Al-Hadi আল হাদী الهادي

Al-Hadi আল হাদী الهادي দ্বীন সম্পর্কে জানা এবং তা সবার নিকট পৌঁছে দেওয়াই হলো আমাদের মূল লক্ষ।
(1)

জুমার দিনের করণীয়ক) বেশী বেশী দরূদ পাঠ করা।"নিশ্চয়ই জুমার দিন শ্রেষ্ঠতম দিনগুলোর অন্যতম। সুতরাং সেই দিন তোমরা আমার উপর ...
04/07/2025

জুমার দিনের করণীয়

ক) বেশী বেশী দরূদ পাঠ করা।
"নিশ্চয়ই জুমার দিন শ্রেষ্ঠতম দিনগুলোর অন্যতম। সুতরাং সেই দিন তোমরা আমার উপর বেশি বেশি দরূদ পড়ো। নিশ্চয় তোমাদের দরূদ আমার কাছে পেশ করা হয়‌"(¹)।
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. তার এক শাগরিদ যায়েদ বিন ওয়াহাবকে নসীহত করেছেন- হে যায়েদ বিন ওয়াহাব! জুমার দিন তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি এক হাজার বার দরূদ পড়তে ভুল করো না। এভাবে বলবে- اَللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ.
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি” (²)।
খ) সূরা কাহাফ তিলাওয়াত করা।
"যে ব্যক্তি জুমার দিন সূরা আল কাহাফ পড়বে, তার (ঈমানের) নূর এ জুমাহ হতে আগামী জুমাহ পর্যন্ত চমকাতে থাকবে"(³)।
"জুমার দিনে সূরা কাহফ পাঠ করলে দুই জুমার মধ্যবর্তী গুনাহ মাফ হবে এবং কিয়ামত দিবসে তার পায়ের নীচ থেকে আকাশের মেঘমালা পর্যন্ত নূর আলোকিত হবে"(⁴)।
গ) আসরের পরে সূর্যাস্ত যাবার আগ পর্যন্ত মসজিদে বসে দোয়া-দরুদ পাঠ করা।
“জুমার দিনে এমন একটি সময় আছে, তখন কোন মুসলমান আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই সেটি দান করবেন। সেই সময়টি তোমরা আসরের পরে শেষ সময়ে তালাশ করো (5)।” এই সময়ে সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করুন, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান ভাইদের জন্য।
ঘ) বেশি বেশি সাদাকাহ করা।
ঙ) বেশি বেশি ইস্তিগফার করা।

✪ Reference (কোটেশন করা কথাগুলো নবীজির। হাদিসের মূল টেক্সট কমেন্টে)-
১- আবু দাউদ ১০৪৯, মুসনাদে আহমদ ১৬২০৭, ইবনে হিববান ৯১০।
২- আততারগীব ওয়াত তারহীব, আবুল কাসেম আততাইমী ১৬৫৪; যিকরু আখবারি আসবাহান, আবু নুয়াইম ২/১৭১; ইমাম বায়হাকি ও হাকিম রাহিমাহুমুল্লাহ এর সনদকে সহিহ বলেছেন।
৩- মিশকাত ২১৭৫, মুস্তাদরাকে হাকিম ২/৩৬৮, বায়হাকি ৫৯৯৬।
৪- আত তারগীব ওয়াত তারহীব- ১/২৯৮।
৫- আবু দাউদ ১০৫০, সুনানুল কুবরা, নাসায়ী ১৭০৯, আল মুসতাদরাক ১০৩২, ইমাম হাকিম এটিকে সহীহ বলেছেন।

24/08/2024

আলহামদুলিল্লাহ!
বাংলাদেশী মোল্লাদের আরও একটি গৌরবময় অর্জন।
মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ আতিক্ব ও মুয়াজ

عيد مبــــــــــــــــــــارك🌙تقبل الله منا ومنكم Al-Hadi আল হাদী الهادي এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিন...
10/04/2024

عيد مبــــــــــــــــــــارك🌙
تقبل الله منا ومنكم
Al-Hadi আল হাদী الهادي এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

আজ ১৭  রমজান।  #ঐতিহাসিক_বদর_দিবস । “আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে হীনবল।" (আল-ইমরানঃ ১২...
27/03/2024

আজ ১৭ রমজান। #ঐতিহাসিক_বদর_দিবস । “আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে হীনবল।" (আল-ইমরানঃ ১২৩)

যাদের রক্তের বিনিময়ে সৃষ্টি হল এ মানচিত্র তাদের স্মরণ করছি আজবিনম্র শ্রদ্ধার সাথে
26/03/2024

যাদের রক্তের বিনিময়ে সৃষ্টি হল এ মানচিত্র তাদের স্মরণ করছি আজ
বিনম্র শ্রদ্ধার সাথে

হে আমার রব! আপনি এ দেশকে নিরাপদ করে দিন।
15/12/2023

হে আমার রব! আপনি এ দেশকে নিরাপদ করে দিন।

10/11/2023

🌼🌼হাতের কাজ আগে আগে শেষ করে আসরের পর ফ্রী থাকব ইন শা আল্লাহ, যাতে বেশি বেশি দুআ করা যায়। হাদীসের এসেছে শুক্রবারের আসর থেকে মাগরিব দুআ কবুল হয়। আর হাটতে বসতে দুরুদ পড়ব ইন শা আল্লাহ। উম্মাহর জন্য দুআ করব।🌼🌼

আপনার সন্তানকে শিক্ষা দিন : লাল রঙে বেষ্টিত জায়গাটি আল-আকসা মসজিদের বিস্তৃত মাঠ। কালো রঙে বেষ্টিত স্থাপনাটি আমাদের প্রথম...
12/10/2023

আপনার সন্তানকে শিক্ষা দিন :

লাল রঙে বেষ্টিত জায়গাটি আল-আকসা মসজিদের বিস্তৃত মাঠ।
কালো রঙে বেষ্টিত স্থাপনাটি আমাদের প্রথম কিবলা মাসজিদুল আকসা।
নীল রঙে বেষ্টিত স্থাপনাটি মাসজিদে কুব্বাতুস সাখরা।

আপনার সন্তানকে আল-আকসা, কুদস ও ফিলিস্তিন বিষয়ে সচেতনতা শিক্ষা দিন। তাদের বলুন, আল-আকসা আমাদের প্রথম কিবলা, এটি ইসরা ও মি’রাজের স্মৃতি বিজরিত পুণ্যভূমি। তাদের বুঝতে দিন, আল-আকসার প্রতি আমাদের ঈমানের অংশ, আমাদের ইবাদাতের অংশ।

তাদের জানিয়ে দিন, আল-আকসা দখলদারদের হাতে ছেড়ে দেয়া আল্লাহ, রাসুল (সা.) ও পবিত্র ধর্ম ইসলামের সঙ্গে প্রতারণা।

দোয়ায় বলতে থাকুন, হে আল্লাহ! ফিলিস্তিনে আপনার দুর্বল বান্দাদের বিজয় দান করুন, জালেম জায়নিস্টদের বিনাশ করুন। আমিন।

#আকসা_আমাদের (সংগৃহীত)

আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যার মধ্যে চারটি স্বভাব পাওয়া যাবে, সে খাঁটি মুনাফিক। আর যার মধ্যে ...
13/09/2023

আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যার মধ্যে চারটি স্বভাব পাওয়া যাবে, সে খাঁটি মুনাফিক। আর যার মধ্যে এগুলোর একটি স্বভাব থাকবে, তার মধ্যে মুনাফেকীর একটি স্বভাব থেকে যাবে; যতক্ষণ না সে তা বর্জন করবে।
১) তাকে আমানত দেওয়া হলে সে খিয়ানত করবে।
২) কথা বললে মিথ্যা বলবে।
৩) ওয়াদা করলে খেলাপ করবে।
৪) ঝগড়া করলে গালি-গালাজ করবে।’’

রিয়াদুস সলেহিন, হাদিস নং ৬৯৫

08/09/2023

Address

Darsana

Telephone

+8801872924849

Alerts

Be the first to know and let us send you an email when Al-Hadi আল হাদী الهادي posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Al-Hadi আল হাদী الهادي:

Share