Gunabati Central Mosque

Gunabati Central Mosque গুণবতী কেন্দ্রীয় জামে মসজিদ

15/12/2023

জুমার দিনের ফজিলত

আল্লাহ তা'আলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (মসজিদে) এগিয়ে যাও এবং বেচা-কেনা (দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর; যদি তোমরা জানতে। (সূরা জুমা- ০৯)।

রাসুল (সা.) একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন।(ইবনে মাজাহ, হাদিস নম্বর ১০৯৮)।

এক হাদিসে নবী (সা.) ইরশাদ করেছেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয়, ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিন হজরত আদমকে (আ.) সৃষ্টি করা হয়েছে। ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। (মুসলিম শরিফ , হাদিস নম্বর ৮৫৪)

মহানবী (সা.) আরো ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে , কোনো মুসলিম যদি সেই সময়টা পায়, আর তখন যদি সে নামাজে থাকে, তাহলে তার যেকোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করেন। (বুখারি, হাদিস নম্বর ৬৪০০)

রাসুল (সা.) এরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। (আবু দাউদ, হাদিস নম্বর ১০৪৭)।

কোরবানীর গরুর হাটের ইজারা থেকে এই বছর গুণবতী কেন্দ্রীয় জামে মসজিদের আয় এবং ব্যয়ের হিসাব। -  Gunabati-গুণবতী
10/08/2020

কোরবানীর গরুর হাটের ইজারা থেকে এই বছর গুণবতী কেন্দ্রীয় জামে মসজিদের আয় এবং ব্যয়ের হিসাব।

- Gunabati-গুণবতী

22/03/2020

গুণবতী কেন্দ্রীয় জামে মসজিদে তারাবীর হাফেজ নিয়োগ প্রসঙ্গে -

রমজান আসন্ন। পবিত্র মাহে রমজানে গুণবতী কেন্দ্রীয় জামে মসজিদে তারাবীর নামাজ পড়ানোর জন্য দুইজন হাফেজ সাহেব প্রয়োজন। আগামী শুক্রবার আছরের নামাজের পর মসজিদে ইন্টারভিউ কল করা হয়েছে। যারা আগ্রহী তাদেরকে আগামী শুক্রবার আছরের নামাজের সময় গুণবতী কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

06/07/2016

সকাল ৮:৩০ মিনিটে গুণবতী কেন্দ্রীয় জামে মসজিদে ঈদ উল ফিতর এর জামাত অনুষ্ঠিত হবে।

15/06/2016

ফিতরা সর্বনিম্ন ৬৫, সর্বোচ্চ ১৬৫০ টাকা

এ বছর ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ৬৫ টাকা ও সর্বোচ্চ ১ হাজার ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির এক সভায় এই পরিমাণ নির্ধারণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুস সালাম।

সভায় বলা হয়, ইসলামি শরিয়া মতে আটা, খেজুর, কিশমিশ, পনির, যব ইত্যাদি পণ্যের যেকোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যায়। আটা দিয়ে ফিতরা আদায় করলে ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজারমূল্য ৬৫ টাকা আদায় করতে হবে। যব দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২০০ টাকা, কিশমিশ দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য এক হাজার টাকা, খেজুর দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ১ হাজার ৫০০ টাকা, পনির দিয়ে আদায় করলে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ১ হাজার ৬৫০ টাকা ফিতরা আদায় করতে হবে। মুসলমানরা নিজ সামর্থ্য অনুযায়ী এই পণ্যগুলোর যেকোনো একটি বা তার বাজারমূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারবেন।

সভায় বলা হয়, ওপরের পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজারমূল্যের তারতম্য রয়েছে। সে অনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

আলহামদুলিল্লাহ্‌! গুণবতী কেন্দ্রীয় জামে মসজিদে ৪টি নতুন এসি লাগানো হয়েছে।রমজান শুরুর আগেই এসি গুলো লাগানো হয়েছে। সবার সা...
13/06/2016

আলহামদুলিল্লাহ্‌! গুণবতী কেন্দ্রীয় জামে মসজিদে ৪টি নতুন এসি লাগানো হয়েছে।রমজান শুরুর আগেই এসি গুলো লাগানো হয়েছে। সবার সাহায্য সহযোগিতায় গুণবতী কেন্দ্রীয় জামে মসজিদ সুন্দরভাবে গড়ে তোলা হচ্ছে।

ডিজাইন অনুযায়ী পুরো কাজ শেষ করতে আরো অনেক টাকার প্রয়োজন।রমজান মাস চলছে।এক টাকা দান করলে ৭০ টাকা দান করার সওয়াব।সবাই উদারহস্তে গুণবতী কেন্দ্রীয় জামে মসজিদকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখবেন এটাই প্রত্যাশা।

মসজিদের জন্যে সাহায্য সহযোগিতা করতে যোগাযোগ করুন নিচের নাম্বারে-
মোঃ আব্দুর রাজ্জাক শাহীন -০১৭১১৭৪৮১০১।
মসজিদ সংস্কার কমিটির প্রধান সমন্বয়ক ও
গুণবতী বাজার কমিটির সেক্রেটারি।

সবাই এই পোস্ট শেয়ার করে গুণবতীর মানুষদের কাছে পৌছে দিন।

05/06/2016

গুণবতী কেন্দ্রীয় জামে মসজিদের যাবতীয় তথ্য এই পেইজে শেয়ার করা হবে।এই পেইজ সবাই শেয়ার করুন নিজের ওয়ালে।বন্ধুদের ইনভাইট করুন।

04/05/2016

আজ পবিত্র শবে মেরাজ। এই মেরাজের রাতেই মুসলমানদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়।এই রাতের আলাদা গুরুত্ব রয়েছে।শবে মিরাজের ইবাদত সম্পর্কে হাদিস শরিফে উল্লেখ রয়েছে, হজরত আবু হুরায়রা (রা.) ও সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত, নিঃসন্দেহে রজব মাসে এমন একটি মহান দিন ও রাত রয়েছে, কোনো মোমিন যদি ঐদিনে রোজা রাখে ও রাতে নামাজে মশগুল থাকে, তার প্রতিদান হবে যেন সে ১০০ বছর দিনে নফল রোজা ও রাতে নফল নামাজ পড়েছে। সেই মহান রাতটি হলো রজবের ২৭তম রাত।

রমজানের ও আর বেশিদিন নাই।এক মাস পরেই পবিত্র মাহে রমজান শুরু হবে ।
হে আল্লাহ আপনি আমাদের আপনার খাছ গোলাম হিসেবে কবুল করুন।বেশি বেশি আপনার ইবাদাত করার তৌফিক দিন।আমিন ।

গুণবতী কেন্দ্রীয় জামে মসজিদের রাতে তোলা কিছু ছবি...
25/04/2016

গুণবতী কেন্দ্রীয় জামে মসজিদের রাতে তোলা কিছু ছবি...

গুনবতী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও:নিজাম উদ্দীন সাহেব এক্সিডেন্ট হয়ে শয্যাসায়ী। সবাই হুজুরের জন্য দোয়া করবেন।
24/04/2016

গুনবতী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও:নিজাম উদ্দীন সাহেব এক্সিডেন্ট হয়ে শয্যাসায়ী। সবাই হুজুরের জন্য দোয়া করবেন।

আলহামদুলিল্লাহ্‌! সবার সাহায্য সহযোগিতায় কেন্দ্রীয় মসজিদের সব কিছুই  সুন্দরভাবে করা হচ্ছে।গুণবতী কেন্দ্রীয় জামে  মসজিদের...
03/04/2016

আলহামদুলিল্লাহ্‌! সবার সাহায্য সহযোগিতায় কেন্দ্রীয় মসজিদের সব কিছুই সুন্দরভাবে করা হচ্ছে।গুণবতী কেন্দ্রীয় জামে মসজিদের বাথরুম এবং অজুখানা সংস্কার করে অত্যাধুনিক করা হয়েছে।দেখলেই মনটা ভরে যায়।

কেন্দ্রীয় জামে মসজিদ সংস্কার কমিটির সমন্বয়ক, বাজার কমিটির সেক্রেটারি আব্দুর রাজ্জাক শাহীন জানিয়েছেন 'মসজিদের অনেক টাকা ঋন রয়েছে।ডিজাইন অনুযায়ী পুরো কাজ শেষ হতে আরো অনেক টাকা লাগবে'

গুণবতীর অনেক মানুষ প্রবাসে আছেন।দেশেও অনেকেই নিজ নিজ যায়গায় প্রতিষ্ঠিত।সবাই সাহায্য সহযোগিতা করলে আল্লাহ্‌র ঘরের কাজ সুন্দরভাবেই সম্পন্ন করা যাবে।

কেন্দ্রীয় মসজিদ সুন্দরভাবে গড়ে তুলতে সবাই এগিয়ে আসবেন এটাই প্রত্যাশা :)

মসজিদের জন্যে সাহায্য সহযোগিতা করতে যোগাযোগ করুন নিচের নাম্বারে-

মোঃ আব্দুর রাজ্জাক শাহীন -০১৭১১১৭৪৮১০১।
মসজিদ সংস্কার কমিটির প্রধান সমন্বয়ক ও
গুণবতী বাজার কমিটির সেক্রেটারি।

সবাই এই পোস্ট শেয়ার করে গুণবতীর মানুষদের কাছে পৌছে দিন।

Address

Gunabati, Chouddagram
Cumilla
3583

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gunabati Central Mosque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category