13/04/2026
সকলকে জানাই আগ্রীম শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । জয় মা।
চন্দ্রগঞ্জ বাজারের সকল সনাতনী ভক্তবৃন্দ, বিশেষ করে যারা ব্যবসা-বাণিজ্য বা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত আছেন কিংবা নতুনভাবে দোকানপাট শুরু করতে যাচ্ছেন—তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা।
আগামী ১৪৩৩ বাংলা সনের ১লা বৈশাখ, রোজ বুধবার। এদিন যারা নতুন খাতা যাত্রা বা শুভ মহরৎ সম্পন্ন করতে ইচ্ছুক, আপনারা বাংলাদেশ সময় অনুযায়ী ১৫ই এপ্রিল সকাল ১০টা ৩৩ মিনিট থেকে দুপুর ১২টা ৫ মিনিটের মধ্যে এই শুভ কর্ম সম্পাদন করতে পারবেন।
শাস্ত্রীয় বিধান অনুসারে, এবছর পূর্বমুখী হয়ে বসে মঙ্গলঘট স্থাপন করে খাতা যাত্রা করা বিশেষভাবে মঙ্গলজনক বলে বিবেচিত।
চন্দ্রগঞ্জ বাজারের সকল সনাতনী ব্যবসায়ীগন ইচ্ছা করলে নির্ধারিত এই শুভ সময়ে চন্দ্রগঞ্জ শ্রী শ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে এসে বৈদিক নিয়মে খাতা যাত্রা সম্পন্ন করতে পারেন।
বৈদিক মন্ত্র—
ওঁ সর্ব্ববিঘ্ন বিনাশয় সর্ব্বকল্যাণ হেতবে ।
পার্বতী প্রিয় পুত্রায় শ্রীগণেশায় নমো নমঃ ।।
একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম্।
বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম্।। 🙏
জয় জয় শ্রীরাধেশ্যাম।
জয় সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের জয়। 🙏