21/04/2022
#মসজিদ_নির্মানে_শরিক_হোন
অর্থের অভাবে বন্ধ হয়েগিয়েছে এই মসজিদগুলোর নির্মান কাজ।
এখনো অনেকটা কাজ বাকি, রামাজান উপলক্ষে শরিক হোন মসজিদ নির্মানে।
ছোট কিছু দিয়ে হলেও শরিক হোন আমাদের সাথে।
সিমেন্ট- ১ বস্তা- ৪৬০ টাকা।
ইট- ১০০০ পিস- ৭,২০০ টাকা।
লোহা- ১০০ কেজী- ৭,০০০ টাকা।
টিন- ১ বান- ৪,০০০ টাকা।
বালু- ১ গাড়ি- ৮০০ টাকা।
কঙ্কর- ১০০ CFT- ১২,০০০ টাকা।
এংগেল- ১ টি- ৫,০০০ টাকা।
ফ্যান- ৩,৫০০ টাকা।
লাইট- ৫টি- ১,০০০ টাকা।
দরজা- ১ পিস- ৫,০০০ টাকা।
জানালা- ১ পিস- ৪,০০০ টাকা।
মুসলিম উম্মাহর কাছে অত্যান্ত প্রিয় ও মর্যাদাপূর্ণ স্থান হলো মসজিদ। মসজিদ আল্লাহর ঘর। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে "মসজিদ মূলত আল্লাহর ঘর"(সুরা জিন: ১৮)
আল্লাহর ঘর মসজিদ নির্মাণ, মেরামত, সংস্কার এবং এতে দান-সাহায্য করা মুসলিমদের কাছে অত্যন্ত আবেগ ও গৌরবের বিষয়। তাই তো পৃথিবীজুড়ে হাজারো লাখো দৃষ্টিনন্দন মসজিদ গড়ে উঠেছে মুসলিমদের স্বতঃস্ফূর্ত দানকৃত অর্থ-সম্পদে। আল্লাহ এর জন্য পুরস্কারও ঘোষণা করেছেন।
মসজিদ নির্মাণ করাকে সদকায়ে জারিয়া, অর্থাৎ চলমান সদকা হিসেবে অভিহিত করা হয়েছে। মসজিদ নির্মাণের জন্য দান করলে, যতদিন এই মসজিদে মানুষ ইবাদত বন্দিগী করবে ততদিন এর সওয়াব (কবরে বসেও) বান্দা পেতে থাকবেন। মসজিদ নির্মাণের পাশাপাশি মসজিদে ফ্যান দেওয়া, লাইট সহ ইত্যাদি ব্যবস্থা করে দিলেও এ সওয়াব পেতে থাকবে দানকারী।
(শেয়ার করে পোস্টটি ছড়িয়ে দিন সকলের মাঝে)