ইসলাম শিক্ষা

ইসলাম শিক্ষা একটি সুন্দর পৃথিবীর জন্য৷

সরকারি ফ্যাক্টচেক অনুযায়ী -Eshan Chowdhury নামক একটি ফেসবুক আইডি থেকে এআই ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাইম...
24/04/2026

সরকারি ফ্যাক্টচেক অনুযায়ী -
Eshan Chowdhury নামক একটি ফেসবুক আইডি থেকে এআই ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাইমা রহমানের একটি আপত্তিকর ছবি তৈরি করে পোস্ট করা হয়। পরবর্তীতে, এই আপত্তিকর পোস্টের স্ক্রিনশট নিয়ে সেটি এডিট করে শিবির নেতা Abdullah Al Mahmud এর ফেসবুক আইডি বসিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এক. Eshan Chowdhury নামক একটি ফেসবুক আইডি থেকে প্রথম ওই আপত্তিকর পোস্টটি করা হয়।

দুই. ওই পোস্টে Ahmed Habib নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয়েছিল; যেখানে পোস্ট এবং মন্তব্যের সময়ের ব্যবধান ছিল ঠিক ১২ মিনিট।

তিন. পরবর্তীতে মূল পোস্টের ১৮তম মিনিটে একটি স্ক্রিনশট নেওয়া হয়। এরপর Abdullah Al Mahmud-এর প্রোফাইল থেকে একটি পোস্টের স্ক্রিনশট নিয়ে, নামের অংশটুকু ক্রপ করে 'Eshan Chowdhury'-র জায়গায় নিখুঁতভাবে বসিয়ে দিয়ে ভুয়া স্ক্রিনশটটি তৈরি করা হয়।

চার. Abdullah Al Mahmud-এর নামে চালানো বিকৃত স্ক্রিনশটটিতেও Ahmed Habib-এর সেই মন্তব্যের সময়ের ব্যবধান হুবহু ১২ মিনিটই রয়ে গেছে। এটিতে প্রমাণিত হয় Eshan Chowdhury-এর করা পোস্টটি এডিট করেই ফেইক স্ক্রিনশটটি বানানো হয়েছে।

পাঁচ. সম্পাদনার ফলে ভুয়া স্ক্রিনশটটিতে (ি) হ্রস্ব ই-কার বা ই-কারের ‘উড়ানি’ নষ্ট হয়ে যায়।

ছয়. এই এডিট করা ভুয়া স্ক্রিনশটটি শুরুতে আওয়ামী লীগপন্থী বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে ব্যাপকভাবে প্রচার করা হয়। Gazi Asraful Islam Srabon (ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া পরিচয় অনুযায়ী, তিনি সভাপতি,৫নং দুলালপুর ইউনিয়ন ছাত্রলীগ, ব্রাক্ষণপাড়া, কুমিল্লা দঃ) ফেইক স্ক্রিনশট শেয়ার করে এবং হামলার উস্কানি দিতে থাকেন। Abdullah Al Mahmud প্রোফাইল লিঙ্ক শেয়ার করে, তাকে মারার জন্য আহ্বান জানান।

সাত. পরবর্তী সময়ে বিষয়টির সত্যতা যাচাই না করেই ছাত্রদলের অনেক নেতাকর্মী এটিকে আসল ভেবে নিজেদের টাইমলাইনে শেয়ার করতে শুরু করেন।

এরপর তো ছাত্রদলের লোকজন ডাকসুর দুইজনকে শাহবাগ থানায় মেরেছে। এতে ব্যাপক উল্লাস করে, পোস্টের পর পর পোস্ট দিয়েই যাচ্ছেন, Gazi Asraful Islam Srabon। (তাঁর প্রোফাইল লিঙ্ক কমেন্টে)।

= মববাজি কিংবা অস্রহাতে হামলা কোনটাই এদেশে আর প্রত্যাশিত নয়। সরকারি দল এবং বিরোধীদল যেভাবে আওয়ামী ফেতনায় পা দিয়ে দেশকে সেই রামদা-পিস্তলের দিকে নিচ্ছেন। এইসব থেকে বেরিয়ে আসতে হবে, শিক্ষা নিতে হবে =

31/03/2026
27/03/2026

❤️

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলাম শিক্ষা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share