Boro Masjid Complex

Directions

Boro Masjid Complex Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Boro Masjid Complex, Religious organisation, Cumilla.

বড় মসজিদ কমপ্লেক্স, ঠাকুরপাড়া, কুমিল্লা... সকলের সহযোগিতায় সুন্দর একটি আর্কিটেকচারাল ডিজাইনে আমাদের মসজিদের অবস্থা এম...
29/07/2026

বড় মসজিদ কমপ্লেক্স, ঠাকুরপাড়া, কুমিল্লা...
সকলের সহযোগিতায় সুন্দর একটি আর্কিটেকচারাল ডিজাইনে আমাদের মসজিদের অবস্থা এমনটি হবে ইনশাআল্লাহ...

🕌 মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি 🕌ঐতিহ্যবাহী বড় মসজিদ কমপ্লেক্স, দক্ষিণ ঠাকুরপাড়া, রামমালা রোড, কুমিল্লা'র জন্য নিম্নোক্ত য...
07/01/2026

🕌 মুয়াজ্জিন নিয়োগ বিজ্ঞপ্তি 🕌

ঐতিহ্যবাহী বড় মসজিদ কমপ্লেক্স, দক্ষিণ ঠাকুরপাড়া, রামমালা রোড, কুমিল্লা'র জন্য নিম্নোক্ত যোগ্যতা সম্পন্ন একজন মুয়াজ্জিন আবশ্যক

যোগ্যতা ও শর্তাবলি:
>আলিম/সমমানের কওমি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড/প্রতিষ্ঠান থেকে সনদধারী।
>বিশুদ্ধ ও সুললিত কন্ঠের অধিকারী হওয়া।
>সুন্দর ও শুদ্ধ উচ্চারণে আজান দিতে সক্ষম।
>মুয়াজ্জিন হিসেবে বাস্তব অভিজ্ঞতা ও তারাবীহ নামাজে পারদর্শী আন্তর্জাতিক মানের হাফেজগণকে অগ্রাধিকার দেয়া হবে।

সুবিধাসমূহ:
>বেতন আলোচনা সাপেক্ষে।
>থাকা খাওয়া ফ্রি ও মসজিদ কমিটি প্রচলিত নিয়মে প্রদত্ত অন্যান্য ভাতাদি।

আগ্রহী প্রার্থীগণ নিম্ন ঠিকানায়/হোয়াটসঅ্যাপ এ আবেদন করুন-
আবেদনের শেষ তারিখ: ১১/০১/২০২৬

ঠিকানা:
সভাপতি/সেক্রেটারি
বড় মসজিদ কমপ্লেক্স, ঠাকুরপাড়া, রামমালা রোড, কুমিল্লা
মোবাইল: 01712167770
WhatsApp: 01758033046 (সভাপতি), 01711862490 (সেক্রেটারি)
Boro Masjid Complex

24/12/2025
আলহামদুলিল্লাহ... আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবানীতে বড় মসজিদ কমপ্লেক্স(মাঝে মাঝে অংশের তৃতীয় তলার ছাদ ঢালাই) , ...
05/03/2025

আলহামদুলিল্লাহ...
আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবানীতে বড় মসজিদ কমপ্লেক্স(মাঝে মাঝে অংশের তৃতীয় তলার ছাদ ঢালাই) , দক্ষিণ ঠাকুরপাড়া, কুমিল্লা, এর কাজ চলমান রয়েছে।
আল্লাহর ঘর নির্মাণে অংশগ্রহণ করে আপনিও হতে পারেন একজন গর্বিত অংশীদার।

28/02/2025

আসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ...
শুভ সকাল...
আশা করি সবাই ভাল আছেন। মহান আল্লাহ সুবহানাল্লাহ তাআলার অশেষ রহমতে "বড় মসজিদ কমপ্লেক্স " এর ভেতর অংশ আজ থেকে প্রায় ৫ শতাধিক মুসল্লি একত্রে সালাত (নামাজ) আদায় করতে পারবেন।
আল্লাহর এই ঘর নির্মাণ কাজে মসজিদ কমিটির প্রত্যেক সদস্য পরিশ্রম করে যাচ্ছেন। অর্থ দিয়ে, শ্রম দিয়ে,বুদ্ধি দিয়ে যে সকল সদস্য ভাইয়েরা সহযোগিতা করছেন মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন আপনাদের সবাইকে উত্তম জাজা দান করেন।
প্রিয় ভাইয়েরা, ইনশাআল্লাহ... আজ জুমাবার (রোজ শুক্রবার) মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলা সালাতুল ফজর আদায়ের মাধ্যমে নামাজের জন্য উন্মুক্ত করা হলো। আলহামদুলিল্লাহ... আসছে মহা পবিত্র মাহে রমজানে মসজিদ কমপ্লেক্সের প্রথম তলায় ( পুরুষদের নিয়মিত নামাজ পড়ার স্থানে) আমাদের মা-বোনদের জন্য তারাবি নামাজের আয়োজন করা হয়েছে। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে, এখানে যথোপযুক্ত পর্দার ব্যবস্থা, স্বল্প পরিসরে ওয়াশরুম এবং অজুর ব্যবস্থা করা হয়েছে। ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতায় দ্বীন প্রচারের এই অনন্য মার্কাজ অচিরেই একটি পূর্ণাঙ্গ রূপ পাবে। মসজিদের কাজকে বেগবান করতে আপনাদের আর্থিক সহযোগিতা অত্যন্ত জরুরী। আপনারা জেনে আরো আনন্দিত হবেন যে আল্লাহ চাইলে রমজানের শুরুতেই আমরা তৃতীয় তলার ছাদ ঢালাই এর কাজ সম্পাদন করতে পারব। আমরা চাই মহাপবিত্র ঈদ-উল-ফিতরের পূর্বেই তৃতীয় তলার মাঝামাঝি অংশের কাজ শেষ করে পুরো তৃতীয় তলা ঈদের নামাজের জন্য উন্মুক্ত করে দিতে। পূর্বের কমিটমেন্ট এর আর্থিক অংশগ্রহণ, ফজিলত পূর্ণ মাহে রামাদানের দান আর আপনার ওইকান্তিক প্রচেষ্টা সুন্দর একটি মসজিদ নির্মাণে বিশেষ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। নিজে দান করুন, অপর ভাইকে দানে উদ্বুদ্ধ করুন, আল্লাহর ঘর নির্মাণে গর্বিত অংশীদার হউন।

আরজ গুজার,
ডাক্তার আজম খান নোমান
সভাপতি, নির্মাণ কমিটি।
মো. নুরুন্নবী মজুমদার
সভাপতি
সৈয়দ মোতাহের আলী দিলাল
সেক্রেটারি
বড় মসজিদ কমপ্লেক্স, দক্ষিণ ঠাকুরপাড়া, কুমিল্লা
দয়া করে এই "পোস্টটি" জনে জনে শেয়ার করে দিন, অপর ভাইকে মসজিদ কমপ্লেক্স এর কার্যক্রম সম্পর্কে অবহিত করুন। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কার্যক্রম সুন্দরভাবে হওয়ার ক্ষেত্রে আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য।

( কেউ চাইলে আল্লাহর ঘর নির্মাণ কাজে শরিক হতে পারেন:
হিসাব নং :৩০০৫১২৪০০০০০৪২৫
ঠাকুরপাড়া জামে মসজিদ উন্নয়ন ফান্ড,
শাহজালাল ইসলামী ব্যাংক,
কুমিল্লা শাখা।
Account no: 300512400000425
Account Name: Thakurpara Jame Masjid Unnoyon Fund
Bank name: Shahjalal Islami Bank Ltd
Comilla Branch, Comilla.
বিকাশ নম্বর : +8801671809985 )

14/02/2025

আপনার একটি একটি করে অর্থ দানের মাধ্যমেই আজকের এই "বড় মসজিদ কমপ্লেক্স "। হেদায়েতের মারকাজ খ্যাত( দক্ষিণ ঠাকুরপাড়া, বড় মসজিদ, কুমিল্লা) আল্লাহর ঘর নির্মাণে সকলের সহযোগিতা একান্ত ভাবে কাম্য।
#পুরুষদের পাশাপাশি মহিলাদের নামাজের আলাদা ব্যবস্থা থাকছে।
#মহিলাদের মসজিদ ঘরে প্রবেশের জন্য আলাদা লিস্ট এবং সিঁড়ির ব্যবস্থা রয়েছে।
#মাদ্রাসা / হিফজ বিভাগ ও এতিমখানা।
#ইসলামিক রিসার্চ সেন্টার।
#অমুসলিম কর্নার।
#দাতব্য চিকিৎসা সেবা।
#শিশু বাচ্চাদের জন্য আধুনিক পদ্ধতিতে কোরআন, হাদিস ও ইসলামী শিক্ষায় পরিচালিত কিডস ক্যাম্প।
#হিমঘর (যেহেতু আমাদের এলাকার লোকজন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কখন যেন কার মৃত্যুর চিঠি চলে আসে আমরা বলতে পারি না।কারো মৃত্যু হলে যদি তাকে কবরস্থ করতে সময় বেশি লেগে যায় সে ক্ষেত্রে আমাদের হিমঘরে লাশটি রাখার সুব্যবস্থা করে দিব ইনশাল্লাহ।)

দয়া করে এই "পোস্টটি" জনে জনে শেয়ার করে দিন, অপর ভাইকে মসজিদ কমপ্লেক্স এর কার্যক্রম সম্পর্কে অবহিত করুন। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কার্যক্রম সুন্দরভাবে হওয়ার ক্ষেত্রে আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য।

( কেউ চাইলে আল্লাহর ঘর নির্মাণ কাজে শরিক হতে পারেন:
হিসাব নং :৩০০৫১২৪০০০০০৪২৫
ঠাকুরপাড়া জামে মসজিদ উন্নয়ন ফান্ড,
শাহজালাল ইসলামী ব্যাংক,
কুমিল্লা শাখা।
Account no: 300512400000425
Account Name: Thakurpara Jame Masjid Unnoyon Fund
Bank name: Shahjalal Islami Bank Ltd
Comilla Branch, Comilla.
বিকাশ নম্বর : +8801671809985 )

Address

Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boro Masjid Complex posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share