দারুল আরক্বম মডেল মাদরাসা ককসবাজার

দারুল আরক্বম মডেল মাদরাসা  ককসবাজার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দারুল আরক্বম মডেল মাদরাসা ককসবাজার, Religious organisation, https://goo. gl/maps/VacMhCLgqRVtY8nx 7, Cox's Bazar.

সেক্রেটারি জেনারেল at হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ

ইমাম ও খতিব at লালদীঘি জামে মসজিদ, কক্সবাজার।

যুগ্ম সাধারণ সম্পাদক at আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশ ককসবাজার জেলা

প্রতিষ্ঠাতা, পরিচালক at দারুল আরক্বম মডেল মাদরাসা ককসবাজার

প্রতিষ্ঠাতা ও পরিচালক at দারুল আরক্বম মহিলা হিফ্জ মাদ্রাসা, কক্সবাজার

সেক্রেটারি at ইমাম পরিষদ,কক্সবাজার

আলহামদুলিল্লাহ।দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসা, কক্সবাজার-এর শিক্ষার্থীদের ১ম সাময়িক পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে চল...
03/08/2026

আলহামদুলিল্লাহ।

দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসা, কক্সবাজার-এর শিক্ষার্থীদের ১ম সাময়িক পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে চলমান।

আজ হিফজ রিভিশন বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার সুযোগ হয়েছে। পাশাপাশি মহিলা হিফজ মাদরাসা, কক্সবাজার-এর পরীক্ষাও গ্রহণ করেছি। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া।

সকল শিক্ষার্থীর জন্য আন্তরিক দোয়া—আল্লাহ তাআলা তাদের হিফজকে মজবুত করুন, কুরআনের নূর দ্বারা তাদের জীবন আলোকিত করুন এবং দুনিয়া-আখিরাতে সফলতা দান করুন। আমীন।
🗓️ ৩ আগস্ট ২০২৬

🌿 আলহামদুলিল্লাহ! 🌿আজ, ৮ সফর ১৪৪৮ হিজরিআজ আমাদের জন্য এক আনন্দ, কৃতজ্ঞতা ও আবেগের দিন।প্রিয় শিক্ষার্থী আনমুল হোসেন, পিত...
23/07/2026

🌿 আলহামদুলিল্লাহ! 🌿
আজ, ৮ সফর ১৪৪৮ হিজরি
আজ আমাদের জন্য এক আনন্দ, কৃতজ্ঞতা ও আবেগের দিন।

প্রিয় শিক্ষার্থী আনমুল হোসেন, পিতা নুরুল আবছার, মহান আল্লাহর অসীম রহমতে পবিত্র কুরআনের হিফজ (সবক) সফলভাবে সমাপ্ত করেছে।

আলহামদুলিল্লাহ! এটি শুধু একটি অর্জন নয়; বরং কুরআনের সঙ্গে আজীবন পথচলার এক গৌরবময় সূচনা। মহান আল্লাহর অশেষ অনুগ্রহ, সম্মানিত শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের দোয়া ও ত্যাগে আজ এই সাফল্য অর্জিত হয়েছে।

আমরা মহান রবের দরবারে আন্তরিকভাবে দোয়া করি—
হে আল্লাহ! প্রিয় আনমুল হোসেনকে কুরআনের প্রকৃত খাদেম হিসেবে কবুল করুন। তার হিফজকে অটুট রাখুন, কুরআনের নূর দিয়ে তার জীবন আলোকিত করুন এবং দুনিয়া ও আখিরাতে তাকে সম্মানিত করুন। তার পিতা-মাতা, শিক্ষকবৃন্দ ও সকল শুভাকাঙ্ক্ষীকে উত্তম প্রতিদান দান করুন। আমীন।

📖 দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসা, কক্সবাজার
🏫 আল্লামা হারুন ইসলামাবাদী (রহ.) ছাত্রাবাসের শিক্ষার্থী
📍 ঠিকানা:
নূর এ ছখিনা মনজিল (৩য় তলা)
লালদিঘি জামে মসজিদ সংলগ্ন, পশ্চিম পাড়া, কক্সবাজার।
📞 সার্বিক যোগাযোগ: ০১৮২০১২০১৪৩
🤲 সকলের নিকট প্রিয় শিক্ষার্থীর জন্য আন্তরিক দোয়ার আবেদন।

🌿 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 🌿আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ❤️আজ আমাদের দারুল আরক্বম তাহফিজু...
22/07/2026

🌿 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 🌿
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ❤️
আজ আমাদের দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসা, কক্সবাজার-এর জন্য ছিল এক আনন্দময় ও বরকতময় দিন।

আমাদের স্নেহের ছাত্র নাভহানুল ইসলাম মিশকাত
পিতা: জনাব সাইফুল ইসলাম

কায়েদা শিক্ষা সফলভাবে সম্পন্ন করে নাজেরা শুরু করার যোগ্যতা পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৮ নম্বর অর্জন করে মুমতাজ ফলাফল লাভ করেছে। আলহামদুলিল্লাহ।
এরপর সূরা আন-নাস থেকে সূরা আল-ফীল পর্যন্ত ১০টি সূরা শুনিয়ে পরীক্ষা নেওয়া হলে সেখানেও সে ৯৫ নম্বর পেয়ে মুমতাজ ফলাফল অর্জন করেছে। আলহামদুলিল্লাহ।

🌹 একটি সন্তানের কুরআনের পথে প্রথম সফল পদক্ষেপ—এটাই একজন মা-বাবার জীবনের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। মহান আল্লাহ তাআলা এই ছোট্ট ফুলটিকে কুরআনের আলোয় আলোকিত রাখুন, তার অন্তরকে তাকওয়া ও ইখলাসে ভরিয়ে দিন এবং তাকে একজন নেককার, আদর্শবান হাফিজে কুরআন হিসেবে কবুল করুন। আমীন।

এই খুশির মুহূর্তে আজ বাদ এশা ছাত্রের সম্মানিত মা-বাবার পক্ষ থেকে উপস্থিত সকলের জন্য আন্তরিকভাবে খাবারের আয়োজন করা হয়। আল্লাহ তাআলা তাদের এই উত্তম নিয়ত, ভালোবাসা ও কুরআনের খাদেমদের সম্মান করার মানসিকতাকে কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমীন।

🤲 আপনাদের সকলের কাছে আন্তরিক দোয়ার আবেদন—আল্লাহ তাআলা যেন নাভহানুল ইসলাম মিশকাতকে কুরআনের আলোয় আলোকিত জীবন দান করেন, দ্বীনের একজন যোগ্য খাদেম হিসেবে কবুল করেন এবং তার মা-বাবার জন্য সদকায়ে জারিয়া বানিয়ে দেন। আমীন ইয়া রব্বাল আলামীন। ❤️

🌿 হজ্জের পবিত্র সফর শেষে প্রিয় ছাত্রের ভালোবাসার হাদিয়া ও এক আনন্দঘন মুহূর্ত 🌿আলহামদুলিল্লাহ।আমার প্রিয় ছাত্র মোহাম্ম...
02/07/2026

🌿 হজ্জের পবিত্র সফর শেষে প্রিয় ছাত্রের ভালোবাসার হাদিয়া ও এক আনন্দঘন মুহূর্ত 🌿

আলহামদুলিল্লাহ।
আমার প্রিয় ছাত্র মোহাম্মদ যায়েদ এর পিতা: কাজী শফিউল আলম, পবিত্র বায়তুল্লাহ শরীফে হজ্জ আদায় করে পরিবারসহ সুস্থভাবে দেশে ফিরেছেন। মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া।
মোহাম্মদ যায়েদ আমার কাছে দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসা, কক্সবাজারে হিফজুল কুরআন সম্পন্ন করেছে। সে অত্যন্ত মেধাবী, বিনয়ী ও আদর্শবান একজন ছাত্র। ২০২১ সালে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার হিফজ বিভাগে 'মুমতাজ' ফলাফল অর্জন করে আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে। আজ তার সেই কৃতিত্বের সনদ তার হাতে তুলে দিতে পেরে আমার হৃদয় আনন্দে ভরে গেছে।
আজ তার সম্মানিত মা ও বাবা সৌদি আরব থেকে আমার জন্য একটি রুমাল, আতর ও তাসবিহসহ আন্তরিক ভালোবাসার হাদিয়া নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, এই ভালোবাসা ও সম্মান আমাকে গভীরভাবে আনন্দিত করেছে।
প্রিয় নবী রাসূলুল্লাহ ﷺ বলেছেন, "তোমরা পরস্পর হাদিয়া বিনিময় করো, এতে পরস্পরের ভালোবাসা বৃদ্ধি পায়।" তাই হাদিয়া আদান-প্রদান আমাদের প্রিয় নবীর একটি সুন্দর সুন্নত।
আমি আন্তরিকভাবে দোয়া করি—আল্লাহ তাআলা মোহাম্মদ যায়েদকে কুরআনের খাদেম হিসেবে কবুল করুন, তার ইলম, আমল, তাকওয়া ও নেক হায়াতে বরকত দান করুন। তার মা-বাবার হজ্জ কবুল করুন, তাদের উত্তম প্রতিদান দান করুন এবং পুরো পরিবারকে দুনিয়া ও আখিরাতের সর্বোত্তম কল্যাণে ধন্য করুন।
হে আল্লাহ! আমার এই মেধাবী ছাত্রকে কুরআনের আলোয় আলোকিত রাখুন, তাকে আপনার দ্বীনের খেদমতের জন্য কবুল করুন এবং তার জীবনকে বরকতময় করে দিন। আমীন, ইয়া রাব্বাল আলামীন। 🤲🌹

01/07/2026

দারুল আরক্বম তাহফীযুল কুরআন মাদরাসা, কক্সবাজার

হিফজ বিভাগের নিয়মিত কার্যক্রম ও সবক প্রস্তুতির নীতিমালা

হিফজ বিভাগের শিক্ষার্থীদের কুরআনুল কারীমের হিফজকে আরও সুদৃঢ়, নির্ভুল ও মানসম্মত করার লক্ষ্যে নিম্নোক্ত নিয়মাবলি অনুসরণ করা হয়—

১. নতুন সবক শিক্ষককে শুনানোর নির্ধারিত সময় তাহাজ্জুদের নামাজের পর।

২. শিক্ষার্থীকে নতুন সবক বিনা লোকমায়, বিশুদ্ধ তাজবীদ ও তরতীলসহ শিক্ষককে শুনাতে হবে।

৩. প্রতিদিন আসরের পূর্বে নতুন সবকের নাজেরা সর্বনিম্ন ১০ বার এবং সর্বোচ্চ ২০ বার পাঠ করতে হবে।

৪. মাগরিবের নামাজের পর নতুন সবক মুখস্থ করার নির্ধারিত সময়। মুখস্থ সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থী বারবার অনুশীলনের মাধ্যমে সবককে দৃঢ় করবে।

৫. ভোরে শিক্ষককে সবক শুনানোর পূর্বে আমি শিক্ষার্থীদের সবক শুনে যাচাই করি। যে শিক্ষার্থী আমাকে বিনা ভুলে, বিশুদ্ধ তিলাওয়াত ও তরতীলসহ সবক শুনাতে সক্ষম হয়, সে ইনশাআল্লাহ ভোররাতে শিক্ষককেও আত্মবিশ্বাসের সঙ্গে নির্ভুলভাবে সবক শুনাতে পারবে।

আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষার্থীকে কুরআনুল কারীম সহীহভাবে মুখস্থ করা, সংরক্ষণ করা এবং তার ওপর আমল করার তাওফীক দান করুন। আমীন। :::**

22/06/2026

২২ জুন ২০২৬
নুর এ ছখিনা মনজিল ৩য় তলা, লালদিঘি পশ্চিম পাড়, ককসবাজার
মুহাম্মদ ইউনুস ফরাজী

22/06/2026
সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিতআজ ২১ জুন ২০২৬, রবিবার বাদ আসর, কক্সবাজারের স্বনামধন্য হিফজ শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরক্বম ত...
21/06/2026

সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
আজ ২১ জুন ২০২৬, রবিবার বাদ আসর, কক্সবাজারের স্বনামধন্য হিফজ শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসা, কক্সবাজারে এক সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কায়েদা বিভাগের তিনজন শিক্ষার্থী— আবু আওয়াল রাফসান, নাভহানুল ইসলাম মিশকাত ও নাহিয়ান বিন নিয়ামতকে আমপারা বিভাগের প্রথম সবক প্রদান করা হয়।
সবক প্রদান করেন জামিয়া পটিয়ার সম্মানিত মুঈনে মুহতামিম মাওলানা উসামা হারুন। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা বেলাল, রাবেতার যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ উসমান সওদাগর, শিক্ষক হাফেজ মুহাম্মদ ইবরাহীম এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ ইউনুস ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয় এবং তাদের দ্বীনি শিক্ষার ধারাবাহিক অগ্রগতির জন্য শুভকামনা জানানো হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত অভিভাবকবৃন্দ মাদরাসার শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

20/06/2026

দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসা কক্সবাজার
মশক প্রদান করেন হুফফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ ইউনুস ফরাজী।

Address

Https://goo. Gl/maps/VacMhCLgqRVtY8nx 7
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when দারুল আরক্বম মডেল মাদরাসা ককসবাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share