05/07/2026
🌹 আলহামদুলিল্লাহ 🌹
২১তম শাহাদাতে কারবালা মাহফিল–২০২৬ সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া, যিনি আমাদের এই পবিত্র আয়োজন সম্পন্ন করার তাওফিক দান করেছেন।
এই মাহফিল সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন—আর্থিক সহায়তা, শ্রম, সময়, পরামর্শ, দোয়া এবং বিভিন্নভাবে পাশে থেকেছেন—সকলের প্রতি শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদ-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই সম্মানিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, এলাকার সর্বস্তরের মুসল্লি, যুবসমাজ, শুভানুধ্যায়ী এবং দূর-দূরান্ত থেকে আগত সকল উপস্থিত অতিথিদের। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় ২১তম শাহাদাতে কারবালা মাহফিল প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত হয়েছে।
আমরা বিনীতভাবে দোয়া কামনা করছি, মহান আল্লাহ তাআলা যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন, আহলে বাইতে রাসূল ﷺ-এর মহব্বত আমাদের অন্তরে আরও দৃঢ় করে দেন এবং আগামী দিনগুলোতেও এই দ্বীনি আয়োজন আরও সুন্দর ও ব্যাপকভাবে পরিচালনা করার তাওফিক দান করেন।
আল্লাহ তাআলা আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমীন। 🤲🌹
শুভেচ্ছান্তে
শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পরিষদ
পিংগলা (খলিফা পাড়া), পটিয়া, চট্টগ্রাম।