02/09/2024
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তা'আলা বলেন:
'আশ্চর্য ব্যাপার হলো, মানুষ সহজে হারাম উপার্জন, জুলুম, জিনা, চুরি, মদ্যপান, কুদৃষ্টি ইত্যাদির গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। কিন্তু জবানের অসংযত নড়াচড়া বন্ধ করা তার জন্য দুঃসাধ্য ব্যাপার। আপনি এমন অনেক মানুষকে দেখবেন, যারা দ্বীনদার, দুনিয়া বিমুখ ও ইবাদত গুজার সমাজে ব্যাপক পরিচিতি লাভ করেছে; কিন্তু তাদের অসংলগ্ন কথাবার্তা আল্লাহ তায়ালাকে অসন্তুষ্ট করে-অথচ এদিকে তার কোন খেয়ালই নেই। কখনো তারা এমন কথাও বলে, যা তাদের ছুড়ে দেয় গোমরাহীর অতল গহ্বরে। আপনি এমন অনেক লোকও দেখবেন, যারা অন্যায় অশ্লীলতা থেকে নিরাপদ দূরত্বে বাস করে; কিন্তু তার জন্য অবিরামভাবে মানুষের ইজ্জতহানি করে চলেছে-কি জীবিত, কি মৃত কেউ তার জঘন্য আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না। সে কোনো পরোয়াই করছে না, সে কি বলছে!
[আল-জাওয়াবুল কাফি : ১৭১ পৃষ্ঠা]