رَبِّ زِدْنِي عِلْمًا- রাব্বি যিদনি ইলমা

  • Home
  • Bangladesh
  • Comilla
  • رَبِّ زِدْنِي عِلْمًا- রাব্বি যিদনি ইলমা

رَبِّ زِدْنِي عِلْمًا- রাব্বি যিদনি ইলমা এই পেইজটি তাদের জন্য যাদের হৃদয়ে আল্লাহর ভয়, রাসূল (সাঃ)এর মহব্বত ও দ্বীনের প্রতি ভালোবাসা বিরাজমান।

আলহামদুলিল্লাহ্
27/02/2026

আলহামদুলিল্লাহ্

27/02/2026
27/02/2026

কুমিল্লাবাসীর রুচির প্রশংসা করতে হবে। ওনারা পবিত্র রমজান মাসের পবিত্রতাকে আরও সৌন্দর্যময় করে তুলেছেন।🤩🤩🤩

রাত গভীর ছিল,তুমি পর্দা টেনে বিছানায় বসে ছিলে,ফোনে এক ছেলের মেসেজ এলো।সে বলল,H: Hi, আমি হিন্দু... কিন্তু তোমাকে দেখেআল্...
21/12/2025

রাত গভীর ছিল,
তুমি পর্দা টেনে বিছানায় বসে ছিলে,
ফোনে এক ছেলের মেসেজ এলো।
সে বলল,
H: Hi, আমি হিন্দু... কিন্তু তোমাকে দেখে
আল্লাহকে খুব বিশ্বাস করতে ইচ্ছা করে।
M: হাহা, মজা করো?
H: না জান, তুমি আমার জন্য আলাদা... তোমার জন্য আমি ইসলামও কবুল করতে রাজি আছি।
M: Pls মিথ্যে বলো না...
H: কসম, শুধু তোমার হালাল স্বামী হতে চাই... প্লিজ একবার
বিশ্বাস কর।
এভাবেই শুরু...
তুমি তখন মনে মনে ভাবলে, আমার দ্বারা যদি একজন
হিন্দু মুসলমান হয় তাহলে এটাই হবে আমার সবচেয়ে বড়
সফলতা।
তখন থেকেই তোমার মনে তার জন্য ভালো লাগা শুরু হল,
তুমি ভাবলে সে আলাদা।
সে অন্যরকম,
তাকে বদলে দেবে ভালোবাসা,
তুমি হয়ে যাবে তার “হালাল জীবনসঙ্গী।
সে তোমার অনুভূতিতে কথা বলল,
'
তুমি তার ‘কালেমা পড়া' চোখ দেখে আপ্লুত হলে।
কেউ সাবধান হতে বললে, তুমি বলো “সে বদলে গেছে!”
কেউ যদি বলে “এটা ফাঁ'দ হতে পারে
তুমি বলো “না! সে আমার জন্য ইসলাম ক'বুল করতে
চায়!”

কিন্তু একদিন...
সে বলল, “চল না, কোথাও যাই। তুমি সাড়া দিলে
সে বলল, “তুমি শুধু আমার। তুমি বিশ্বাস করলে।
আর বিশ্বাস করতেই—
তোমার ই'জ্জ'ত নিয়ে সে খেলল,
তোমাকে ঘর ছাড়তে বলল,
তোমার গর্ভে রেখে গেলো তার পা'পে'র চিহ্ন।
তারপর?
ফোন অফ!
ঠিকানা ভুয়া!
নামটাও ছিল নকল!
তারপর সে আবার আসলো, বলল চলো আমরা নতুন করে
শুরু করি।
তুমি আবারও বিশ্বাস করলে।
তুমি ভাবলে বিয়ে হবে,
সে বলল, “তোমাকে নিজের মতো করে সাজাতে হবে..."
আর সেই সাজ...
ছিল প'তি'তা'র সাজ।
তোমার শরীর সে তুলে দিলো অন্যদের হাতে,
তোমার মুখে সে আঁকলো অ'শ্লী'ল'তা,
তোমার গর্ভে সে রেখে গেল অ'ন্ধ'কা'র এক পাপ।

আজ তুমি একটা ব'ন্ধ ঘরে।
দিনে দশজন লোক আসে,
তারা তোমার নাম জানে না,
তারা তোমার অ'শ্রুসি'ক্ত চোখ দেখে না,
তারা শুধু দেখে তোমার শ'রী'র।
তোমার ঈমান, রূহ, আত্মা,
সব তার ভালোবাসা ছদ্মনামে বি'ক্রি হয়ে গেলো।
তুমি আর কিছুই জানলে না।
শুধু জানলে,
“Hi” দিয়ে যে শুরু হয়েছিলো
তার শেষ হলো প'তি'তা'লয়।
প্রিয় বোন,
যে মানুষ আল্লাহকে বিশ্বাস করে না,
সে তোমার চোখের জলকে বিশ্বাস করবে কিভাবে?
তুমি কেবল সুন্দর, তাই সে এসেছে।
তুমি যদি অ'ন্ধ হতে, সে কি আসতো?
হে আমার বোন...
ভুল করে ফেলেছো বুঝি?
পিছনে অনেক কিছু ভে'ঙে'ছে – জানি।
কিন্তু আল্লাহর দরজা এখনো বন্ধ হয়নি।
তুমি কেঁদে বলো,
“হে আল্লাহ! আমি মাফ চাই, আমি ফিরে এসেছি........

লেখাঃনাম বলা যাবে না।

 #তালাক বিবাহ এখন পুতুল খেলার মতো হয়ে গেছে। আর জীবনসঙ্গী পাল্টানো হয়ে গেছে ড্রেস পরিবর্তন করার মতো।💔আগে মানুষ একটা বিয়ে...
03/10/2025

#তালাক
বিবাহ এখন পুতুল খেলার মতো হয়ে গেছে।
আর জীবনসঙ্গী পাল্টানো হয়ে গেছে ড্রেস পরিবর্তন করার মতো।💔
আগে মানুষ একটা বিয়ে টিকানোর জন্য প্রচুর এফোর্ড দিত। বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে হত এরেঞ্জ ম্যারেজ। একজন পুরুষ শুধু মাত্র মা-বাবার পছন্দ বলে অমত না করে কালো কিংবা খাটো বৌয়ের সাথে এক জীবন পার করে দিতেন। নিজে উচ্চশিক্ষিত হয়েও কোন মতে নাম স‌ই করতে পারা স্ত্রীর সাথে চালিয়ে নিতে পারতেন।

অপরদিকে নারীরা হাজারো সমস্যার সাথে দিন যাপন করেও তাদের কোন অভিযোগ ছিল না। অনেক স্বামী বছরে একজোড়া মোটা কাপড় আর দু বেলা দুমুঠো ভাত দিতে পারতেন না। উপরন্তু বৌ পেটাতে ঠিকই পারতেন। তবুও সন্তানের মুখের দিকে তাকিয়ে মাটি কামড়ে পড়ে থাকতেন স্ত্রীরা।

শ্বাশুড়ির কথার খোটা,ননদের কুটনামী, জায়ের পলিটিক্স, শ্বশুর ভাসুরের ধমক,দেবরের বায়না,নন্দাইয়ের আবদার এগুলো ছিল দিন যাপনের অবিচ্ছেদ্য অংশ।

তবুও স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে পাড়া প্রতিবেশী পর্যন্ত ধৈর্য ধরতে সহ্য করতে বলতেন।'এখন কষ্ট করো একদিন ফল পাবে' এই অমোঘ বাণীতে তখনকার নারীরা ঈমান এনেছিল।আদতে হতোও তাই।একসময় শ্বশুর শাশুড়ি মারা যেত,ননদের বিয়ে হয়ে পরের বাড়ি চলে যেত,দেবর ভাসুরেরা সংসার আলাদা করে ফেলতো। বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে স্বামীরাও সভ্য শান্ত হয়ে যেতেন। সন্তানেরা আয় ইনকাম শুরু করলে অভাব অভিযোগ দূর হয়ে যেত।

কিন্তু বর্তমানে মানুষের সংসার ভাঙতে কোন কারন লাগে না। বিয়ে যেন পুতুল খেলা। ঝগড়া হলেই আড়ি,তোর সাথে আর খেলব না,ব্যস। ডিভোর্স নারী পুরুষ উভয়ের কাছেই ডালভাত। হুদাই ডিভোর্স।আজব!

গার্ডিয়ানরাও তেমন;নিজের ছেলে বা মেয়েকে না বুঝিয়ে উল্টো বিচ্ছেদের হুমকি দিয়ে অপরপক্ষকে পরাস্ত করতে চায়। ছেলের বাবা মা কথায় কথায় তালাক দিতে উস্কানি দেয়। মেয়েদের পরিবার বিয়ের সময় কাবিনে মোটা অঙ্কের টাকা লিখিয়ে শুরু থেকেই ডিভোর্সের প্রিপারেশন নিয়ে রাখেন। এইসব দাম্পত্যে বরকত আসবে কিভাবে?

বিয়ে হয়েছে দুই চার বছর,হয়তো একটা বাচ্চাও আছে,তবুও মনে হয়েছে থাকবো না বা রাখবো না।ব্যস ডিভোর্স। সন্তানের কথা কেউ ভাবেনা। আজকাল নারী পুরুষের ভাবখানা এমন ' আরে কত আছে' ! কয়েক বছর সংসার করার পর তাদের মনে হয় যে সে আরও বেটার কিছু ডিজার্ভ করে!

আপনি এই ভাবনাটা কেন বিয়ের আগে ভাবেন না? কেন বিয়ের পর ভাবেন? কেন বাচ্চা নেয়ার পর ভাবেন?

আমি বলছি না অন্যায় অত্যাচার সহ্য করে মেয়েরা স্বামীর সংসারে পরে থাকুক কিংবা পুরুষেরা টক্সিক কাউকে নিয়ে জীবন পার করতে বাধ্য।

আমি বলতে চাই বিয়ের আগে ভালো করে দেখে, শুনে, বুঝে, যাচাই করে তবেই আগানো উচিত।কোন ভুল সিদ্ধান্তে কারো জীবন নষ্ট না হোক। একবার বিয়েটা হয়ে গেলে তাকে টিকিয়ে রাখার চেষ্টা উচিত ।

আমি খুব কাছ থেকে কয়েকটি ঘটনা দেখেছি, যারা ঠুনকো কারনে বিয়ে ভেঙে দিয়েছে তারা পস্তাচ্ছে।

Address

Muradnagor
Comilla
3543

Website

Alerts

Be the first to know and let us send you an email when رَبِّ زِدْنِي عِلْمًا- রাব্বি যিদনি ইলমা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share