Central Medical College Dawah Society

Central Medical College Dawah Society Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Central Medical College Dawah Society, Religious organisation, Cumilla.

হযরত আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন—রাসূলুল্লাহ ﷺ বলেছেন,“যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে, সে আল্লাহর জিম্মায় ...
28/01/2026

হযরত আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন—
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
“যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে, সে আল্লাহর জিম্মায় থাকে"।

সহিহ মুসলিম, হাদিস নং ৬৫৭

"হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় কর।নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার"। সূরা হজ্ব - ০১
19/01/2026

"হে মানুষ,
তোমরা তোমাদের রবকে ভয় কর।
নিশ্চয় কিয়ামতের
প্রকম্পন এক ভয়ংকর ব্যাপার"।

সূরা হজ্ব - ০১

14/01/2026

রজব মাস প্রায় যায় যায় করছে। শীঘ্রই আসছে শাবান মাস। তারপরেই আসবে রামাদান।

রজব মাস আসলেই আল্লাহর রাসুল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম রামাদানের জন্য দুয়া করা শুরু করতেন। তিনি পড়তেন—‘আল্লাহুম্মা বারিকলানা ফি রজাবা ওয়া শাবান৷ ওয়া বাল্লিগনা রামাদান।’

দুয়ার মধ্যে তিনি রজব ও শাবান মাসকে বরকতময় করে দেওয়ার দুয়া করতেন আল্লাহর কাছে। আর বলতেন—আল্লাহ যেন রামাদান পর্যন্ত পৌঁছে দেন। মানে, রামাদান পর্যন্ত যেন রাব্বুল আলামীন হায়াতের সাথে পৌঁছার তাউফিক রাখেন।

রজব আর শাবান মাসে বরকত বলতে আদতে তিনি কী চাইতেন? তিনি চাইতেন—এই দুটো মাসে তিনি যেন সর্বোচ্চ ইবাদাত, আমলের মাধ্যমে রামাদানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারেন। সালাত, সিয়াম, কিয়াম, যিকির, দুয়া ইত্যাদিতে নিমগ্ন থেকে যেন নিবিড়ভাবে বরণ করে নিতে পারেন রামাদানকে।

আদতে তিনি তো তাঁর উম্মতকে শিখিয়ে গেছেন।

কিন্তু বলুন তো, আমল তো দূর, এই যে গোটা একটা রজব মাস চলে গেল, আমরা ক’বার এই দুয়াটা পড়েছি?

এই রজব মাসে কয় রাত আমরা তাহাজ্জুদের জন্য জেগেছি?

কয়দিন আমরা সিয়াম রেখেছি এই রজব মাসে? তিলাওয়াত করেছি কয়পাতা কুরআন?

আমাদের সালাফগণ বলতেন—

‘রজব হলো বীজ বপনের মাস৷ শাবান ফলো পানি দেওয়ার সময়৷ আর রামাদান হলো ফসল উত্তোলনের মাস।’

বাড়তি আমলের বীজ বপন তো দূরের কথা, এই রজব মাসেই হয়তো আমাদের কতো লোকের পাঁচ ওয়াক্ত সালাতগুলোই কাযা হয়ে যাচ্ছে!
- আরিফ আজাদ

سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللّٰهِ الْعَظِيمِ"সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম"
11/01/2026

سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللّٰهِ الْعَظِيمِ
"সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম"

Reg. Link::🔔 https://medicaldawah.org/register/Dead line : 12/01/26 ✅Limited seat only ‼️Medical Dawah Seminar 2026
07/01/2026

Reg. Link::🔔 https://medicaldawah.org/register/

Dead line : 12/01/26 ✅
Limited seat only ‼️
Medical Dawah Seminar 2026

Medical Dawah Seminar 2026

📢 Official Announcement |

🕌 Medical Dawah Society of Bangladesh দ্বিতীয় বারের
আয়োজন করতে যাচ্ছে
🌿 Medical Dawah Seminar 2026

📅
Date: Friday, 16 January 2026
🕘 Time: 09:00 AM
📍 Venue:
Institution of Diploma Engineers, Bangladesh
(Muktijoddha Hall), Kakrail, Dhaka

🎯Who should attend!
● Doctors (Male & Female)
● Medical & Dental Students(Male & Female)
● Guardian

🎙️ Speakers:
🔹 Dr. Abul Kalam Azad Bashar
Islamic Scholar & Researcher
🟢 Dawah & Seerah- Session

🔹 Dr. Zubair Muhammad Ehsanul Haque
Chairman, Department of Arabic, University of Dhaka
🟢 Gaza in Pain: Humanitarian Responsibility & the Silence of the World

🎖️ Chief Guest:
Prof. Dr. Choudhury Mahmood Hasan
Former Dean, Faculty of Pharmacy, University of Dhaka

📖 Special Attraction:
✨ Seerah Book Unveiling
“সিরাতুর রাসূল” নবিজীর লাইফস্টাইলের তালাশ
— চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের কলমে রচিত একটি ব্যতিক্রমধর্মী সীরাহ গ্রন্থ

🎁 Dawah Gift Pack for participants

✴️ Prize Giving Ceremony of National Medical Seerah Festival 2025 & 1st Year Seerah Study & Competition 2025

Registration fee:
Doctors : Free
Medical & Dental Students:Free
Guardian : Free

Reg Link : https://medicaldawah.org/register/

Registration Deadline : 12/1/2026

Limited Seat Only

রেজিস্ট্রেশনের মাধ্যমে সিলেক্টেড পার্টিসিপ্যান্টদের কনফার্মেশন মেসেজ পাঠিয়ে দেয়া হবে ইনশা আল্লাহ।

For Any kind of help regarding Dawah Seminar :

Hotline number : 01339302821
Email: [email protected]
Telegram ID:

📣 সবাইকে আমন্ত্রণ—পরিবার, সহকর্মী ও বন্ধুদের সাথে নিয়ে উপস্থিত থাকুন।

📲 Organized by
Medical Dawah Society of Bangladesh

২০২৬ ,  নতুন বছর হোক নিজেকে পরিবর্তন করার। ইনশাআল্লাহ
03/01/2026

২০২৬ , নতুন বছর হোক নিজেকে পরিবর্তন করার।
ইনশাআল্লাহ


‎আইয়ামে বীজের রোজাগুলো রাখছেন তো?‎শুক্রবার রাতে সাহরি, শনিবার থেকে রোজা✅‎‎আইয়ামে বীজের রোজা‎বাংলাদেশে চলতি রজব মাসের আইয়...
01/01/2026

‎আইয়ামে বীজের রোজাগুলো রাখছেন তো?
‎শুক্রবার রাতে সাহরি, শনিবার থেকে রোজা✅

‎আইয়ামে বীজের রোজা
‎বাংলাদেশে চলতি রজব মাসের আইয়ামে বীজের রোজাগুলো রাখতে হবে যথাক্রমে ৩, ৪ ও ৫ জানুয়ারি, শনি-রবি ও সোমবার। শুক্রবার দিবাগত রাতে সাহরি খেয়ে শনিবার থেকে রোজা শুরু করতে হবে।
‎রামাদানের রোজা ছাড়াও সারা বছর অনেকগুলো নফল রোজা রয়েছে। তন্মধ্যে অন্যতম ফজিলতপূর্ণ নফল রোজা হচ্ছে আইয়ামে বীজের রোজা। প্রতি মাসে ৩ দিন আইয়ামে বীজের রোজা রাখলে তাতে পুরো বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সারা বছর এই রোজা রাখতেন।

‎আইয়ামে বীজের রোজা কাকে বলে?
‎আইয়ামে বীজ আরবি দু'টি শব্দের সমন্বয়ে গঠিত। আইয়ামে অর্থঃ দিবসসমূহ। আর বীজ অর্থঃ শুভ্র, সাদা, শ্বেত, খাঁটি, নির্ভেজাল।

‎প্রতি হিজরি মাস বা চান্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখকে আইয়ামে বীজ বলা হয়। কেননা এই তিনদিনের রাতের চাঁদ সবচেয়ে বেশি আলোকজ্জল বা শ্বেত-শুভ্র থাকে। আইয়ামে বীজ বলতে বুঝানো হয় চান্দ্র মাসের সবচেয়ে শুভ্র বা আলোকজ্জল তিনটি রাতের সাথে সংশ্লিষ্ট দিনকে।

‎আইয়ামে বীজের রোজার গুরুত্ব ও ফজিলতঃ
‎ইবনু মিলহান আল-ক্বায়সী (রহঃ) হতে তার পিতা থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) আইয়ামে বীজ অর্থৎ চাঁদের ১৩, ১৪ ও ১৫ তারিখে সওম পালনে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বর্ণনাকারী বলেন, তিনি (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ এগুলো সারা বছর সওম রাখার সমতুল্য।
‎- আবু দাউদ ২৪৪৯, হাদীসের মানঃ সহীহ



Central Medical College Dawah Society

"নিশ্চয়ই অশ্লীলতা জাহান্নামের দিকে নিয়ে যায়"। "যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করল সে তাদেরই অন্তর্ভুক্ত ...
31/12/2025

"নিশ্চয়ই অশ্লীলতা জাহান্নামের দিকে নিয়ে যায়"।

"যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করল সে তাদেরই অন্তর্ভুক্ত হলো।"
আহমদ,আবু দাউদ, মিশকাত:৪৩৪৭

থার্টি ফার্স্ট নাইট কে না বলুন।

দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম এবাদত। "জুম্মা মোবারক"
25/12/2025

দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি,
লড়াই-ই সেখানে সর্বোত্তম এবাদত।
"জুম্মা মোবারক"


21/12/2025

আলহামদুলিল্লাহ! বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরির পবিত্র রজব মাসের চাঁদ দেখা গিয়েছে।

নবীজি ﷺ নতুন চাঁদ দেখার পর পড়তেন:
اَللهُ أَكْبَرُ اَللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلاَمَةِ وَالْإِسْلاَمِ وَالتَّوْفِيْقِ لِمَا تُحِبُّ وَتَرْضَى، رَبِّىْ وَرَبُّكَ اللهُ
আল্লাহ সবার চেয়ে বড়। হে আল্লাহ! আপনি আমাদের উপরে চাঁদকে উদিত করুন শান্তি ও ঈমানের সাথে, নিরাপত্তা ও ইসলামের সাথে এবং আমাদেরকে ঐ সকল কাজের ক্ষমতা দানের সাথে, যা আপনি ভালবাসেন ও যাতে আপনি খুশী হন। (হে চন্দ্র!) আমার ও তোমার প্রভু আল্লাহ’।
দারেমী হা/১৬৮৭-৮৮; তিরমিযী হা/৩৪৫১; মিশকাত হা/২৪২৮; ছহীহাহ হা/১৮১৬।

কুরআনে বর্ণিত চারটি সম্মানিত মাসের মাঝে রজব অন্যতম। এমাসে যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ। এছাড়াও অন্যান্য পাপকাজ আরো কঠিন ভাবে নিষিদ্ধ। আল্লাহ আমাদেরকে এই মাসের সম্মান রক্ষার তাওফিক দান করুন। আমীন।

রমজানের বাকি আর মাত্র ২ মাস‼️

আসুন আল্লাহর কাছে বরকতের জন্য দুআ করি।
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ
হে আল্লাহ আপনি রজব ও শাবানে আমাদেরকে বরকত দিন। আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন।

19/12/2025

মহিমান্বিত মেরাজের রাতে রাসুল (সাঃ) আকাশের ওপারে সিদরাতুল মুনতাহার কাছে বা জান্নাতের কাছে একটি অনিন্দ্য সুন্দর বাড়ি দেখতে পেলেন।
রাসূল (সাঃ) জিজ্ঞেস করলেন, এই বাড়িটি কার?
সঙ্গি ফেরেশতা জবাব দিলেন, “এই বাড়িটি সেই ব্যক্তির যে আল্লাহর পথে লড়াই করে নিহত হয়েছে”।

আমাদের ভাইকে কবুল কর – ইয়া রাব্বুল আলামিন।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Central Medical College Dawah Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share