জয় নিতাই জয় গৌর

জয় নিতাই জয় গৌর সনাতনী ধর্মের সকল নিউজ পেতে আমাদের জয় নিতাই জয় গৌর পেইজের সাথে তাকবেন [ হরে কৃষ্ণ ]
কলি যুগে কৃষ্ণ নাম দিয়ে জীবের মুক্তি 🙏 hare Krishna
(4)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামীর সাথে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে হঠাৎ ছিটকে পড়ে শিউলি তাঁতি (৩৪) নামের এক সনাতনী দিদি...
17/08/2026

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামীর সাথে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে হঠাৎ ছিটকে পড়ে শিউলি তাঁতি (৩৪) নামের এক সনাতনী দিদির করুণ মৃ/ত্যু হয়েছে। 🥲🥲
রোববার বিকেলে উপজেলার কালিঘাট চা-বাগানের স্টিলব্রিজ এলাকায় হৃদয় বিদারক এই দু/র্ঘ/টনাটি ঘটে।
নি/হ/ত শিউলি তাঁতি শ্রীমঙ্গলের কেজুরিছড়া চা-বাগানের বাসিন্দা। তাঁর বাবার বাড়ি কালিঘাট চা-বাগানে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিউলি শারীরিক অসুস্থতার কারণে স্বামীর সাথে মোটরসাইকেলে করে চিকিৎসকের পরামর্শ নিতে গিয়েছিলেন। ডাক্তারের নিকট থেকে চিকিৎসা সেবা শেষে মোটরসাইকেল যোগে কেজুরিছড়া চা-বাগানের বাড়িতে ফিরছিলেন তিনি। পথে কালিঘাট চা-বাগানের স্টিলব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত মোটরসাইকেলের পেছনেই মাথা ঘুরে যায় তাঁর। এতে তিনি সামলাতে না পেরে চলন্ত মোটরসাইকেল থেকে সরাসরি পিচঢালা সড়কে ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আ,ঘা,ত পান।
দু/র্ঘ/টনার পরপরই স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উ,দ্ধার করে প্রথমে বালিশিরা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর পরিস্থিতির অবনতি ঘটলে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান চিকিৎসকরা। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে মৃ/ত্যু/র কোলে ঢলে পড়েন তিনি।
এদিকে এই আকস্মিক মৃ/ত্যুর খবর ছড়িয়ে পড়লে কেজুরিছড়া ও কালিঘাট চা-বাগানসহ আশপাশের পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
জয় নিতাই জয় গৌর পেইজের পক্ষ থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি উনার পরিবারকে ধৈর্য ধারন করার ক্ষমতা দান করুন 🙏

16/08/2026

আজ শ্রাবণ মাসের শেষ সোমবার হাতে সময় তাকলে ১ বার হলেও বলেন
>> হর হর মহাদেব

শ্রাবণ মাসের শেষ সোমবার১৭ আগস্ট ২০২৬ ইং শিবের মাথায় জলদানসময় : ভোর ৬.০০ টা - রাত ৯.০০ টাশিব পূজাসময় সন্ধ্যা ৭.০০ টাপ্রসা...
16/08/2026

শ্রাবণ মাসের শেষ সোমবার
১৭ আগস্ট ২০২৬ ইং
শিবের মাথায় জলদান
সময় : ভোর ৬.০০ টা - রাত ৯.০০ টা
শিব পূজা
সময় সন্ধ্যা ৭.০০ টা
প্রসাদ - সময় : রাত ৮.০০ টা
© রমনা কালী বাড়ী ও আনন্দময়ী আশ্রম, ঢাকা।

#রমনাকালীমন্দির #মহাদেব #শিব #শ্রাবন #সোমবার

" সনাতনী সমাজকে এগিয়ে নিতে গেলে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই "তাই সবাই সবার জায়গা থেকে নিজেদের সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্...
16/08/2026

" সনাতনী সমাজকে এগিয়ে নিতে গেলে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই "
তাই সবাই সবার জায়গা থেকে নিজেদের সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করেন [ জয় গীতা ] 🙏❣️
#গীতা #ধর্মীয়_শিক্ষা #সনাতনী িতাই_জয়_গৌর

যারা যারা ১ বার হলেও রমনা কালী মন্দিরে গিয়েছেন তারা সারা দিবেন [ জয় মা কালী ] 🙏 #রমনাকালীমন্দির  #রমনা  #ঢাকা
16/08/2026

যারা যারা ১ বার হলেও রমনা কালী মন্দিরে গিয়েছেন তারা সারা দিবেন [ জয় মা কালী ] 🙏

#রমনাকালীমন্দির #রমনা #ঢাকা

নীলফামারীর জলঢাকা উপজেলার তিল্লাই গ্রামে এক হিন্দু গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধ/র্ষ/ণে/র চেষ্টার অভিযোগ উঠেছে। মো. জিকুরুল...
16/08/2026

নীলফামারীর জলঢাকা উপজেলার তিল্লাই গ্রামে এক হিন্দু গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধ/র্ষ/ণে/র চেষ্টার অভিযোগ উঠেছে। মো. জিকুরুল ইসলাম নামে এক ব্যক্তি এই ন্যা,ক্কা,র-জনক ঘটনাটি ঘটায়।

অভিযোগ অনুযায়ী, জিকুরুল গৃহবধূকে একা পেয়ে জোরপূর্বক ধ/র্ষ/ণে/র চে,ষ্টা চালায়। তবে ওই গৃহবধূ কোনোভাবে অ,ভি,যুক্তের হাত থেকে নিজেকে রক্ষা করে চি,ৎকার শুরু করেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত জিকুরুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই বর্বরোচিত হা/ম/লা/র তীব্র নিন্দা জানাচ্ছি।
#নীলফামারী #নারী #সনাতনী

মানবিকের একটি বিষয় নিয়ে পড়াশোনা করে যুক্তরাষ্ট্রের একটি R1 গবেষণা বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অর্থায়নে মাস্টার্স করার সুযোগ পেয়...
16/08/2026

মানবিকের একটি বিষয় নিয়ে পড়াশোনা করে যুক্তরাষ্ট্রের একটি R1 গবেষণা বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অর্থায়নে মাস্টার্স করার সুযোগ পেয়েছেন প্রজ্ঞা সাহা।

টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ে Applied Linguistics বিষয়ে M.A. করতে যাচ্ছেন তিনি। ২০২৬ সালের Fall semester-এ শুরু হবে তাঁর নতুন একাডেমিক যাত্রা।

প্রজ্ঞা,র এই অর্জন বিশেষভাবে অনুপ্রেরণাদায়ক, কারণ মানবিক ও ভাষাবিজ্ঞানের মতো বিষয়ে পড়াশোনা করেও আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার বড় সুযোগ তৈরি করা সম্ভব—তাঁর পথচলা তারই উদাহরণ।

প্রজ্ঞা সাহা ২০২৩ সালে স্নাতক এবং ২০২৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন Department of Linguistics থেকে। পুরো শিক্ষাজীবনে তিনি ধরে রেখেছেন অসাধারণ একাডেমিক ফলাফল। দেশের বিশ্ববিদ্যালয়ে মানবিকের একটি বিষয়ে নিজের একাডেমিক ভিত্তি তৈরি করে এবার তিনি পাড়ি দিচ্ছেন যুক্তরাষ্ট্রে।

টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের Department of Classical & Modern Languages & Literatures-এর অধীনে তাঁর M.A. প্রোগ্রামের concentration হবে Second Language Acquisition and Instruction।
অর্থাৎ ভাষা কীভাবে শেখা হয়, কীভাবে দ্বিতীয় ভাষা অর্জন করা যায় এবং শ্রেণিকক্ষে ভাষা শেখানোর পদ্ধতিকে কীভাবে আরও কার্যকর করা যায়—এসব বিষয় থাকবে তাঁর উচ্চশিক্ষার মূল কেন্দ্রে।

শুধু ভর্তি হওয়ার সুযোগই নয়, প্রজ্ঞার এই যাত্রা হচ্ছে পূর্ণ অর্থায়নে।
Graduate Teaching Assistantship-এর আওতায় তিনি পাবেন ১০০ শতাংশ tuition waiver এবং health insurance। এর সঙ্গে রয়েছে মর্যাদাপূর্ণ Hazlewood Graduate Fellowship। ফলে যুক্তরাষ্ট্রে তাঁর উচ্চশিক্ষার জন্য তৈরি হয়েছে শক্তিশালী আর্থিক সহায়তা।

প্রজ্ঞার গবেষণার আগ্রহও সময়োপযোগী ও বহুমাত্রিক।
Applied Linguistics-এর পাশাপাশি তিনি আগ্রহী action research in language classrooms, collaborative ও multimodal writing, corpus linguistics, eye-tracking ও second language processing নিয়ে। বিশেষ করে Generative AI কীভাবে language education এবং multilingual writing-কে পরিবর্তন করছে, সেটিও তাঁর আগ্রহের অন্যতম ক্ষেত্র।

একজন মানবিক বিভাগের শিক্ষার্থী হিসেবে প্রজ্ঞার গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো—তিনি কেবল একাডেমিক ফলাফলের ওপর নির্ভর করেননি। Department of Linguistics-এর বিভিন্ন সাংস্কৃতিক ও extracurricular কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন বিভাগীয় অনুষ্ঠান আয়োজনে অবদান রেখেছেন। এর পাশাপাশি শিক্ষকতা, linguistic data annotation এবং IELTS instruction-এর মতো পেশাগত অভিজ্ঞতাও অর্জন করেছেন।

এই অভিজ্ঞতাগুলোই হয়তো তাঁর একাডেমিক যাত্রাকে আরও সমৃদ্ধ করেছে। ভাষাবিজ্ঞানের তাত্ত্বিক জ্ঞান, শিক্ষকতার অভিজ্ঞতা, গবেষণার আগ্রহ এবং প্রযুক্তিনির্ভর ভাষা শিক্ষার প্রতি কৌতূহল—সবকিছু মিলিয়ে তিনি নিজেকে তৈরি করেছেন আন্তর্জাতিক উচ্চশিক্ষার জন্য।

প্রজ্ঞা সাহার সাফল্য তাই শুধু একজন শিক্ষার্থীর বিদেশে যাওয়ার গল্প নয়। এটি মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তাও—মানবিকের বিষয় নিয়ে পড়াশোনা করেও গবেষণা, শিক্ষকতা ও আন্তর্জাতিক উচ্চশিক্ষায় শক্ত অবস্থান তৈরি করা যায়। প্রয়োজন ভালো একাডেমিক প্রস্তুতি, স্পষ্ট গবেষণা-আগ্রহ, প্রাসঙ্গিক অভিজ্ঞতা এবং সঠিক সুযোগ খোঁজার মানসিকতা।

বাংলাদেশের Linguistics বিভাগ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের Texas Tech University—প্রজ্ঞার এই যাত্রা এখন নতুন এক অধ্যায়ের শুরু।

জয় নিতাই জয় গৌর পেইজের পক্ষ থেকে সনাতনী বোনটির জন্য অনেক অনেক শুভ কামনা ও অভিনন্দন 🥀❣️
#সনাতনী #যুক্তরাষ্ট্র #গবেষণা

খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা আশুতোষ নাথ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টন থেকে জৈব রসায়নে পি...
16/08/2026

খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা আশুতোষ নাথ যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টন থেকে জৈব রসায়নে পিএইচডি শেষ করে এবার ইউনিভার্সিটি অব হিউস্টন-এর কলেজ অব ফার্মেসিতে পিএইচডি-পরবর্তী গবেষক হিসেবে ওষুধ উদ্ভাবনের গবেষণায় যোগ দিচ্ছেন

আশুতোষের সংগ্রাম ও সাফল্য : -

শুরুর জীবন: খাগড়াছড়ির পর পড়াশোনার খরচ চালাতে চট্টগ্রামের কম্পিউটারের দোকানে ও পরে ঢাকায় সরকারি অফিসে অফিস সহকারী হিসেবে চাকরি করেছেন আশুতোষ আমাদের সময়।

যুক্তরাষ্ট্র গমন: ২০২১ সালের আগস্টে শতভাগ শিক্ষাবৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি আমাদের সময়।

নতুন গবেষণা: চলতি মাসেই ইউনিভার্সিটি অব হিউস্টনে নতুন ও কার্যকর ওষুধ তৈরির লক্ষ্যে জৈবিকভাবে সক্রিয় অণুর নকশা ও সংশ্লেষণ নিয়ে কাজ শুরু করবেন।
#আমেরিকা #সনাতনী #বাংলাদেশী #চট্টগ্রাম

জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘ (জ্যোগীশিস), মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গীতা পরীক্ষা-২০২৬ গত ৭ই আগস্ট (শুক্রবার) মির...
16/08/2026

জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘ (জ্যোগীশিস), মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গীতা পরীক্ষা-২০২৬ গত ৭ই আগস্ট (শুক্রবার) মিরসরাই উপজেলার চারটি কেন্দ্রে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত তিনটি বিভাগে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত চারটি কেন্দ্রে প্রায় ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। জ্যোগীশিস মিরসরাই উপজেলা শাখার কর্মকর্তা, গীতা স্কুলের শিক্ষক, স্বেচ্ছাসেবক ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হয়।
পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও অধ্যক্ষ শ্রীমৎ বিদেহানন্দ ব্রহ্মচারী মহারাজ, ওঁকারেশ্বর মঠ ও মিশনের শ্রীমৎ যোগানন্দ ব্রহ্মচারী মহারাজ, জেলা কমিটির সভাপতি শ্রী বিশ্বজিৎ পাল, সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি শ্রী রিপন দাশ, সহ-সভাপতি শ্রী লিটন দাশ, বাংলাদেশ গীতা পরিষদ মিরসরাই উপজেলা শাখার সভাপতি শ্রী অসীম সেন এবং জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘ মিরসরাই শাখার শ্যামল দাশ,শিপন শর্মা,নয়ন দাশ গুপ্ত, শিমুল কান্তি শর্মা ও অনিক দে ও দেবাশীষ শীল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
#চট্টগ্রাম #গীতা #পরিক্ষা #সনাতনী

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীতে প্রভাবশালীদের সহায়তায় এক রিকশাচালকের জমি জো,র,পূ,র্ব,ক দখলে নেওয়ার অভিযোগ উঠে...
16/08/2026

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীতে প্রভাবশালীদের সহায়তায় এক রিকশাচালকের জমি জো,র,পূ,র্ব,ক দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। ওই জমিতে থাকা বিভিন্ন ফলজ গাছ কেটে সেখানে একটি অস্থায়ী টিনের ঘর বসিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশ ডেকে এনেও জমি দখল ঠেকাতে পারেননি ওই দরিদ্র রিকশাচালক।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে মান্দারী বাজারসংলগ্ন মালি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন স্থানীয় স্বর্ণকার ব্যবসায়ী বিজয় কুরী এবং তার দুই ছেলে পিয়াস কুরী ও পিকলু কুরী।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিজয় কুরীর পক্ষে অর্ধশতাধিক লোক বিতর্কিত জমির পাশে অবস্থান নিয়ে সেখানে একটি তৈরি করা টিনের ঘর বসিয়ে দিয়েছেন। এ সময় জমির মালিক দাবিদার রিকশাচালক গণেশ দাস, তার আত্মীয় প্রতিমা রানী ও পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখা যায়।

গণেশ দাস অভিযোগ করেন, বিজয় কুরী প্রভাবশালী হওয়ায় স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় তার জমি দ,খলের চেষ্টা করছেন। জমির টিনের বেড়া ভেঙে নারিকেল, পেয়ারাসহ বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলা হয়েছে এবং সীমানা প্রাচীর নির্মাণের কাজও শুরু করা হয়েছে।

তিনি বলেন, আমি ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে দখলের কাজ বন্ধ করে দেয়। কিন্তু পুলিশ চলে যাওয়ার পর আবারও কাজ শুরু হয়। তিনবার পুলিশ কাজ বন্ধ করেছে, কিন্তু তারা আবার দখল নিয়েছে।

জানা যায়, রতনপুর মৌজার আরএস ১৩০ নম্বর খতিয়ান এবং ৩২৮৩ নম্বর দাগের ৮ শতাংশ জমির মালিকানা দাবি করছেন গণেশ দাস ও তার পরিবার। তাদের দাবি, কয়েক বছর ধরে ওই জমি দখলের চেষ্টা চলছে এবং এর আগেও এ নিয়ে হা/মলা ও হয়রানির শি,কার হয়েছেন।

প্রতিমা রানী বলেন, জমিটি দখল করতে না পেরে বিভিন্নভাবে আমাদের ওপর হা/ম/লা ও চাপ সৃষ্টি করা হয়েছে। এখন ভাড়াটে লোকজন এনে জো,রপূর্বক ঘর বসিয়ে জমি দ,খ,ল করা হয়েছে।

অভিযুক্ত বিজয় কুরী দাবি করেন, জমিটি তার কেনা সম্পত্তি। প্রতিপক্ষ অন্য পাশের জমিকে এ জমি বলে দাবি করছে। তিনি বলেন, “জমি নিয়ে বিরোধের পর দুই পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে শালিস হয় এবং সেখানে আমার পক্ষে সিদ্ধান্ত দেওয়া হয়।”

জেলা স্বর্ণ শিল্প সমিতির সভাপতি সমির কর্মকার বলেন, বিষয়টি তাদের পারিবারিক বিরোধ, এতে তার কোনো ভূমিকা নেই।

জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিমূল সাহা বলেন, জমি নিয়ে শালিস হয়েছে এবং সেখানে বিজয় কুরীদের পক্ষে সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে তিনি জেনেছেন। তবে উভয় পক্ষ ওই সিদ্ধান্ত মেনে নিয়েছে কি না, তা জানা নেই।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, জমি দখলের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দখলের কাজ বন্ধ করে দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
#লক্ষ্মীপুর #জমি #সনাতনী #দখল

Address

Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when জয় নিতাই জয় গৌর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share