ইসলামের সঠিক পথ খুজি আমরা

ইসলামের সঠিক পথ খুজি আমরা আসলে কি বলবো কেনো জানি সমাধান আমাদের কাছ থেকে উঠে গেছে!

13/04/2026
আহা জীবন আমরা যে কত ভাগ্য নিয়ে জন্মেছি আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া 🤲আলহামদুলিল্লাহ। এক হচ্ছে আমরা শেষ নবীর উম্মাত,...
13/04/2026

আহা জীবন আমরা যে কত ভাগ্য নিয়ে জন্মেছি আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া 🤲আলহামদুলিল্লাহ।
এক হচ্ছে আমরা শেষ নবীর উম্মাত, দুই হচ্ছে আমরা মু*সল*মান, তিন হচ্ছে আমরা কোন ই*হু*দি রাষ্ট্রে জন্ম নেয়নি, ই*হু*দি রাষ্ট্রের কালচার দেখেন,
ওদের কোন ঘর থাকে না সংসার থাকে না পরিবার থাকেনা, এমনকি যৌথ ভাবে তারা বসবাস করে না, সরকার তাদের ভরণপোষণের সমস্ত দায়িত্ব বহন করে,
তাই তারা যে যার মত নিজ স্বাধীনভাবে থাকে, বাচ্চারা একটু বড় হলে বাবা মার থেকে তাদেরকে আলাদা করা হয় সরকারি আইন,
কে কোথায় দিন কাটাচ্ছে কেউ জানে না, একজন ব্যক্তি তার নিজ ভাষায় ম*রে প*চে গ*লে গেছে কিন্তু কেউ টের পায় নাই, কেউ একবার খোঁজ নিতে আসেনি, তাকে কেন দেখা যায় না বা পাওয়া যায় না,কি ভঙ্গুরময় এক জীবন। 😥💔

09/04/2026

🍁🍂🍃🌱🥀🌱🍃🍂🍁

জিহ্বা দিয়ে যে ১৯টি পাপ সংঘটিত হয়,,,১) কারও নাম খারাপ করে ডাকা/নাম ব্যঙ্গ করা।২) খারাপ ঠাট্টা বা বিদ্রূপ করা।৩) অশ্লীল ও...
07/04/2026

জিহ্বা দিয়ে যে ১৯টি পাপ সংঘটিত হয়,,,

১) কারও নাম খারাপ করে ডাকা/নাম ব্যঙ্গ করা।

২) খারাপ ঠাট্টা বা বিদ্রূপ করা।

৩) অশ্লীল ও খারাপ কথা বলা।

৪) কাউকে গালি দেয়া।

৫) কারও নিন্দা করা।

৬) অপবাদ দেয়া।

৭) চোগলখুরী করা।

৮) বিনা প্রয়োজনে গোপনীয়তা ফাঁস করে দেয়া।

৯) মোনাফিকী করা ও দুই মুখে (দ্বিমুখী) কথা বলা।

১০) বেহুদা ও অতিরিক্ত কথা বলা।

১১) বাতিল ও হারাম জিনিস নিয়ে আলোচনা করে আনন্দ লাভ করা।

১২) কারও গীবত করা।

১৩) খারাপ উপনামে ডাকা।

১৪) কাউকে অভিশাপ দেয়া।

১৫) কাউকে সামনা-সামনি বা সম্মুখে প্রশংসা করা।

১৬) মিথ্যা স্বপ্ন বলা।

১৭) অনর্থক চিৎকার বা চেঁচামিচি করা।

১৮) জিহ্বা দিয়ে হারাম বস্তুর স্বাদ নেয়া, গ্রহণ করা বা খাওয়া।

১৯) জিহ্বা দিয়ে খারাপ অর্থে কাউকে কোন ভঙ্গি করা বা দেখানো।


নিম্নোক্ত হাদিসটি আমাদের সবসময় সামনে রাখা উচিত :-

★সাহাল ইবনে সায়াদ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ্ (স:) বলেছেন, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ (জিহ্বা) এবং দুই উরুর মধ্যবর্তী অঙ্গ (লজ্জাস্থান) হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব। (বুখারী : ৬৪৭৪)

ভালো খারাপ মিলিয়েই আলহামদুলিল্লাহ💕
12/11/2023

ভালো খারাপ মিলিয়েই আলহামদুলিল্লাহ💕

29/07/2022

- কেউ একজন থাকা বোধহয় খুবই দরকার!😊

- যাকে দিন শেষে মন খুলে সব কিছু বলা যায়!😍🥀

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ 👌 ১.  মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে ...
27/07/2022

কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ 👌

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!!!

 #পায়ে_হেটে_হজ্জযাত্রা_২০২৩ঃ-ভারতের কেরালা রাজ্যের শিহাব চত্তুর নামক একজন মুসলিম যুবক তার ইচ্ছা, পায়ে হেঁটে হজ্জ করবেন। ...
24/07/2022

#পায়ে_হেটে_হজ্জযাত্রা_২০২৩ঃ-
ভারতের কেরালা রাজ্যের শিহাব চত্তুর নামক একজন মুসলিম যুবক তার ইচ্ছা, পায়ে হেঁটে হজ্জ করবেন। কিন্তু তার বাড়ি থেকে মক্কা নগরীরর যে দূরত্ব তাতে পায়ে হেঁটে হজ করা মোটেই সহজসাধ্য নয়; কিন্তু তিনি যে প্রতিজ্ঞা করেই ফেলেছেন। তাই বাড়ি থেকে ৮৬৪০ কিলোমিটার দূরে মক্কায় পায়ে হেঁটে গিয়েই পবিত্র হজ্জ আদায় করবেন শিহাব।

তিনি গত ২ জুন হজ্জযাত্রা শুরু করেছেন। ৪৭তম দিনে তিনি অনেকটা পথ পাড়ি দিয়ে তিনি এখন ভারতের গুজরাটে অবস্থান করছেন। তার আশা, ২৮০ দিনে তিনি আট হাজার ৬৪০ কিলোমিটার পথ পায়ে হেটেপাড়ি দিতে সক্ষম হবেন।

তিনি প্রতিদিন ২৫কিলোমিটার করে পথ হাঁটছেন।
তার পরিবার, বন্ধুমহলসহ অসংখ্য মানুষ তাকে সমর্থন করছেন।
শিহাব তার সাথে নিয়েছেন ১০কেজি ওজনের একটি ব্যাগ,

তিনি ভারতের কেরালা থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরবের পৌঁছাবেন। শিহাবের আশা, ছয় দেশের সীমানা অতিক্রম করে তিনি ২০২৩ সালের হজে অংশগ্রহণ করতে পারবেন।
আল্লাহ তার দীর্ঘ পরিশ্রম কবুল করবেন ( #আমিন)💖

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামের সঠিক পথ খুজি আমরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share