সাথে তারবিয়তের সমান গুরুত্ব।
🔸মাদরাসাতুল মাদীনার সিলেবাস অনুযায়ী কিতাব বিভাগ (১ম বর্ষ- ৫ম বর্ষ (জালালাইন) পর্যন্ত)।
🔸আরবির পাশাপাশি বাংলা ও ইংরেজি বক্তৃতা এবং হাতের লেখা প্রশিক্ষণের ব্যবস্থা।
🔸আরবি ভাষার চার ব মূলনীতি-কথন, শ্রবণ, লিখন ও পঠনে বিশেষ দক্ষতা অর্জন।
🔸মাসিক/পাক্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই ও পুরস্কার বিতরণেন ব্যবস্থা।
🔸আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য মেধা ভিত্তিক বিশেষ সহযোগিতা প্রদান।
🔸বেফাক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ।

#বিশেষ_আকর্ষণ
১ম বর্ষে কেন্দ্রীয় পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারীর জন্য বিশেষ পুরষ্কার— #উমরাহ

#যোগাযোগ
01558 980 450
01933 442 599

#যাতায়াত
সায়েদাবাদ/গুলিস্তান/মালিবাগ থেকে বাসাবো ফ্লাইওভারের মুখে অথবা বৌদ্ধমন্দির নেমে রিকশাযোগে পাটোয়ারি গলি।

নামায ও রোযার দীর্ঘস্থায়ী সময়সূচি
20/02/2025

নামায ও রোযার দীর্ঘস্থায়ী সময়সূচি

১৪৪৬ হিজরী সনের রমযানের হাদিয়া!১ম বর্ষে কেন্দ্রীয় পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারীর জন্য বিশেষ পুুরস্কার "উমরাহ"! ১৪৪৬-৪৭ ...
19/02/2025

১৪৪৬ হিজরী সনের রমযানের হাদিয়া!

১ম বর্ষে কেন্দ্রীয় পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারীর জন্য বিশেষ পুুরস্কার "উমরাহ"!

১৪৪৬-৪৭ হিজরী শিক্ষাবর্ষে মাদানী নেসাব ১ম বর্ষ-৫ম বর্ষ পর্যন্ত ভর্তি চলছে।

📢'মাদরাসাতুল হুদা-ঢাকা'তে শুরু হচ্ছে আফটার স্কুল মাকতাব প্রশিক্ষণ কর্মসূচি!------------------------------------------📅 ই...
17/02/2025

📢
'মাদরাসাতুল হুদা-ঢাকা'তে শুরু হচ্ছে আফটার স্কুল মাকতাব প্রশিক্ষণ কর্মসূচি!
------------------------------------------
📅 ইনশাআল্লাহ,
আগামী ২৪ ফেব্রুয়ারি আল-হাইআতুল উলয়া পরীক্ষা পরবর্তী কওমিয়ানদের জন্য মাদরাসাতুল হুদা'য় (বাসাবো, ঢাকা) অনুষ্ঠিত হচ্ছে আফটার স্কুল মাকতাব এর বিশেষ প্রশিক্ষণ।
--------------------------------------------
📕প্রশিক্ষণের বিষয়সমূহ⤵️

👉 আফটার স্কুল মাকতাব পরিচিতি ও প্রয়োজনীয়তা।
👉 আফটার স্কুল মাকতাব
এর মেহনত: প্রকার ও পদ্ধতি।
👉 আফটার স্কুল মাকতাব এর ম্যানেজমেন্ট।
👉 আফটার স্কুল মাকতাব এর সিলেবাস।
👉 আফটার স্কুল মাকতাব টিচিং সিস্টেম।
👉 আফটার স্কুল মাকতাব কায়দা পাঠদান পদ্ধতি
👉 আফটার স্কুল মাকতাব কুরআন পাঠদান পদ্ধতি
👉 সেমিস্টার ভিত্তিক প্রথম বর্ষ পাঠদান পদ্ধতি
👉 আফটার স্কুল মাকতাব ইসলামী শিষ্টাচার পাঠদান পদ্ধতী।
👉 নবীজি সা. এর শিক্ষানীতি এবং একজন আদর্শ শিক্ষকের গুণাবলী।
👉 ফরজে আইন মাকতাব ও মাস্তুরাত মাকতাব পরিচিতি, সিলেবাস ও ম্যানেজমেন্ট।

📅 প্রশিক্ষণের তারিখ:
২৪ ফেব্রুয়ারি,সোমবার থেকে ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার
(৪দিনব্যাপী প্রশিক্ষণ)

💴 প্রশিক্ষণের খরচ:
আবাসিক - ২২০০ টাকা
অনাবাসিক - ১৪০০ টাকা⤵️

🅱️ বিশেষ ছাড়!
আবাসিক - ১৬০০ টাকা
অনাবাসিক - ১০০০ টাকা

⏰প্রশিক্ষণের সময়:
প্রতিদিন সকাল ৯টা
থেকে রাত ১০টা পর্যন্ত

📝 ভর্তি কার্যক্রম:
২৪ফেব্রুয়ারি সোমবার, যোহর থেকে আসর পর্যন্ত ভর্তি কার্যক্রম ও আফটার স্কুল মাকতাব এর কার্যক্রম উপস্থাপন।

📝 আল হাইয়াতুল উলিয়া পরীক্ষা সম্পন্নকারীদের জন্য ২৪ ফেব্রুয়ারি, রাত দশটা পর্যন্ত ভর্তির সুযোগ থাকবে।

💡উদ্বোধনী ক্লাস:
২৪ ফেব্রুয়ারি, সোমবার
বাদ মাগরিব।

🧭স্থান:-
মাদরাসাতুল হুদা-ঢাকা,
আবুজর গিফারী ইসলামী কমপ্লেক্স, ১/২৫ এ, ব্যাংক পল্লী, পাটোয়ারি গলি, বাসাবো, ঢাকা।
গুগল ম্যাপঃ https://maps.app.goo.gl/muvUQGcFpYA2FGL1A?g_st=aw

🚖যাতায়াত :-
বাসাবো ফ্লাইওভার / বৌদ্ধ মন্দির থেকে রিক্সা যোগে আবুজর গিফারী ইসলামী কমপ্লেক্স (কমপ্লেক্স মসজিদ)।
--------------------------------------------
☎️ আপনার অংশগ্রহণ নিশ্চিত করতে নাম,ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে হোয়াটসঅ্যাপে আজই যোগাযোগ করুন⤵️
📱01727-951245
📱01677-072021
--------------------------------------------
✅ প্রশিক্ষণে আফটার স্কুল মাকতাব এর মেহনতে আগ্রহী আলেম, মুয়াল্লিম, ইমাম- মুয়াজ্জিন ও কওমী মাদরাসার ছাত্রদের জন্য থাকবে অংশগ্রহণের সুযোগ।

🔰প্রশিক্ষণে দারস প্রদান করবেন: মাওলানা মুহাম্মাদ
আব্দুল কাইয়ুম হাফি.
প্রতিষ্ঠাতা পরিচালক: দারুল আরকাম ইনস্টিটিউট ও
আফটার স্কুল মাকতাব বাংলাদেশ।

📝google ফরম পূরণ অথবা হোয়াটসঅ্যাপে আগ্রহী ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার ও প্রশিক্ষণ নং পাঠিয়ে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। উদ্বোধনী ক্লাসের পূর্বেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নিচের 👇 লিংকে প্রবেশ করে google ফরম পূরণ করুন

[https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdkCvjfZlNXndZMYFvqhiFv9JrkApWFtYNAZnAs_dvZI6UtZw/viewform?usp=sharing](https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdkCvjfZlNXndZMYFvqhiFv9JrkApWFtYNAZnAs_dvZI6UtZw/viewform?usp=sharing)

সাথে যা আনতে হবে :- ⤵️
🆔 জাতীয় পরিচয়পত্র
🖼️ পাসপোর্ট সাইজ ছবি(পুরুষ)
🛏️ প্রয়োজনীয় বিছানাপত্র।

🏆সনদ ও খেদমত:
সফলভাবে পূর্ণ প্রশিক্ষণ
সম্পন্নকারীদেরকে সনদ প্রদান করা হবে এবং নির্দিষ্ট মানে উন্নীতদের জন্য খেদমতের ব্যবস্থার চেষ্টা করা হবে, ইনশাআল্লাহ।

☎️ প্রয়োজনে যোগাযোগ করুন⤵️
📱01727-951245
📱01677-072021

🔎
সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে
দারুল আরকাম ইনস্টিটিউট
প্রধান কার্যালয়: আফটার স্কুল মাকতাব বাংলাদেশ

মাদরাসাতুল হুদা-ঢাকা মাদানী নেসাবের একটি বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ২০২৫-২৬ শিক্ষা বর্ষে ভর্তি শুরু হয়েছে।মাদানী ও বেফা...
03/02/2025

মাদরাসাতুল হুদা-ঢাকা মাদানী নেসাবের একটি বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ২০২৫-২৬ শিক্ষা বর্ষে ভর্তি শুরু হয়েছে।

মাদানী ও বেফাকের এক অপূর্ব সমন্বয়! মাদানী নেসাবে পড়েও বেফাকের পরীক্ষায় অংশগ্রহণ করার সূবর্ণ সুযোগ। তাই আগ্রহীগণ আজই যোগাযোগ করুন।

মাদরাসাতুল হুদা-ঢাকা'র আয়োজনে বার্ষিক ওয়াজ মাহফিল। সকলে আমন্ত্রিত...
25/12/2024

মাদরাসাতুল হুদা-ঢাকা'র আয়োজনে বার্ষিক ওয়াজ মাহফিল। সকলে আমন্ত্রিত...

রাত পোহালেই প্রো্গ্রাম শুরু!
15/12/2024

রাত পোহালেই প্রো্গ্রাম শুরু!

Address

Dhaka
1214

Telephone

+8801558980450

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madrasatul Huda-Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Madrasatul Huda-Dhaka:

Share