Islamic Knowledge Hoard

Islamic Knowledge Hoard আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ..।
ফলো করে আমাদের পাশেই থাকুন। religion

🫂১ম রমজান : রাসূল (ﷺ) এর মুহাব্বতই ঈমান।ইমাম বুখারি রহমতুল্লাহি আলাইহি স্বীয় সহিহ বুখারিশরীফে একটি অধ্যায় রচনা করেছেন:با...
02/03/2025

🫂১ম রমজান : রাসূল (ﷺ) এর মুহাব্বতই ঈমান।

ইমাম বুখারি রহমতুল্লাহি আলাইহি স্বীয় সহিহ বুখারিশরীফে একটি অধ্যায় রচনা করেছেন:

باب حب الرسول من الايمان

অর্থ: রাসূল (ﷺ) এর মুহাব্বতই ঈমান। (কিতাবুল ঈমান)

এই অধ্যায়ে ইমাম বুখারি (رحمة الله) ২টি হাদিস বর্ণনা করেছেন:

প্রথম হাদিস:

عن ابى هريرة رضى الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم- قال فوالذى نفسى بيده لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده

অর্থ: হযরত আবু হুরায়রা (رضي الله عنه) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, সেই আল্লাহর কসম যার নিকট আমার প্রাণ তোমাদের মধ্যে কোন ব্যক্তি মু’মিন হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত সে আমাকে তার পিতা ও সন্তানের চেয়ে অধিক ভাল না বাসবে। (বুখারি হাদিস নং ১৪)

দ্বিতীয় হাদিস:

عن انس قال قال النبى صلى الله عليه وسلم- لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين-

অর্থ: হযরত আনাস (رضي الله عنه) থেকে বর্ণিত তিনি বলেন- রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মু’মিন হতে পারবে না যতক্ষণ সে আমাকে তার পিতা, সন্তানাদি ও সকল মানুষের চেয়ে অধিক ভাল না বাসবে। (বুখারি: হাদিস ১৫, মুসলিম, হাদিস নং ৪৪)

দেখুন আরো একটি হাদিস:

عن انس رضى الله تعالى عنه ان رجلا سأل النبى صلى الله عليه وسلم عن الساعة- فقال متى الساعة؟ قال وماذا اعددت لها؟ قال لا شئ الا انى احب الله ورسوله صلى الله عليه وسلم فقال انت مع من احببت- قال انس فمافرحنا بشئ فرحنا بقول النبى صلى الله عليه وسلم انت مع من احببت- قال انس فانا احب النبى صلى الله عليه وسلم وابا بكر وعمر- وارجو ان اكون معهم بحبى اياهم- وان لم اعمل بمثل اعمالهم-

অর্থ: হযরত আনাস (رضي الله عنه) থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম (ﷺ)কে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল! কিয়ামত কবে হবে? রাসূল (ﷺ) তাকে জিজ্ঞাসা করলেন: তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করে রেখেছ? তখন সে ব্যক্তি বললেন: আমার কোন কিছুই নেই শুধুমাত্র আমি আল্লাহ এবং তাঁর রাসূল (ﷺ)কে ভালবাসি। তখন রাসূল (ﷺ) বললেন: তুমি যাকে মহব্বত কর তার সাথেই থাকবে। আনাস বলেন: রাসূলেপাক (ﷺ) এর জবান মোবারক থেকে একথা শুনে (তুমি যাকে মুহাব্বত করবা তার সাথে থাকবে) যত খুশি হয়েছি, ইতোপূর্বে কোন বিষয়ে এত খুশি হইনি।

অতঃপর আনাস বলেন: আমিও নবী করিম (ﷺ) আবু বকর (رضي الله عنه) ও উমর (رضي الله عنه)কে মুহাব্বত করি। এবং আশা রাখি এই মুহাব্বতের কারণেই কিয়ামতের দিন আমি তাদের সাথে থাকব। যদিও তাদের আমলের মত আমার কোন আমল নাই। (বুখারি ৩৬৮৮, মুসলিম: ২৬৩৯)

উক্ত আলোচনা থেকে প্রমাণিত হল যে, রাসূল (ﷺ) এর ভালবাসাই হল আল্লাহর ভালবাসা।। এতেই মিলবে জান্নাত।

আসসালামু আলাইকুম ইসলামী বিশ্বকোষ গ্রন্থ S2 : https://play.google.com/store/apps/details?id=com.srizwan.bookhozur14

Address

Dewanganj
2030

Telephone

+8801814608014

Website

https://www.facebook.com/Islamicknowledge7752

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Knowledge Hoard posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Islamic Knowledge Hoard:

Share