18/04/2025
যারা বিবাহিত তাদের জন্য কিছু কথা...
বিবাহিত জীবনে, একে অপরকে বুঝতে পারা এবং সবকিছু মেইনটেইন করে চলাটা অনেক বড় এচিভমেন্ট। তাই একসাথে থাকতে হলে কিছু বিষয় লক্ষ্য রাখা উচিৎ।
পুরুষদেরকে বলছি:
১/ পুরুষরা বিয়ের পর কখনো বিদেশে চলে
যাবেন না। [ একান্ত বাধ্য ছাড়া ]
২/ আপনার স্ত্রীকে স্বাধীনতা দেওয়ার
পাশাপাশি তার খোঁজখবর রাখুন।
৩/ আপনার সাধ্যমতো আপনার স্ত্রীর জন্য
কিছু করুন বা এনে দিন যাতে তিনি খুশি
হন।
৪/ আপনার স্ত্রীকে দ্বীনি পরিবেশে রাখুন এবং
সম্ভব হলে জামাতে সফর করুন।
৫/ হাজারো ব্যস্ততার মাঝে সপ্তাহে ১/২ বা
প্রতিদিন একটা সময় বের করুন, যেন
আপনি এবং স্ত্রী একসাথে গল্প, ঘুরাঘুরি
বা বিনোদনমুলক কিছু করতে পারেন।
৬/ সারাদিন শেষে বাসায় আসার পর
মোবাইল ব্যবহার যতটুকু সম্ভব কম করুন,
এতে দুজনের সম্পর্ক দৃঢ় হবে
ইনশাআল্লাহ।
নারীদের জন্য কিছু কর্তব্য আছে:-
১/ আপনার স্বামীর মনমানসিকতা বুঝার
চেষ্টা করুন, কোনটায় তিনি খুশি হন।
২/ আপনার সব চাহিদার কথা সবসময়
বলতে যাবেন না, এতে তিনি অনেক সময়
বিরক্ত হতে পারে। সময় সুযোগ এবং
পরিস্থিতি বুঝে ধীরে ধীরে বলুন।
৩/ আপনার স্বামীকে এমনভাবে ভালোবাসুন
যেন বাহিরে,কাজে যেখানেই থাকুক সে
যেন আপনাকে মনে করতে বাধ্য হয়।
৪/ আপনার স্বামী কাজে থেকে আসার পর
তাকে পরিপূর্ণ ভাবে সময়দিন, এতে
আপনার প্রতি তার ভালোবাসা বৃদ্ধি পাবে।
বি:দ্র:- প্রত্যেকটা দম্পতির এই কাজ গুলো করা এবং পাশাপাশি আল্লাহর কাছে সবসময় দোয়া করা উচিৎ, যেন সারাজীবন একসাথে একে অপরের পাশে এভাবে থাকতে পারে এবং কোনো বাধা বা অন্যায় কাজ যেন কারো দ্বারা না হয়।
দ্বীনি শিক্ষা, দোয়া, চেষ্টা, ভয় এবং নিজের নফসকে অন্যায় থেকে বিরত রাখার ক্ষমতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে দুনিয়ায় ও আখেরাতের সফলতার চূড়ান্ত পর্যায়ে।