13/12/2025
বাঁশখালীতে রিসসো কোসেই-কাই বাংলাদেশ এর উদ্যেগে স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
আজ ১৩ডিসেম্বর ২০২৫ইংরেজী ,রোজ- শনিবার সকাল ১০ঘঠিকায় জাপান ভিত্তিক মানবিক সংগঠন রিসসো কোসেই-কাই বাংলাদেশের উদ্যেগে চট্রগ্রাম বাঁশখালী উপজেলায়, পুর্ব কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়। বাঁশখালী পুর্ব কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক কান্তি দত্তের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভুমি )মোঃ ওমর সানী আকন,বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুঃ আবদুল হামিদ, রিসসো কোসেই-কাই এর ইন্টারন্যাশনাল প্রধান রেভারেন্ড মায়েদা তাকাসি,রিসসো কোসেই-কাই বাংলাদেশের প্রাক্তন ব্র্যাঞ্চ প্রধান রেভারেন্ড মরি মাসানোবু, বর্তমান নবাগত ব্র্যাঞ্চ প্রধান রেভারেন্ড আকাগাওয়া কেই-ইচি, রিসসো কোসেই-কাই বাংলাদেশ এনজিও বোর্ডের চেয়ারম্যান অশোক বড়ুয়া। রিসসো কোসেই-কাই বাংলাদেশের সহকারি ব্র্যাঞ্চ প্রধান ও এনজিও প্রকল্প কর্মকর্তা অনুজ বড়ুয়ার সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন রিসসো কোসেই-কাই বাংলাদেশের বাঁশখালী উপজেলার প্রধান (সুনীন) সাংবাদিক কল্যাণ বড়ুয়া । এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিসসো কোসেই-কাই বাংলাদেশ এনজিও বোর্ড অফ ডিরেক্টর বঙ্কিম বড়ুয়া। রিসসো কোসেই-কাই বাংলাদেশের সহকারি ব্র্যাঞ্চ প্রধান ও জেনারেল ম্যানেজার কল্লোল বড়ুয়া, সহকারি ব্র্যাঞ্চ প্রধান ও শিক্ষা বিষয়ক প্রধান কাঞ্চন বড়ুয়া, সহকারি ব্র্যাঞ্চ প্রধান ও কক্সবাজার জেলার প্রধান আহবায়ক সৌমেন বড়ুয়া, রিসসো কোসেই-কাই দক্ষিন এশিয়ার কর্মকর্তা প্রতীক বড়ুয়া ও কানন বড়ুয়া। রিসসো কোসেই-কাই বাংলাদেশের মেন্স লিডার মিল্টন বড়ু্য়া,সহকারি মেন্স লিডার নীল রতন বড়ুয়া,ইয়ুথ লিডার সৌরভ বড়ুয়া,চট্রগ্রাম এ শিবুর ইয়ুথ লিডার সুদিপ্ত বড়ুয়া, হিসাব রক্ষক দিপলু বড়ুয়া,অফিস সহায়ক বিধান বড়ুয়া। পুর্ব কাহারঘোনা এলাকার সমাজসেবক ফনিন্দ্র লাল বড়ুয়া, মোঃ সেলিম, শিক্ষক মোহাম্মদ আইয়ুব, জ্যোৎস্না বড়ুয়া, রুম্পা সুশীল, মোহাম্মদ আমান উল্লাহ প্রমুখ ।