শেষ জামানার গল্প

শেষ জামানার গল্প সৃষ্টি যার হুকুম চলবে তাঁর ☝️

03/12/2025

উস্তাযা হোক বা আলেমা।
হোক আইনস্টাইনের মত বিজ্ঞানী৷
নারী সিফাতগত ভাবে নারীই৷

নারী সৃষ্টির সিফাতগত ভাবেই আলাদা।
তাকে নবী-রাসূলের দায়িত্ব দেওয়া হয়নি।
দেওয়া হয়নি সমাজ-রাষ্ট্র শাসনের৷
তার একক সাক্ষী গ্রহণযোগ্য নয়৷ এক পুরুষ সাক্ষীর বিপরীতে নারীর দুই সাক্ষী।

পুরুষ শাসক আর নারী পুরুষের অনুগত।
মোহরানা বা সংসার পুরোটাই পুরুষের দায়িত্ব ও ফিতরাত৷

দৈহিক হতে মানসিক সর্বক্ষেত্রে ই নারী পুরুষ আলদা।
নারী আবেগ অনুভূতির ক্ষুদ্র ক্ষুদ্র অনু কণার সমষ্টি তে নিয়ন্ত্রিত।

নারী উস্তাযা বা হাদিস বিশারদ হোক৷ স্বামী রিক্সা চালাক হলেও তাকে স্বামীর আনুগত্য করতে হবে৷
নারীর স্বতন্ত্র বলতে কিছু নেই৷ যখন সে স্বতন্ত্র হবে তখনই সে বিপর্যয় টেনে আনবে।

পুরুষ ও নারীর মর্যাদা ও কর্তৃত্বের পার্থক্য আছে। আছে দায় বহনের ব্যপারেও।
হারাম উপার্জনে নারীর দায় নেই।
পুরুষ বিপথগামী হলে সেটার দায় ও নারীর নেই।

হারাম উপার্জনের শুধু এককভাবে পুরুষের ই।
তার অধীনস্থ কন্যা বা স্ত্রী বিপথগামী হলে পুরুষ ও দায়ের আওতায়। এমনকি দাইয়্যুস বলে সেই গণ্য হবে৷

সৃষ্টিগত ভাবেই নারী দুর্বল ও নরম। আবার কূটচাল ও গীবত,প্রতিহিংসায় এরাই সবচেয়ে ভয়ানক। অধিকাংশ জাহান্নামী হবে শুধু এ কারণেই। এরা স্বামীর আনুগত্য করবে না। স্বামীর প্রতি অসন্তুষ্ট ও অকৃতজ্ঞ থাকে৷ নিন্দা ও গীবতে ডুবে থাকে৷

তাদের ছলনা যেমন ভয়ংকর তেমনি শ'য়তানের ফাঁদ হিসাবে তারাই ব্যবহৃত হয়৷

আপনার ফ্যামিলি ম্যানেজমেন্ট সাজাতে হবে সিফাত অনুযায়ী। না হলে পদে পদে বিপর্যয় ঘটবে৷
নারী সবক্ষেত্রে পুরুষের সাথে টক্কর দেওয়া বা সমকক্ষ হওয়ার চিন্তাটাই একধরণের বিদ্রোহী। যারা ব্যক্তিজীবনে শান্তি পায় না। আবার কাউকেও শান্তিতে থাকতে দেয় না।

তাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়ার কথা ছিলো গৃহ থেকে পর্দা আভ্রু রক্ষা করা৷ নেক-কার সন্তান দিয়ে উম্মাহকে উদ্ধার করা৷ আর এমন নারীই তো প্রকৃত রত্ন৷ ভোগবাদ আর পুঁজিবাদী হওয়ায় মিশে যাওয়া সুবুদ্ধি নয় বরং এগুলো শ'য়তানের চাকচিক্য।

নারী সুরক্ষিতা, সম্মানিতা,লাজুকতা,কোমলতা,মায়াবতী, লুকায়িত ঝিনুকের মুক্তো।

এই খোলসের আবরণে থাকাই প্রকৃত নারীত্ব ও মাতৃত্ব৷ এই খোলস থেকে বেরিয়ে যাওয়া মানেই দুর্গন্ধ পরিবেশে উন্মুক্ত হওয়া৷

- আল ইন্তিফাদা

10/11/2025

গান বাজনা নিষিদ্ধকরণ আল্লাহর আইন। তবে কিছু কারন আমরা খুজে বের করতে পারি। তার মধ্যে অন্যতম একটি কারণ ভিডিওতে বিশ্লেষণ করা হয়েছে।



💠সকাল-সন্ধ্যার যিকির তালিকা💠♦️১. আয়াতুল কুরসি – ১ বারاللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ... (البقرة: 255...
22/10/2025

💠সকাল-সন্ধ্যার যিকির তালিকা💠

♦️১. আয়াতুল কুরসি – ১ বার

اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ... (البقرة: 255)

♦️২.নিরাপত্তার জন্য যথেষ্ট -(৩বার করে)
সূরা ইখলাস, ফালাক, নাস

♦️৩. সাইয়্যেদুল ইস্তিগফার – ১ বার

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ......

♦️৪. জাহান্নাম থেকে আশ্রয়ের দুআ-
(৭বার)
اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ

♦️৬।দুনিয়া ও আখিরাতে আল্লাহই যথেষ্ট-
(৭ বার)

حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

♦️৭.কিয়ামতের দিনে আল্লাহর সন্তুষ্টি
লাভ–(৩ বার)

رضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا

♦️৮. তাওহিদের পূর্ণ দুআ– ১০ বার

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَ كُلِّ شَيْءٍ قَدِيرٌ.

♦️৯.নিরাপত্তার দুআ (কোন কিছু তার ক্ষতি করতে পারবে না– ৩ বার

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

♦️১০. আশ্রয়ের দোয়া-৩ বার

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

♦️১১. ভারী ও ওজনদার যিকির (৩ বার):

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، عَدَدَ خَلْقِهِ، وَرِضَا نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ

♦️১২.সকাল-সন্ধ্যার দোয়া:

يَا حَيُّ يَا قَيُّوْمُ بِرَحْمَتِكَ اَسْتَغِيْثُ اَصْلِحْ لِيْ شَاْنِيْ كُلَّهٗ وَلَا تَكِلْنِيْ اِلٰى نَفْسِيْ طَرْفَةَ عَيْنٍ

♦️১৩.সকালবেলা বলবে:

اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوْتُ وَإِلَيْكَ النَّشُورُ

বিকেলবেলা বলবে:

اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا، وَبِكَ أَصْبَحْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوْتُ وَإِلَيْكَ الْمَصِيرُ

♦️১৪.সকালে বলবে,

اَصْبَحْنَا عَلٰى فِطْرَةِ الْاِسْلَامِ، وَعَلٰى كَلِمَةِ الْاِخْلَاصِ، وَعَلٰى دِيْنِ نَبِيِّنَا مُحَمَّدٍ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَلٰى مِلَّةِ اَبِيْنَاۤ اِبْرَاهِيْمَ، حَنِيْفًا مُّسْلِمًا وَّمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ

বিকালে বলবে,

اَمْسَيْنَا عَلٰى فِطْرَةِ الْاِسْلَامِ، وَعَلٰى كَلِمَةِ الْاِخْلَاصِ، وَعَلٰى دِيْنِ نَبِيِّنَا مُحَمَّدٍ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَلٰى مِلَّةِ اَبِيْنَاۤ اِبْرَاهِيْمَ، حَنِيْفًا مُّسْلِمًا وَّمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ

♦️১৫.সকাল ও বিকালে ৩ বার বলবে:

اَللّٰهُمَّ عَافِنِيْ فِيْ بَدَنِيْ، اَللّٰهُمَّ عَافِنِيْ فِيْ سَمْعِيْ، اَللّٰهُمَّ عَافِنِيْ فِيْ بَصَرِيْ، لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ، اَللّٰهُمَّ اِنِّيْۤ اَعُوْذُ بِكَ مِنَ الْكُفْرِ، وَالْفَقْرِ، وَاَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ

♦️১৬.উপকারী জ্ঞান, পবিত্র রিযিক এবং কবুলযোগ্য আমলের দো'আ
সকালবেলা বলবে,

اَللّٰهُمَّ اِنِّيْۤ اَسْاَلُكَ عِلْمًا نَّافِعًا، وَرِزْقًا طَيِّبًا، وَعَمَلًا مُّتَقَبَّلًا

♦️১৭.তার চেয়ে উৎকৃষ্ট আর কেউ হবে
না-১০০ বার
سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهٖ
©️

https://www.facebook.com/share/p/1DCjRVeMqm/
16/10/2025

https://www.facebook.com/share/p/1DCjRVeMqm/

মিডিয়াসাহা কথা না বলুক, আমরা বলবো। কারণ এই মেয়েটি আমাদের বোন।
নারীবাদীরা কথা না বলুক, আমরা বলবো। কারণ, এই মেয়েটা আমাদের ঘরের ইজ্জত।
পলিটিশিয়ানরা কথা না বলুক, আমরা বলবো। কারণ, এই মেয়েটি আমাদের গাইরত।

28/09/2025

বিশ্ববিদ্যালয়গুলো এখন এমন একটা মেশিনে পরিণত হতে যাচ্ছে যেখানে মুসলমানের সন্তান ঢুকলেও অটোমেটিকালি মুরত|দ হয়ে বের হবে।

বিভিন্ন কালচারাল ফেস্টের পাশাপাশি ভিন্ন ধর্মালম্বীদের অনুষ্ঠানে যোগ দেয়া, ডিবেটের নামে সমতন্ত্রের পক্ষ নিয়ে কুফরে লিপ্ত হওয়া, একাডেমিক রেজাল্ট ভালো করার জন্য শরীয়াহর সাথে সাংঘর্ষিক বিষয়বস্তুর পক্ষে সাক্ষ্য দেয়া, বিভিন্ন কুফরি আইডলজিসহ ঈমান বিধ্বংসী বিভিন্ন আকিদা যেমন: সেক্যুলারিজম, বিবর্তনবাদ, শরীয়াহর বিপরীতে মানবরচিত আইনের শ্রেষ্ঠত্ব, অকাট্য হারামকে স্বাধীনতা, ফরজ ইবাদতকে চয়েস মনে করা ইত্যাদি বিষয়ে লিপ্ত হয়ে ঈমানহারা হচ্ছে হাজার হাজার মুসলিম সন্তান।

যেখানে ঈমান নিয়ে টানাটানি হচ্ছে সেখানে পাপাচারের আলাপ টেনে আনাটাও বিলাসিতা বিধায় এসব আপাতত বাদই দিলাম। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ঈমান হারিয়ে অনেকে টেরই পাচ্ছে না, ঈমান নবায়ন করছে না। বাকিজীবনটা এভাবেই কেটে যাচ্ছে।

দ্বীনের খেদমত করার জন্য দ্বীনের বাইরে যাওয়া, কুফরি করা, শিরক করা যদি জায়েজ হতো তাহলে ঈমান আর কুফরের কোনো সংঘর্ষ থাকত না। দুটো পাশাপাশিই চলতো। অথচ ঈমান এবং কুফর দুটো কিছুতেই একত্রে থাকতে পারে না।

~মেরাজ হোসেন হা:ফি:

রাসুল (স.)- এর স্ত্রীগণ
28/09/2025

রাসুল (স.)- এর স্ত্রীগণ

27/09/2025
18/09/2025

ক্রাইম পেট্রোলে একটা পর্ব দেখেছিলাম, বাবা মেয়েকে অন্য পুরুষদের কাছে নিয়ে যেতো। মেয়েটি ভেবেছিল, মা'কে বললে হয়তো এসব থেকে মুক্তি পাবে। কিন্তু না। মা'কে বলার পর তিনি এরকমটা বলেছিলেন, "তোর বাবা সবজি বিক্রি করে, জানিসই তো আমাদের দিন কেমন চলে। তোর ছোট একটা ভাই আছে৷ যা না মা। তোর বাবা যা বলে তাই শোন। ওখান থেকে কিছু টাকা পেলে আমাদের সংসারটা ভালোভাবে চলবে।" মেয়েটার চোখেমুখে হতাশা দেখতে দেখতে ভেবেছিলাম, মায়েরাও এমন হয়!

যতদূর জানি "নিরন্তর" মুভিটা হুমায়ূন আহমেদের "জনম জনম" উপন্যাস থেকে নেওয়া। মুভিতে অভিনয় করেছে শাবনূর। নিজের শরীরের প্রতি এতোটাই ঘৃণা জন্মেছিল যে মা'কেও কাঁধে হাত দিতে নিষেধ করতো। সংসারের হল ধরার নাম করে এই মা-ই তাকে নিয়ে গিয়েছিল অন্য পুরুষদের বিছানায়। মুভিটা দেখতে দেখতে ভেবেছিলাম মায়েরাও এমন হয়!

একইভাবে "ফ্রাইডে" সিরিজটিতেও মা-ই বড় মেয়েকে পাঠায় অন্য পুরুষের বিছানায়। যাকে তারা চাচা বলে ডাকতো।

মায়ের পরকিয়া প্রেমিকের সাথে মেয়েকে বিয়ে দেওয়ার এক দু'টো ঘটনাও শুনেছিলাম। আজ একটা নিউজ দেখলাম মা ১২ বছরের এক মেয়েকে পুরুষদের কাছে বিক্রি করতো জোরপূর্বক। মেয়েটি তার বাবাকে জানানোর পর বাবা বাদী হয়ে থানায় কেস করেছে। কিন্তু মা পলাতক।

আজকালকার যুগে মেয়েদের কাজের অভাব নেই। মা চাইলেই পারতো মানুষের বাসায় বাসায় কাজ করতে। চাইলেই অন্যান্য কাজও করতে পারতো। কিন্তু না! সে বেছে নিলো মেয়ের শরীর বিক্রির পথ।

এসব দেখে আজকাল আর ভাবি না মায়েরাও এমন হয়! দুনিয়া এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে মায়েরাও আজকাল পশু হয়ে গেছে।

শুধুমাত্র নয় মাস গর্ভে ধারনের জন্য ইসলাম বাবার চেয়ে মা'কে তিনগুণ বেশি সম্মানিত করেনি, বরং একজন মায়ের কাছেই সন্তান সবচেয়ে বেশি নিরাপদ, বাবারা পশু হয়ে গেলেও মা কখনোই সন্তানের উপর পশুত্ব ফলাতে পারে না। এটাই তো ছিল মূল বিষয়। কিন্তু না। আমাদের মায়েরাও পশু হয়ে গিয়েছে।

সন্তানের নিরাপত্তা কোথায়!

হাবিবা সুলতানা খুশি
কার্যকরী সদস্য
Save Our Women-Bangladesh-Dhaka Team

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when শেষ জামানার গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share