24/04/2024
দীর্ঘ ১৫ বছরের যাত্রায় আইসিডি আয়োজিত লেকচার এবং আইসিডির অগ্রজগণের মাধ্যমে পাওয়া বিভিন্ন ইসলামী আর্টিকেলের মাধ্যমে আমরা অনেক উপকৃত হয়েছি। এই হাজার হাজার দ্বীনি আয়োজনের মধ্যে এমন কিছু অনন্য আয়োজন রয়েছে, যেগুলো ব্যাপক সাড়া ফেলেছিলো এবং কুরআন সুন্নাহ চর্চা করা সত্বেও অবচেতনভাবে অবিশ্বাসীদের চশমা দিয়ে দুনিয়া দেখা এই আমাদের চোখ খুলে দিয়েছিলো এবং জীবনের ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা কুফরি চিন্তা ও দৃষ্টিভঙ্গি থেকে সুক্ষভাবে মুক্ত হতে সাহায্য করেছিলো; "ইসলামী Worldview" সেই লেকচারগুলির মধ্যে অন্যতম। এই আলোচনাটি এতই Exceptional যে এখনও বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠান থেকে এই টপিকের উপর আলোচনা করার জন্য অনুরোধ আসে এই লেকচার ও আর্টিকেলের প্রণেতা শায়খ এনামুল হকের কাছে।
এবার এই টপিকটি [ইসলামী Worldview] নিয়েই আইসিডির শুক্রবারের হালাকার আয়োজন। পরপর দুটি পর্বে হালাকাটি সম্পন্ন করা হবে এবং আইসিডি/এসসিডি বিল্ডিংয়ে সরাসরি হালাকাটি অনুষ্ঠিত হবে ইন-শা-আল্লাহ।
সবাইকে আবার স্বরণ করিয়ে দিতে সেই কল্যাণগুলির হাতছানি-
শায়খদের কাছে বসে দ্বীন শেখা, দ্বীনি সতীর্থদের সঙ্গ, আল্লাহর জন্য ভালবাসার মানুষদের সাথে কিছু সময় কাটানো এবং পরে একসাথে জুম্মায় যাওয়া, মালাইকাদের ডানা বিছানো ও সাকিনা নাযিল হওয়া দ্বীনি মজলিশগুলি থেকে পাওয়া সাপ্তাহিক ঈমানী অনুপ্রেরণা এবং দ্বীনি মজলিশে বরাদ্দ করা আল্লাহর ক্ষমা.....এবং আরও অনেক কিছু।
যারা নতুন তাদের জ্ঞাতার্থে বোনদের জন্যও অংশগ্রহণের সুব্যবস্থা আছে এবং হালাকা চলাকালীন সময়ে স্কুল মাঠ বাচ্চাদের জন্য খোলা থাকবে ইনশাআল্লাহ।
আশা করছি পরিবার সহ আবার দেখা হবে ইন-শা-আল্লাহ
হালাকার বিষয়: Islamic Worldeview
আলোচনা করবেন: Sheikh Enamul Haque
26 April, 2024 at 10:30 AM Dhaka
*Location*: ICD Building
House 54/A, Road 12, Shekhertek, Mohammadpur, Dhaka
যারা সরাসরি হালাকায় অংশগ্রহ করতে অপারগ তারা অনলাইনে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ, (যদিও অনলাইনে অনেক কল্যাণই অর্জন করা সম্ভব নয়)
*Join Zoom Meeting*
https://us06web.zoom.us/j/89068215840?pwd=NGtsdURjWlBoUE1wREZ1MG5rQWM1QT09
*Meeting ID*: 890 6821 5840
*Passcode*: icdhalaqa
*Live link*: https://icdbd.org/live
*Donate to MCD*: https://icdbd.org/mcd
Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...