08/05/2025
ওরসে শাহিন শাহে সিরিকোটি!
#আসসালামু_আলাইকুম!
আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আগামী ১০মে ২০২৫ ইং, ১১ যিলক্বদ ১৪৪৬ হিজরী শনিবার জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া'র প্রতিষ্ঠাতা, কুতুবুল আউলিয়া, ৩৮তম আওলাদে রাসুল ﷺ, আল্লামা, হাফেজ, ক্বারী সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি (রা.)'র ৬৬ তম সালানা ওরস মোবারকের বিভিন্ন কর্মসূচী যথাযোগ্য মর্যাদা সহকারে ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানে (নিজস্ব বাউন্ডারীর ভিতরে) উদযাপিত হবে।
এতে উপস্থিত থাকবেন দেশবরেণ্য ওলামায়ে কেরাম, লেখক, গবেষক ও দূরদূরান্ত থেকে আসা লক্ষ লক্ষ পীর-ভাইগণসহ বিশিষ্ট জনেরা। উক্ত সালনা ওরশ মোবারকে আপনি/আপনারা উপস্থিত হয়ে আউলিয়ায়ে কেরামের ফয়ুজাত হাসিল করুন।
#স্থানঃ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দান।
সৈয়্যদ আহমদ শাহ্ (রা.) সড়ক, ষোলশহর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
#অনুষ্ঠান_কর্মসূচীঃ
সকাল ১০টা হতে আলমগীর খানকা - এ - কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া চট্টগ্রাম-এ খতমে কোরআন মাজীদ, খতমে বুখারী শরীফ ও খতমে মজমুওয়ায়ে সালাওয়াতে রাসূল ﷺ , খতমে গিয়ারভী শরীফ, মিলাদ ক্বিয়াম, মুনাজাত ও যোহরের নামাজের মাধ্যমে ১ম পর্বের কর্মসূচী সমাপ্ত হবে।
#মূল_পর্বঃ
বিকাল ০৩টা থেকে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া ময়দানে শিক্ষার্থীদের অংশ গ্রহণে বাংলা, আরবি, ইংরেজি, উর্দু বক্তৃতা প্রদান ও হামদ-নাত পরিবেশন হবে। বাদে আছর হতে মাশায়েখ হযরাতে কেরামের জীবন আলোচনা, সালাত ও সালাম, আখেরী মোনাজাত এবং বাদ-এ- নামাজে এশা তাবারুক বিতরণের মাধ্যমে ওরশ মোবারকের কর্মসূচী সমাপ্ত হবে।
উল্লেখ্য, একইদিন ও একই সময়ে ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া মাদরাসা সংলগ্ন খানকা শরীফেও শাহিন শাহে সিরিকোটি (রা.)'র ৬৬তম ওরস মোবারকের কার্যক্রম অনুষ্ঠিত হবে।
www.anjumantrust.org