04/09/2026
সন্তানের প্রব্রজ্যা দান (শ্রামণ্য ধর্মে দীক্ষা) উপলক্ষে অষ্টপরিষ্কার দান, সংঘদান,বিবিধ দানীয় সামগ্রী দান
অদ্য ৪/৯/২০২৬ খ্রীঃ উখিয়াস্থ পূর্বরত্না পালং গ্রামের শ্রদ্ধাবান উপাসক সেসদা বড়ুয়া তদ্বীয় সহধর্মিণী শুফা বড়ুয়ার সন্তান কুশল বড়ুয়া সাময়িকের জন্য রাংকুট তীর্থস্থানে প্রব্রজ্যা দান (শ্রামণ্য ধর্মে দীক্ষা) উপলক্ষে অষ্টপরিষ্কার দান, সংঘদান,ভিক্ষু-শ্রামণের উদ্দেশ্যে ছোয়াইং দান সম্পন্ন করেন।
দক্ষিণ মরিচ্যা গ্রামের শ্রদ্ধাবান উপাসক দিনবন্ধু বড়ুয়া তদ্বীয় সহধর্মিণী জ্যােৎস্না বড়ুয়ার সন্তান শিক্ষক মৃদুল বড়ুয়া, সুমন বড়ুয়া (অস্ট্রেলিয়া প্রবাসী), রনি বড়ুয়া, নিরুপম বড়ুয়া, প্রমি বড়ুয়াসহ সকলেই মিলে রাংকুট তীর্থস্থানে অষ্টপরিষ্কার দান, সংঘদান,ভিক্ষু -শ্রামণের জন্য দানীয় সামগ্রী দান সম্পন্ন করেন
চট্টগ্রামস্থ লোহাগাড়া পুটিবিলা গ্রামের শ্রদ্ধাবান মনিন্দ্র বড়ুয়া, মিনু বড়ুয়ার সন্তান প্রকাশ বড়ুয়া তদ্বীয় সহধর্মিণী প্রিয়াংকা বড়ুয়া পিংকি সকলেই মিলে রাংকুট তীর্থস্থনে অষ্টপরিষ্কার দান, সংঘদান,রাংকুট ঋদ্ধিময় বুদ্ধের উদ্দেশ্যে চীবর দান, ছোয়াইং দান সম্পন্ন করেন।
খাগড়াছড়ির / রাঙ্গামাটি গ্রামের শ্রদ্ধাবান উপাসক কাকন দেওয়ান,প্রতিমা চাকমা, বিটেন দেওয়ান,সপ্তষী চাকমা, ভবতোষ চাকমা,রেভেন চাকমা, অর্পন চাকমা,দিপ্ত চাকমা,রিটু চাকমাসহ সকলেই একত্রিত হয়ে রাংকুট তীর্থস্থানে অষ্টপরিষ্কার দান,সংঘদান,বুদ্ধবিম্ব দান, রাংকুট ঋদ্ধিময় বুদ্ধের উদ্দেশ্যে চীবর দান, হাজার প্রদীপ দান ভিক্ষু -শ্রামণের উদ্দেশ্যে দান সম্পন্ন করেন।
সাধু দাতাগণের মঙ্গল ও নির্বাণ লাভের হেতু উৎপন্ন হোক।