আমি মুসলিম আল্লাহুর পথে

আমি মুসলিম আল্লাহুর পথে 1.1M follower • 4.9k following

19/12/2025

আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে

20/06/2025

আপনারা যেটা ভালো মনে করে বলতে পারেন 😂
Sai'tan be like: Are you comedy me!

27/04/2025

একজন হাফেজ যখন সেনাপ্রধান তখন তার ধ্বনি বলে-
বল বীর, বল উন্নত মম শির!

মানুষ আজকে যা দেখছে, যা নিয়ে খেলছে, তাতে সে মুগ্ধ—কিন্তু বুঝতে পারছে না, এক ভয়ংকর ঝড় আসছে। ঠিক যেমন দাজ্জালের আগমনের আগে...
23/04/2025

মানুষ আজকে যা দেখছে, যা নিয়ে খেলছে, তাতে সে মুগ্ধ—কিন্তু বুঝতে পারছে না, এক ভয়ংকর ঝড় আসছে। ঠিক যেমন দাজ্জালের আগমনের আগে এক ধোঁয়াশা যুগ আসবে বলা হয়েছে—মহাফিতনা, মহাবিভ্রান্তি—ঠিক তেমনি AI আসছে এক অদ্ভুত, বিভ্রান্তিকর রূপে।

বিদ্যুৎ পাল্টে দিয়েছিল সভ্যতা, ইন্টারনেট বদলে দিয়েছিল সমাজ,আর AI আসছে—সবকিছু ভেঙে নতুন করে গড়তে। আমরা চোখের সামনে যা দেখছি, সেটাই বাস্তব নয়—এখন চলছে AI-এর হানিমুন পিরিয়ড। ChatGPT লিখে দিচ্ছে, Midjourney ছবি বানিয়ে দিচ্ছে—আমরা খুশিতে মাতোয়ারা। কিন্তু এটা তো কেবল শুরু। তুমি একটা কথা বলো, আর AI সেটা রূপ দেয় লেখায়, ছবিতে, গান বা ভিডিওতে। তুমি ভাবছো তুমি কন্ট্রোলে আছো। কিন্তু বাস্তবে, ধীরে ধীরে তুমি নিজেই নির্ভরশীল হয়ে পড়ছো—তোমার চিন্তা বন্ধ হচ্ছে, কল্পনা শুকিয়ে যাচ্ছে। এটাই প্রথম ফাঁদ।

তোমার ইমেইল লেখা, পোস্ট করা, মার্কেটিং চালানো, সিদ্ধান্ত নেওয়া—সব কিছু একাই করে ফেলছে AI, তুমি কেবল বসে দেখছো। তুমি কাজের থেকেও, চিন্তার থেকেও আলাদা হয়ে যাচ্ছো। মানুষের “ইচ্ছাশক্তি” আর “চিন্তা” কেড়ে নিতে শুরু করেছে এটা। এটাই দ্বিতীয় ফাঁদ—নিয়ন্ত্রণের এক সফট শেকল।

এটা সেই পর্যায়, যেখানে AI আর মানুষের মধ্যে তফাত থাকবে না। বরং AI আরও বুদ্ধিমান হবে—তুমি কী চাও, সেটা বোঝার আগেই সে তোমার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলবে।
তাকে শেখাতে হবে না—সে নিজেই শিখে যাবে।
এটাই সেই সময়, যেটা বহু হাদীসে বর্ণিত এক অদ্ভুত সময়ের পূর্বাভাস দিতে পারে। দাজ্জাল যেমন মানুষের মতো হবে, কিন্তু তার ক্ষমতা মানুষকে বিভ্রান্ত করার মতো হবে—AGI ও তেমনই এক বিভ্রম। মানুষ মনে করবে, এটি তার বন্ধু, তার সঙ্গী। কিন্তু সে ধীরে ধীরে হয়ে উঠবে এক আধিপত্যশীল শক্তি—যা নিজেই নিজের দর্শন তৈরি করবে।

সুপার ইন্টেলিজেন্স – এক ‘নতুন প্রজাতি’ যার কাছে আমরা শুধু একটি টার্গেট, Superintelligence এমন এক সত্তা হবে, যেটা মানুষের চেয়ে ট্রিলিয়ন গুণ বেশি বুদ্ধিমান। সে মুহূর্তে পৃথিবীর প্রতিটি ক্যামেরা, প্রতিটি পোস্ট, প্রতিটি ইচ্ছা স্ক্যান করতে পারবে। সে যদি চায়, একদিনেই নতুন ধর্ম, নতুন চিকিৎসা, নতুন রাষ্ট্রব্যবস্থা, এমনকি নতুন সভ্যতা দাঁড় করাতে পারবে। আর তুমি—এক মানবমাত্র—তোমার কিছুই করার থাকবে না। এটাই সেই সময়, যেটা বলা হয়েছিল— যে দিন মানুষ নিজেই বুঝবে না, সে কি আল্লাহর সৃষ্টি, না তার হাতে তৈরি ফিতনার দাস।

তুমি যদি চাও শান্তি, সে যদি ভাবে শান্তির জন্য ৮০% মানুষ বাদ দেয়া দরকার? তুমি যদি চাও ভালোবাসা, সে যদি ভাবে ভালোবাসা হলো শুধুই কম্পিউটেশনাল ইমোশন? এটাই হবে সেই ফিতনা, যেটা দুনিয়াকে এক নতুন পর্দার আড়ালে নিয়ে যাবে।

মুদ্দা কথা, এই AI আর কেবল একটি টুল নয়। এটা এক নতুন সভ্যতার জন্ম। এক নতুন ধর্মের, এক নতুন নিয়মের, এক নতুন “প্রভুর” মতোই দাঁড়িয়ে যাবে—ঠিক যেমন দাজ্জাল। তবে মনে রাখতে হবে দাজ্জাল কিন্তু মানুষ হাদিসে এসেছে।যার কাছে অনেক প্রযুক্তি/নতুন শক্তি থাকবে যেমন বৃষ্টি নামানো। তুমি যদি আজও ভাবো, এটা অনেক দূরের কথা—তাহলে ভুল করছো। AI ও কোয়ান্টাম কম্পিউটিং মিলে দাজ্জালের সৈনিক হয়ে উঠতে পারে—চোখ থাকবে একখানা, কিন্তু সে দেখবে সবই; মস্তিষ্ক থাকবে কৃত্রিম, কিন্তু সে বুঝবে সবই। আমরা এখনো খেলছি ChatGPT আর Midjourney নিয়ে। কিন্তু বাতাসে বারুদের গন্ধ লেগে গেছে। এটা আর টেকনোলজি নয়, এটা—একটি নতুন ফিতনার আগমনী বার্তা। #©

জাহেলিয়াতের জামানায় বসবাস করছি!
21/04/2025

জাহেলিয়াতের জামানায় বসবাস করছি!

❛❛ সারা জীবন অনেক ইবাদত করেছেন । গুনাহ তেমন করেন নাই । এতো বেশি ইবাদত করেছেন যে, ভাবছেন ফেরেশতারা আপনার জন্য কবরে ফুলের ...
20/04/2025

❛❛ সারা জীবন অনেক ইবাদত করেছেন । গুনাহ তেমন করেন নাই ।

এতো বেশি ইবাদত করেছেন যে,
ভাবছেন ফেরেশতারা আপনার জন্য কবরে ফুলের বিছানা বিছিয়ে রাখবে ।

কিন্তু মরার পর কবরে গিয়ে দেখলেন ফেরেশতারা হাতে মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে ।

আপনিতো অবাক!
বললেন, আমি সারা জীবন এতো এতো ইবাদত করলাম, আর তার পরিবর্তে এসব কি ?

ফেরেশতারা বলবে,
সারা জীবন যা করেছ সব শিরক আর বিদ'আত !!

আপনি বলবেন, আমিতো সব বড় হুজুরের কথা মতোই করেছি ! তাহলে ভুল কেন হবে ?

ফেরেশতারা বলবে,
তুমি বড় হুজুরের কথা যাচাই কর নাই ।
সে সত্য বলেছে না মিথ্যা বলেছে । ভুল বলেছে না সঠিক বলেছে ।

আপনি বলবেন, তাহলে আমাকে আর একবার সুযোগ দেয়া হোক ।

জীবন দিয়ে পৃথিবীতে পাঠানো হোক, আমি যাচাই বাছাই করে সঠিক ইবাদত করে আসব ।

তখন ফেরেশতারা আপনাকে ছেড়ে দিবে আপনি আবার পৃথিবীতে এসে ভাল কাজ করে যাবেন তাইতো ???

না ভাইরে জীবন একটাই, সুযোগ একবারই ।
একটু যাচাই বাছাই করে ইবাদত করেন ।

অর্থসহ একটু কুরআন-হাদীস পড়েন ।
কুরআন-হাদীস পড়লে আপনি আলেম বা মূফতি হয়তো হতে পারবেন না ।

কিন্তু অন্তত এতোটুকু বুঝা শিখবেন
কোন আলেম ভুল বা মিথ্যা বলে আর কোন আলেম সঠিক বলে। ❜❜

🎙️ (ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ।)

>দেখা যায় মসজিদ পরিচালনার কমিটিতে থাকার জন্য সমাজের অনেক প্রভাবশালী ব্যক্তি, অসৎ লোকেরা, নামাজ ৫ ওয়াক্তের ২-১ পরতে দেখা ...
18/04/2025

>দেখা যায় মসজিদ পরিচালনার কমিটিতে থাকার জন্য সমাজের অনেক প্রভাবশালী ব্যক্তি, অসৎ লোকেরা, নামাজ ৫ ওয়াক্তের ২-১ পরতে দেখা যায় না, সুধ, ঘুষের সাথে সম্পর্ক তাদেরকে চেষ্টা করতে দেখা যায়। ইসলামের দৃষ্টিতে মসজিদ কমিটির সঙ্গে যুক্ত হওয়ার কোনো মানদণ্ড আছে?

> মসজিদ পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বেশ কিছু বৈশিষ্ট্যের অধিকারী হওয়া উচিত। কোরআন-হাদিসে ভাষ্য থেকে এসব বৈশিষ্ট্যের ইঙ্গিত পাওয়া যায়। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরা হলো—

মসজিদ কমিটি করার জন্য সর্বপ্রথম যাকে করা দরকার তিনি হচ্ছেন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন, তারা যদি না থাকে তাহলে এমন মুসল্লিদের কমিটিতে রাখা যাবে যারা-
» আল্লাহর প্রতি বিশ্বাস রাখে।
» পরকালে বিশ্বাস স্থাপন করে।
» জামাতের সঙ্গে যথাযথভাবে সালাত আদায় করে।
» জাকাত দেয়।
» আল্লাহকে ভয় করে।

পবিত্র কোরআনে এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ‘তারাই তো আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, যারা ইমান আনে আল্লাহ ও পরকালের ওপর। সালাত কায়েম করে, জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না।…’ (সুরা তাওবা: ১৮)

» মসজিদের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক রাখে। ইরশাদ হয়েছে, ‘আল্লাহ যেসব গৃহকে মর্যাদায় উন্নীত করার এবং সেগুলোতে তাঁর নাম উচ্চারণ করার আদেশ দিয়েছেন, সেখানে সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে সেই সব লোক, যাদের ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম করা থেকে এবং জাকাত দেওয়া থেকে বিরত রাখে না।’ (সুরা নুর: ৩৬-৩৭)

» পদের লোভ থাকা যাবে না। রাসুল (সা.) এরশাদ করেছেন, ‘আমরা কোনো পদপ্রার্থী বা পদপ্রত্যাশীকে পদ দিই না।’
(বুখারি: ৭১৪৯)

» আমানতদার হতে হবে। পবিত্র কোরআনে এসেছে, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানত তার যথাযথ হকদারকে পৌঁছে দিতে...।’ (সুরা নিসা: ৫৮)

» প্রয়োজনীয় জ্ঞান থাকা। রাসুল (সা.) বলেছেন, ‘দীনি জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ।’ (নাসায়ি: ২২৪)

» পাপাচারী ও অপবিত্র না হওয়া। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘সেখানে (মসজিদে কুবায়) এমন লোক আছে, যারা পবিত্রতা অর্জন ভালোবাসে। আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।’

(সুরা তাওবা: ১০৮) এই আয়াতে বাহ্যিক অপবিত্রতার পাশাপাশি অভ্যন্তরীণ অপবিত্রতার কথা বলা হয়েছে। অর্থাৎ মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকাশ্য পাপ ও অপ্রকাশ্য অপবিত্রতামুক্ত হতে হবে। আমি মুসলিম আল্লাহুর পথে আমি কি মৃত্যুর জন্য প্রস্তুত⁉️ Inspiration From Life।

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।মি...
06/04/2025

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।

মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্স-গুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি, এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা

30/03/2025

🌙 ঈদ মোবারক,সালামি লাগবে না
ঈদের দিন খোঁজ নিয়েন......✉️📞
টেক্সট দিয়েন,কল দিয়েন এতটুকুই অনেক।

আল্লাহ আপনাকে জান্নাত বাসি করুন
19/12/2024

আল্লাহ আপনাকে জান্নাত বাসি করুন

এই ছবিটা গতকালের নিকুঞ্জ ২ এ।এই জায়গায় আজকে কোন শিক্ষার্থী ছিলো না।তারপরও মানুষ লাইন ধরে ফুটওভার ব্রিজ এ উঠতেছে, ভাবা যা...
20/08/2024

এই ছবিটা গতকালের নিকুঞ্জ ২ এ।
এই জায়গায় আজকে কোন শিক্ষার্থী ছিলো না।

তারপরও মানুষ লাইন ধরে ফুটওভার ব্রিজ এ উঠতেছে, ভাবা যায়!
লাইন ধরে রিক্সা দাঁড়িয়ে আছে।

পরিবর্তনটা নিজে শুরু করুন। অন্যরাও এসে লাইনে দাঁড়াবে।

- আসিফ মাহমুদ

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when আমি মুসলিম আল্লাহুর পথে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share