11/10/2026
আহ! আল্লাহর ঘর থেকে জান্নাতের মেহমান!!
রিয়াদ বিমানবন্দরে হুথীদের হামলায় শাহাদাত বরণ করার ঠিক আগেই ছিল তাঁর অন্তীম অভিব্যক্তি!
মুহাম্মাদ নাসরুল্লাহ বদর- এর টাইমলাইনে এখনো জ্বলজ্বল করছে স্বপ্নপুরণের দুয়ারে দাড়িয়ে বলা কথামালা!!
انا لله وانا اليه راجعون ان لله ما اخذ وله ما اعطى وكل عنده الى اجل مسمى...
স্বপ্নের দিকে!
একটু একটু করে এগিয়ে যাচ্ছি।
আকাশের অসীম নীলিমায় উড়ে চলেছি স্বপ্নের গন্তব্যের পানে। জীবনের সেরা সফরের এই মুহূর্তগুলো সত্যিই অন্য রকম, যা ভাষায় প্রকাশ করার মতো নয়!
রিয়াদ এয়ারলাইনসে আকাশপথের এই যাত্রা এক অসাধারণ অনুভূতি। জানালার ওপাশে বিস্তীর্ণ আকাশ, হৃদয়জুড়ে আনন্দ আর অন্তরে বাইতুল্লাহ যিয়ারতের গভীর আকাঙ্ক্ষা। প্রতিটি মুহূর্ত যেন স্মৃতির পাতায় চিরদিনের জন্য লিখে রাখার মতো।
আলহামদুলিল্লাহ!
আর মাত্র এক ঘণ্টার অপেক্ষা। এরপরেই পৌঁছে যাবো সৌদি আরবের রাজধানী রিয়াদে। এরপর শুরু হবে হৃদয়ের আরও কাছের সেই স্বপ্নময় গন্তব্যের পথে এগিয়ে চলা।
اللَّهُمَّ يَسِّرْ لَنَا سَفَرَنَا وَتَقَبَّلْ عُمْرَتَنَا
১০ অক্টোবর-২৬ ঈ. শনিবার
রিয়াদ এয়ারলাইনস,৩১,৮৪৬ ফিট উচ্চতায়।
#রিয়াদএয়ারলাইনস #জীবনেরসেরাসফর #উমরাহ২০২৬ #আলহামদুলিল্লাহ