তরিকায়ে আলিয়া নকশবন্দীয়া মুজাদ্দেদীয়া

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • তরিকায়ে আলিয়া নকশবন্দীয়া মুজাদ্দেদীয়া

তরিকায়ে  আলিয়া নকশবন্দীয়া মুজাদ্দেদীয়া this is an Islamic sufism Sunni page.

this the tarikah of hazrat abu bakar siddik radiallah talah anhu.which was siddikia tarika,after that it was naksbandia.then at last it was named naksbandia mojajjedia tarikah.

মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, বিপদে পড়লে চিনের প্রেসিডেন্টও মসজিদের দিকে দৌড়ে যায়!
05/02/2020

মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, বিপদে পড়লে চিনের প্রেসিডেন্টও মসজিদের দিকে দৌড়ে যায়!

কারামত ১  ঃ হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ কুদ্দিসা সিররুহু হজরত খাজা সাম্মাসীর গ্রহণকৃত মুরিদ ছিলেন । খাজা নক্শবন্দের জন্...
04/02/2020

কারামত ১ ঃ হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ কুদ্দিসা সিররুহু হজরত খাজা সাম্মাসীর গ্রহণকৃত মুরিদ ছিলেন । খাজা নক্শবন্দের জন্মের পূর্বে তার জন্মস্থান "কুশাক হিন্দুওয়ান" অতিক্রমকালে বাবা সাম্মাসী বলতেন , এই মাটি থেকে একজন মহামানবের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে । খুব শীঘ্রই কুশাক হিন্দুওয়ান "কছরে আরেফানে "পরিণত হবে । যখন তার মহাআর্বিভাবের সময় সমুপস্থিত হলাে তখন তিনি বললেন , সেই সুরভি/খুশবো এখন সন্নিকটবর্তী । মনে হয় তিনি জন্মগ্রহণ করেছেন । খোজ নিয়ে দেখা গেলাে তিন দিন আগে খোয়াজা নকশবন্দ রা: দুনিয়াতে আগমন করেছেন । তাঁর দাদা মহান বুজর্গের নেক নজর কামনার্থে হজরত খাজা বাবা সাম্মাসির কাছে তাকে নিয়ে উপস্থিত হন । খাজা সাম্মাসী বলেন , এই শিশু আমারই সন্তান । আমি তাকে আমার সন্তান হিশাবেই গ্রহণ করলাম । অতঃপর তিনি তাঁর মুরিদদেরকে বললেন , ইনি সেই মহাপুরুষ যার খুশবু আমি পাচ্ছিলাম । অচিরেই এই শিশু তার যুগের আউলিয়াগণের সরদার হবে । | অতঃপর তিনি হজরত আমীর কুলাল কুদ্দিসা সিররুহুকে সম্বােধন করে বললেন , আমার এই সন্তানের শিক্ষা - দীক্ষার ব্যাপারে অবহেলা কোরাে না । করলে আমি তােমাকে ক্ষমা করবাে না । একথা শুনে খাজা আমীর কুলাল কুদ্দিসা সিররুহু উঠে দাঁড়ালেন । অত্যন্ত আদবের সাথে সিনায় হাত রেখে বললেন , যদি তাঁর তরিকতের তালিম তরবিয়তের ব্যাপারে অবহেলা করি , তবে আমি মানুষ নই ।
***টীকা ::--
কুশাক হিন্দুওয়ানের নাম কোনাে কোনাে কিতাবে করে কসরে হিন্দুওয়ান বলে উল্লেখ রয়েছে । এর দ্বারা খাজা বাহাউদ্দিন নকশবন্দ এর জন্মস্থানকে বুঝায় । কুশাক ও কসরের অর্থ প্রাসাদ । হিন্দুওয়ান শব্দটি হিন্দ শব্দের বহুবচন । ফার্সি ভাষায় হিন্দ শব্দের অর্থ চোর , ডাকাত , ছিনতাইকারী ইত্যাদি । সম্ভবতঃ হজরত খাজার জন্মের পূর্বে এই এলাকায় চোর ডাকাত,খারাপ দুষ্কৃতকারীদের উপদ্রব ছিলাে । এই কারণে খাজা বাবা সাম্মাসী ওই স্থানকে কসরে হিন্দুওয়ান বলেছেন। হজরত খাজা সৈয়্যদ বাহাউদ্দীন নক্শবন্দের বরকতে তা কসরে আরেফান(আরেফ -আউলিয়াদের শহরে) নামে প্রসিদ্ধ হয়।
কিতাব :--হাজরাতুল কুদুস / ১৪১পৃষ্ঠা
***মাজার শরীফ::--
হজরত খোয়াজা বাবা সাম্মাসী কুদ্দিসা সিররুহু।
বোখারা, উজবেকিস্তান।

হজরত আলী রা: এর উপদেশ সমস্ত মূসলমান মুমিনদের উদ্দেশ্যে ********--------******আমিরুল মুমিনিন হজরত আলী কাররামাল্লাহু ওয়াজ...
04/02/2020

হজরত আলী রা: এর উপদেশ সমস্ত মূসলমান মুমিনদের উদ্দেশ্যে
********--------******
আমিরুল মুমিনিন হজরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যখন খেলাফতে প্রতিষ্ঠিত হলেন এবং মিম্বরে তশরিফ আনলেন তখন প্রাঞ্জল ও অলংকারশাস্ত্রসম্বলিত ভাষায় ভাষণ দিলেন । মহান আল্লাহর প্রশংসা, স্তব - স্তুতি এবং মহানবী স . এর উপর দরূদ পাঠের পর বললেন ,
হে মুসলমান ভ্রাতৃবৃন্দ ! জেনে রাখাে , মহানবী স . এর পর মানুষের মধ্যে সর্বোত্তম হজরত আবু বকর সিদ্দিক , তারপর ওমর , তারপর ওসমান । যারা তাদেরকে মন্দ/খারাপ বলবে।বা তাঁদের উপর মিথ্যারােপ করবে তাদের উপর আল্লাহ , রসূল , ফেরেশতা, ও সকল মানুষের লানত /অভিসাপ!
কিতাব :- হাজরাতুল কুদুস ৩৩পৃষ্টা

একবার সাহাবায়ে কেরাম রা , রসূল স . কে জিজ্ঞেস করলেন , হে প্রত্যাদেশিত পুরুষ ! আপনার প্রিয় ব্যক্তি কে ? উত্তরে তিনি বলল...
03/02/2020

একবার সাহাবায়ে কেরাম রা , রসূল স . কে জিজ্ঞেস করলেন , হে প্রত্যাদেশিত পুরুষ ! আপনার প্রিয় ব্যক্তি কে ? উত্তরে তিনি বললেন , আয়েশা । সাহাবায়ে কেরাম আরজ করলেন , পুরুষদের মধ্যে কে ? তিনি স , বললেন , তার পিতা আবু বকর ।হাদিসের কিতাব :-বােখারী , মুসলিম ।
রসূল স . আরো এরশাদ করেন , মসজিদে আবু বকরের জানালা ছাড়া সকল জানালা বন্ধ করে দাও।
হাদিসের কিতাব :-মেশকাত শরিফ ।
মাজার শরিফ:- নবীয়ে পাক স. এর পাশেই রওজা শরীফের ভিতরে হজরত সিদ্দিকে আকবর রা: এর মাজার শরীফ মদীনা মোনাওয়ারায়।

জমাদিউস সানিহজরত সিদ্দিকে আকবর রা: এর মাস।
02/02/2020

জমাদিউস সানি
হজরত সিদ্দিকে আকবর রা: এর মাস।

রসূল স . এরশাদ করেন , আবু বকরের ইমানের সাথে যদি সমগ্র জিন ইনসানের ইমান ওজন করা হয় , তাহলে আবু বকরের ইমান ভারি হবে , নবী...
02/02/2020

রসূল স . এরশাদ করেন , আবু বকরের ইমানের সাথে যদি সমগ্র জিন ইনসানের ইমান ওজন করা হয় , তাহলে আবু বকরের ইমান ভারি হবে , নবী - রসূলগণ ব্যতীত। হাদিসটি ইমাম বায়হাকী তার ' শােয়াবুল ইমানে '
হজরত ওমর রা . থেকে পরিণত সূত্রে বর্ণনা করেছেন
কিতাব :- তারিখে খুলাফা ৪৪ পৃষ্ঠা
কিতাব :- হাজরাতুল কুদুস

হজরত মােহাম্মদ হানাফিয়া বলেন , একদা আমি আমার পিতা আমিরুল মুমিন হজরত আলী রা . কে জিজ্ঞেস করলাম রসূল স . এর পর সকল মানুষে...
01/02/2020

হজরত মােহাম্মদ হানাফিয়া বলেন , একদা আমি আমার পিতা আমিরুল মুমিন হজরত আলী রা . কে জিজ্ঞেস করলাম রসূল স . এর পর সকল মানুষের মধ্যে সর্বোত্তম/সর্বশ্রেষ্ঠ কে ? তিনি জবাব দিলেন , আবু বকর । আমি বললাম , তারপর কে ? তিনি জবাব দিলেন , ওমর । আমি আবার বললাম , তারপর কে ? তিনি বললেন , ওসমান । আমি বললাম , হে আমিরুল মুমিনিন । তারপর আপনি । তিনি বললেন , আমি আল্লাহর বান্দাদের মধ্যে একজন বান্দা । | ইমাম বােখারী হাদিসটি মােহম্মদ ইবনে হানাফিয়া থেকে বর্ণন করেছেন।মূল কথা হলাে , তিন খলিফার পর হজরত আলী শ্রেষ্ঠ ব্যক্তি । কিন্তু অতি বিনয়ের খাতিরে তিনি নিজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করেননি ।
কিতাব :- হাজরাতুল কুদুস

হজরত আবু বকর সিদ্দিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু*******----- খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন হজরত আবু বকর সিদ্দিক রা , মহা...
31/01/2020

হজরত আবু বকর সিদ্দিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু
*******-----
খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন হজরত আবু বকর সিদ্দিক রা , মহানবী সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রথম খলিফা ছিলেন । তিনি জাহেরী ও বাতেনী এলেম রসূল (স.) এর নিকট থেকেই গ্রহণ করেন । হজরত আবু বকর সিদ্দিক , এর বংশপরম্পরা মহানবী স . এর সাথে মিলিত হয়েছে মুররা ইবনে কাব পর্যন্ত গিয়ে।
জন্ম - হাতির বৎসর থেকে দুই বছর চার মাস থেকে কয়েক দিন কম ।
রসূলুল্লাহ স . এরশাদ করেন-
( আল্লাহতায়ালা আমার বক্ষে যা প্রক্ষেপ করেছেন , আমি তা আবু বকরের বক্ষে ঢেলে দিয়েছি ) । হাদিসটি হাকেম তার ' মুসতাদরাক ' নামক গ্রন্থে হজরত আবু হুরায়রা রা . থেকে বর্ণনা করেছেন ।
হজরত সিদ্দিকে আকবর রা . এর খেলাফতকাল ছিলাে দুই বছর চার মাস । কোনাে বর্ণনায় দুই বছর তিন মাস ৭ দিন । আবার কোনাে বর্ণনায় এসেছে । আড়াই বছরের কথা ।
তার বয়স রসূল স . এর বয়সের সমান ৬৩ বছর । হয়েছিলাে । ইন্তেকালের তারিখ নিয়ে মতানৈক্য রয়েছে । কারাে মতে ২৩ বা ২৮ জমাদিউল উলা । আবার কারো মতে ২৩ জমাদিউল আখের মঙ্গলবার মাগরিব ও ইশার মাঝামাঝি সময়ে । কারাে মতে ২৩ হিজরীতে ৯ই জমাদিউল আখের । । তার অন্তিম ওসিয়ত অনুযায়ী তার বিবি আসমা বিনতে ওমাস তাকে গােসল দেন । পুরাতন দুটি কাপড়ে তাকে দাফন করা হয়েছে । কেনােনা নতুন কাপড় উপকারে লাগবে জীবিত মানুষের।
আমিরুল মুমিনীন হজরত ওমর ফারুক রা . সাহাবায়ে কেরামগণকে সঙ্গে নিয়ে তার নামাজে জানাযা আদায় করেন এবং রসূল স . এর রওজা মােবারকে তাকে দাফন করা হয় । নবী ও রসূলগণের পর বনী আদমের মধ্যে তিনি সর্বোত্তম ছিলেন ।

30/01/2020

Address

Kanchan Nagor Sharif Chandanaish
Chittagong

Telephone

+8801829345834

Website

Alerts

Be the first to know and let us send you an email when তরিকায়ে আলিয়া নকশবন্দীয়া মুজাদ্দেদীয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to তরিকায়ে আলিয়া নকশবন্দীয়া মুজাদ্দেদীয়া:

Share