꧁ভয়েস অফ সুন্নী꧂

꧁ভয়েস অফ সুন্নী꧂ সুন্নী আকিদার প্রচার ও প্রসার আমাদের ?

বর্তমান সমাজে মুসলিমরা যেসব রীতি মেনে বিয়ে করেনঃ-১। অ্যাংগেজমেন্টের আংটি পড়ানো = খ্রিস্টান রীতি২। গায়েহলুদ = হিন্দু রীতি...
02/07/2024

বর্তমান সমাজে মুসলিমরা যেসব রীতি মেনে বিয়ে করেনঃ-
১। অ্যাংগেজমেন্টের আংটি পড়ানো = খ্রিস্টান রীতি
২। গায়েহলুদ = হিন্দু রীতি
৩। যৌতুক = হারাম। মানুষ বলে সামাজিক রীতি
৪। জাকজমক লাইটিং = লোক দেখানো রীতি
৫। ২০০-৩০০ লোক নিয়ে বরযাত্রা = শ্বশুরবাড়ির উপর জুলুম রীতি
৬। বিশাল অংকের মোহরানা ধরা হয় কিন্তু অন্তরে পরিশোধের নিয়ত নাই = মুনাফিকি রীতি।
★আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন!!
★আপনার বিয়ের গোসল অন্যদের দিয়ে করাতে হবে কেন?-
আপনি কী মরেছেন?
★গোসলের পর মেয়েকে কোলে করে আনতে হবে কেন?-
তার কি পা নেই?'
★বর মুখে রুমাল দিবে কেন?
লজ্জা বেশি?
পুরুষ হয়ে এতই লজ্জা !
আপনাকে বিয়ে করতে কে বলেছে?
★বরকে হাত ধোয়াতে হবে কেন?
সে নিজে হাত ধুয়ে কখনো খায়নি??
★মানুষকে দাওয়াত করে টাকা নেন কেন? অভাব বেশি?
তাহলে এই আয়োজনটা করতে কে বলেছে আপনাকে?
★ছেলেকে এই দিতে হবে, সেই দিতে হবে কেন?
আরে আপনার ছেলে বউ পালতে পারবে না, বিয়ে করাচ্ছেন
কেন?
- নাকি ছেলে বিক্রি করছেন?
বিক্রি করা ছেলেতো বউয়ের কথাই শুনবে।.
★মেয়েকে বিয়ের দিন এতো মেকাপ করাতে হবে কেন?
★নতুন বউকে পর পুরুষ কোলে নিবে কেন ?-
★দুলা ভাইকে শালীদের সাথে ডলাডলি করতে হবে কেন?
নিজের বউ থাকতে শালীর সাথে দুষ্টামী কেন?
★দুলা ভাইকে গেইট থেকে যুবতি মেয়েরা রিসিভ করবে কেন?-
বাড়ির ছেলেরা কী করছে?
★নতুন বউয়ের রুম সাজাতে ছেলেরা কেন?
মেয়েরা কোথায়?
অনাচার গুলো আর কারো নয়___আমাদেরই তৈরী!
আমরা এর নাম দিয়েছি সামাজিক রীতি!
★তাই আসুন আমরা সবাই মিলে এসব শরীয়ত বিরোধী রীতি নীতি সমাজ থেকে দূর করার প্রতিজ্ঞা করি__ইনশাআল্লাহ্‌.....

মহান আল্লাহ রব্বুল আলামীন আমাদের সবাইকে সামাজিকতার নামে এসব অসামাজিক কু-প্রথা পরিহার করার তৌফিক দান করুন। আমিন।

©

কেউ যদি আপনার ছবি ব্যবহার করে ফেইক ফেসবুক আইডি অথবা ফেইক মেসেঞ্জার আইডি ব্যবহার করে, তাহলে অতিসত্বর বাংলাদেশ পুলিশের সাই...
22/11/2023

কেউ যদি আপনার ছবি ব্যবহার করে ফেইক ফেসবুক আইডি অথবা ফেইক মেসেঞ্জার আইডি ব্যবহার করে, তাহলে অতিসত্বর বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ করে অপরাধী শাস্তি নিশ্চিত করুন।
জনস্বার্থে- বাংলাদেশ পুলিশ।

05/10/2023
বিসমিল্লাহির রাহমানির রাহিম।****************************সুরেশ্বরিয়া তরিকার অজিফা।★★★★★★★★★★★★★★ফজরের নামাজ শেষে,বসিয়া ...
09/06/2023

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
****************************
সুরেশ্বরিয়া তরিকার অজিফা।
★★★★★★★★★★★★★★

ফজরের নামাজ শেষে,
বসিয়া এক ধ্যানে,
মোরশেদ সুরত খেয়াল,
রাখিয়া নয়নে,
একশ বার পড়িবে দূরুদ,
রাসূলের প্রেমে,
আল্লাহর পেয়ারা বান্দা,
হবে দুই ভূমে।
আলে রাসুল শানে দুরুদ,
পড়ো বচনে,
হাসরে উঠিবে তুমি,
পবিত্র তনে।
মোর্শেদ নামের দুরুদ
পড়ো যতনে,
পাইবা নবীর দিদার,
জীবনে মরণে।
আলে মোর্শেদের দুরুদ,
রাখিবে যপনে,
মানিক রতন পাবে,
তাহাদের ভজনে।

তারপর পাঁচশো বার
লা হাওলা পরে,
আবার একশ বার দুরুদ,
পড়ো জবানে।

এরপর কর জিকির,
নফিয়েস বাত,
লা ইলাহা ইল্লাল্লায়,
কলব করো স্নাত।

তারপর হও ফানা জিকিরে,
পাস আনপাস,
আল্লাহু ঝংকারের তালে,
ভরাও শ্বাস-প্রশ্বাস।

বাদ এশা বসে ধ্যানে,
এক মনকায়,
পাঁচশো বার দুরুদ পড়ো,
শানে মোস্তফায়।
আশীর্বাদ সাথে ভজো আলে মোস্তফায়,
মোরশেদ দরুদ জারি কর রসনায়।
মুর্শিদ নায়েবে রাসুল নবীর ওয়ারিশ হয়,
তার দুরুদ না পরিলে
সব যাবে বৃথায়।

দুরুদ হইলে পড়া,
মজো জিকরুল্লায়,
লা ইলাহা ইল্লাল্লাহ ও
আল্লাহু নামের মূর্ছনায়।

আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মুহাম্মাদিন, ওয়ালা আলে মোহাম্মদ, জান শরীফ শাহ সুরেশ্বরী ওসিলাতে ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লাম।

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

নিবেদক-মনির মল্লিক।

বার'ই রবিউল আউয়াল মোদের শ্রেষ্ঠ ঈদের দিন।মন খুশিতে নাচে ওরেতা-ধিন তা-ধিন।কুল কায়েনাত ধন্য করেএলেন রহমাতুল্লিল আলামিন।প...
09/10/2022

বার'ই রবিউল আউয়াল মোদের
শ্রেষ্ঠ ঈদের দিন।
মন খুশিতে নাচে ওরে
তা-ধিন তা-ধিন।

কুল কায়েনাত ধন্য করে
এলেন রহমাতুল্লিল আলামিন।
পাপি পাপি মুক্তি পেয়ে,
স্বর্গের সুখে হলো স্বাধীন।

নুরুন আলা নূর মোহাম্মদ
হলেন এলাহির চিন।
আল্লাহ না দিবে দেখা
হলে নুর মোহাম্মদের অচিন।

কাওছারের সুধা আছে
নবীজির অধীন।
পান করাবেন আখেরাতে
নবী নুরে ইয়াসিন।

গড়িলেন এমন নবী
রাব্বুল আলামিন,
সকল নবী পড়েন দরুদ,
শানে নুরে ত্বা- সীন।

আগমনে দয়াল নবীর
হয়েছি আনন্দে রঙিন,
দুরুদে মুহাম্মদ মোস্তফার মাঝে,
আমি হয়েছি বিলীন।

প্রিয় রাসুল (সা.) আল্লাহর রহমত ও দয়া-করুণার আধার ও মাধ্যম; তিনিই আল্লাহর রহমত বণ্টনকারী।    ☛এই মর্মে তিনি বলেন:   ‘আমি ...
24/09/2022

প্রিয় রাসুল (সা.) আল্লাহর রহমত ও দয়া-করুণার আধার ও মাধ্যম; তিনিই আল্লাহর রহমত বণ্টনকারী।

☛এই মর্মে তিনি বলেন:
‘আমি বণ্টনকারী, আল্লাহ দাতা।’ (তিরমিজি শরিফ)।

☛তিনি শাফায়াতে কুবরার অধিকারী। সেই মর্মে তিনি ঘোষণা করেন:

‘আমার উম্মতের বড় বড় গুনাহগার অপরাধীদের জন্যই আমি সুপারিশ করব।’ (সহিহ্ বুখারি শরিফ)।

☛সুপারিশ লাভের উপায় সম্পর্কে তিনি বলেন:

‘যে আমার রওজা শরিফ জিয়ারত করল তার জন্য সুপারিশ করা আমার ওপর ওয়াজিব হয়ে গেল।’ (বুখারি শরিফ ও মুসলিম শরিফ)

হে নবী (সা.)! নিশ্চয় আমি আপনাকে সাক্ষী, শুভ সংবাদ প্রদানকারী ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি।’                       (সু...
23/09/2022

হে নবী (সা.)! নিশ্চয় আমি আপনাকে সাক্ষী, শুভ সংবাদ প্রদানকারী ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি।’
(সুরা- আল আহযাব, আয়াত: ৪৫)

☛ নবী করীম (দঃ) ইলমে গায়েবের খবর দেনেওয়ালাঃ     মিশকাত শরীফ ২৬, মিশকাত শরীফ ২৩০, মিশকাত শরীফ ৪৬৬ পৃঃ হযরত জাবের (রাঃ) (ম...
22/09/2022

☛ নবী করীম (দঃ) ইলমে গায়েবের খবর দেনেওয়ালাঃ

মিশকাত শরীফ ২৬, মিশকাত শরীফ ২৩০, মিশকাত শরীফ ৪৬৬ পৃঃ হযরত জাবের (রাঃ) (মুসলিম) মিশকাত শরীফ ২১, মিশকাত শরীফ ৩৩ পৃঃ হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) (মুত্তাফাকুন আলাইহি), মিশকাত শরীফ ৫৫৬, মিশকাত শরীফ৫৩৩, মিশকাত শরীফ ৫৪১, মিশকাত শরীফ ৬৮, মিশকাত শরীফ ৫০৩ পৃঃ হযরত আবু হুরায়রা (রাঃ) (তিরমীযি) মিশকাত শরীফ, ৩৮ পৃঃ হযরত আলী (রাঃ) (বায়হাকী), মিশকাত শরীফ ৯৮, মিশকাত শরীফ ৩৩১, মিশকাত শরীফ ৫৪৮, মিশকাত শরীফ ৫৬২ পৃঃ হযরত আয়েশা (রাঃ) (তিরমীযি), মিশকাত শরীফ ৫৩৩, মিশকাত শরীফ ৫৩৪ পৃঃ হযরত ইবনে আব্বাস (রাঃ) (আবু দাউদ) মিশকাত শরীফ ৩৩৫ পৃঃ হযরত হাসান বিনতে মুয়াবিয়া (রাঃ) (আবু দাউদ), মিশকাত শরীফ ৪৩৭ পৃঃ হযরত আবু সাঈদ খুদুরী (রাঃ) (তিরমীযি), ৫৩৬, মিশকাত শরীফ ৫৮১ পৃঃ হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) (মুত্তাফাকুন আলাইহি), মিশকাত শরীফ ৫৬৮ পৃঃ হযরত ইবনে ওমর (রাঃ) (বুখারী), মিশকাত শরীফ ৪৬৩ পৃঃ হযরত সাকিনাহ (রাঃ) (আহমদ, তিরমীযি, ইবনে মাজাহ), মিশকাত শরীফ ৫৭২ পৃঃ উম্মে ফজল (রাঃ) (বায়হাকী) গোস্তের টুকরা কারবালা, মিশকাত শরীফ ৭২ পৃঃ হযরত মুয়াজ ইবনে জাবাল (রাঃ) (তিরমীযি ২য় খন্ড ৪২পৃঃ )।বুখারী শরীফ ১ম খন্ড ২৪৬পৃঃ ও বুখারী শরীফ ২য় খন্ড ৯৯৩ পৃঃ হযরত আবু হুরাইরা (রাঃ), বুখারী শরীফ ১ম খন্ড ৪৫৩ পৃঃ হযরত আবু ওমর (রাঃ), বুখারী শরীফ ১ম খন্ড ৫৯ পৃঃ হযরত আনাস (রাঃ), বুখারী শরীফ ১ম খন্ড ৪২ পৃঃ জায়েদ (রাঃ), বুখারী শরীফ ২য় খন্ড ৯৭২ পৃঃ হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ), বুখারী শরীফ ২য় খন্ড ৫৬৭পৃঃ হযরত আলী (রাঃ), বুখারী শরীফ ২য় ৫৬৮ পৃঃ রুরাই বিনতে মুয়াইজ(রা.), ২য় ১০৭৫ পৃঃ আনাস (রাঃ) ও হযরত আবু হুরাইরা (রাঃ), বুখারী শরীফ ২য় ৬৭৮পৃঃ হযরত আনাস (রাঃ), বুখারী শরীফ ১ম ৪০১ পৃঃ হযরত আনাস (রাঃ) ও সাহাল ইবনে সায়াদ (রাঃ), বুখারী শরীফ ১ম ১২ পৃঃ, বুখারী শরীফ ২য় ৯২২ বুখারী শরীফ:-৯৭৭ পৃঃ, বুখারী শরীফ:-২য় ১০২৫/২৬ পৃঃ হযরত আব্দুর রহমান (রাঃ), বুখারী শরীফ ১ম ৪৭১ পৃঃ ওকবা ইবনে ওমর (রাঃ), বুখারশরীফ ১ম ৪৭১ পৃঃ হযরত আসমা (রাঃ), বুখারী শরীফ ২য় ১০৮৩ পৃঃ হযরত আনাস (রাঃ) তিরমীজি শরীফ২য়-৪২পৃঃ-হযরত আবু সাঈদ খুদুরী (রাঃ) তিরমিযি শরীফ ২য়-৪৩পৃঃ- সাফিনাহ তিরমিযি শরীফ তিরমিযি শরীফ ২য়-৫৬পৃঃ-হযরত আবু হুরাঃয়রা (রাঃ তিরমিযি শরীফ ২য়-২১৪পৃঃ-আমর ইবনে সাদ ইবনে তিরমিযি শরীফ ২য়-২১৯পৃঃ- উবাদাতা ইবনে সাবি তিরমিযি শরীফ ১ম-১৯৮পৃঃ- আনাস(রাঃ)তিরমিযি শরীফ২য়-১৬২পৃঃ- উবাই ইবনে কাব (রাঃ) বুখারী শরীফ ১ম খন্ড ১৮৫পৃঃ

‘তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালকে ভয় করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তাদের জন্য রাসুলের মধ্যে আছে উত্তম আদর্শ। ’...
20/09/2022

‘তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালকে ভয় করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তাদের জন্য রাসুলের মধ্যে আছে উত্তম আদর্শ। ’ (সুরা : আহজাব, আয়াত : ২১)

সাবধান! জেনে রেখ, যারা আল্লাহর বন্ধু; তাদের না কোনো ভয়-ভীতি আছে, আর না তারা চিন্তান্বিত হবে।’ (সুরা ইউনুস : আয়াত ৬২)
19/09/2022

সাবধান! জেনে রেখ, যারা আল্লাহর বন্ধু; তাদের না কোনো ভয়-ভীতি আছে, আর না তারা চিন্তান্বিত হবে।’ (সুরা ইউনুস : আয়াত ৬২)

হযরত আনাছ (রাঃ) বলেনঃ- হযরত উমর (রাঃ) অনাবৃষ্টির সময় হজরত আব্বাস (রাঃ) এর ওসিলা নিয়ে দোয়া করতেন । তিনি এরুপ বলতেনঃ“হে...
08/09/2022

হযরত আনাছ (রাঃ) বলেনঃ- হযরত উমর (রাঃ) অনাবৃষ্টির সময় হজরত আব্বাস (রাঃ) এর ওসিলা নিয়ে দোয়া করতেন । তিনি এরুপ বলতেনঃ

“হে আল্লাহ আমরা ইতিপূর্বে নবী করিম(সাঃ) এর ওসিলা নিয়ে বৃষ্টি চাইতাম, এখন উনার চাচা আব্বাস (রাঃ) এর ওসিলা নিয়ে তোমার দরবারে দোয়া করছি,, তুমি বৃষ্টি দাও।। অতঃপর বৃষ্টি হল ।

☛সূত্রঃ ১.সহিহ বুখারী শরিফ, ১৩৭ পৃ, হা নং ১০১০;
২.সহিহ ইবনে হিব্বান ৮১৪ পৃ:
৩.মেসকাত শরিফ ১৩২ পৃ )

আর রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন, ওটা আপনার জন্য নফল, শীঘ্রই আপনার প্রতিপালক আপনাকে প্রশংসিত স্থানে উন্নীত করবেন।    ...
07/09/2022

আর রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন, ওটা আপনার জন্য নফল, শীঘ্রই আপনার প্রতিপালক আপনাকে প্রশংসিত স্থানে উন্নীত করবেন।
🌿সূরা বনী ইসরাঈলঃআয়াত-৭৯🌿

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when ꧁ভয়েস অফ সুন্নী꧂ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share