দ্বীনি কথন।

দ্বীনি কথন। মানুষের মাঝে ইসলামের সৌন্দর্য বিউটি সুমহান বার্তা পৌছানোর জন্য এ ক্ষুদ্র প্রয়াস।

13/01/2025

পরিচিত একজনের ব্রেন টিউমার অপারেশন হয়েছে। অপারেশন সাকসেসফুল হলেও অপারেশনের পর সে আর স্বাভাবিক ভাবে শ্বাস নিতে পারছে না। বরং ম্যানুয়ালি তাকে মনে করে করে শ্বাস নিতে হয় আর ছাড়তে হয়। প্রতিটি সেকেন্ডে তাকে এই একটা কাজেই কনসান্ট্রেট করতে হচ্ছে। এটা কী পরিমান কষ্টের, ভাবা যায়?

পরাধীনতা, গোলামী- শব্দগুলো খুব অপমানের। কিন্তু সব স্বাধীনতাই কি আনন্দের? সেই মহান রব যদি কেবল শ্বাস নেয়ার ব্যাপারটা আমাদের স্বাধীন ইচ্ছাশক্তির উপর ছেড়ে দিতেন, ঘুম, খাওয়া দাওয়া, কথাবার্তার ফাকে নিজের অজান্তেই যদি স্বয়ন্ক্রিয় এই মেশিন না চলতো, এই পৃথিবীটাই আমার আপনার জন্য জাহান্নাম হয়ে যেতো।

সকল প্রশংসা সেই মহান সত্ত্বার, যিনি তাঁর গোলামী করাকে আমার জন্য সৌভাগ্যের উপকরন বানিয়েছেন। ওয়ালিল্লাহিল হামদ।

©️রিজওয়ানুল কবির সানিন।

25/11/2024

আমার লেখা দুই লাইনের একটা কবিতা ছিল এরকম—

‘যাব যেদিন তোমার কাছে বলতে মনের আশা,
শব্দ নয়কো অশ্রু হবে সেদিন আমার ভাষা’।

সত্যিই তাই হলো। মন্ত্রমুগ্ধের মতো শাদা পাথরের মাতাফে হাঁটছি আর চোখের পানিতে ভেসে যাচ্ছে আমার বুক। অঝোরে কাঁদতে পারার মাঝেও যে অপরিসীম আনন্দ লুকিয়ে থাকে—বাইতুল্লাহর প্রাঙ্গনে এই অভিজ্ঞতার ভেতর দিয়ে না গেলে বুঝতে পারতাম না।

বাংলা ভাষার সাহিত্যিকেরা ‘ফুঁপিয়ে ফুঁপিয়ে শিশুদের মতো কাঁদা’ বলে একটা উপমা ব্যবহার করেন। স্বপ্ন পূরণের এই পবিত্র রজনীতে, বাইতুল্লাহর মাতাফে আমি যেন শিশুই হয়ে গেলাম। এতো আবেগ, হৃদয়জুড়ে এতো উচ্ছলতা, এতো চোখের জল কোথা থেকে যে প্লাবিত হচ্ছিল কে জানে। সে রাত যেন ভালোবাসার অশ্রুতে বিলীন হওয়ার রাত। সে রাত যেন স্বপ্ন পূরণের কান্নায় একাকার হওয়ার রাত।

কী অদ্ভুত সুন্দর একটি দৃশ্য! শুভ্র বসনে মানুষেরা গোল হয়ে প্রদক্ষিণ করে চলেছে একটি আদিমতম পবিত্র স্থাপনাকে। ভাবনার অতলে গিয়ে ভাবলে মনে হবে, যেন এরা মানুষ নয়, আসমান থেকে নেমে আসা সাক্ষাৎ ফেরেশতাদের দল। এতো সজীবতা, এতো প্রাণ চঞ্চলতা, এতো সুখবোধ সকলের চলার ছন্দে! এক নিঃসীম নিমগ্নতায়, এক ঐন্দ্রজালিক ভাবালুতায় যেন সকলে মোহাবিষ্ট। যেন এটা দুনিয়ার কোনো দৃশ্য নয়। পরিধিহীন আসমানের কোনো এক জলসায়, যেন ফেরেশতারা জড়ো হয়ে জপে চলেছে মহান রবের যিকির।

‘উমরাহ সফরের ডায়েরি’ পাণ্ডুলিপি থেকে...

01/11/2024

তিনিই তার রাসূলকে হিদায়াত ও সত্য দ্বীনসহ প্রেরণ করেছেন।

28/09/2024

আল্লাহ যদি কাঁদার যোগ্যতা না দিতেন, একজন মানুষ কীভাবে হালকা হতো। তবে এর চেয়েও বড় কথা, আমি কার কাছে কাঁদতাম, যদি আমার কোন রব না থাকতো!…

Address

Comilla Sadar South
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীনি কথন। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share