খাজা ওসমান ফারুকী

খাজা ওসমান ফারুকী Khaja Osman Faruquee
A visionary guide for sincere seekers on the path of spiritual realization.
(8)

Sufi Missionary | Architect of the Sufi Meditation Method™ | Researcher | Author | Qur’anic Sufi Interpreter | Spiritual Mentor (Murshid)
🌐.suficentre.org 🔸 Contriver & Meditation Master
Sufi Meditation Method

🔸Chairman
Sufi Spiritual Foundation

🔸 Sajjada Nashin
'Bargahe Chishtya' সুফি সেন্টার Sufi Center

🔸 Editor & Publisher
"Sufinama" Sufi Articles Of Islamic Culture Journal

🔸 Chief Executive Officer (CEO) & Founder
Sufi Spiritual Academy

গতকালকের ‘সিররুল কুরআন’ প্রকাশনা উৎসবে আপনাদের উদার সাহচর্য, অকুণ্ঠ সমর্থন এবং স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আমি গভীরভাবে সম্ম...
10/09/2026

গতকালকের ‘সিররুল কুরআন’ প্রকাশনা উৎসবে আপনাদের উদার সাহচর্য, অকুণ্ঠ সমর্থন এবং স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ।

সময়ের ব্যস্ততা ও ব্যক্তিগত ব্যস্ততাকে উপেক্ষা করে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, আলেম-উলামা, পীর-মাশায়েখ, লেখক, সাংবাদিক এবং সুধীজন যেভাবে এই আয়োজনে উপস্থিত হয়ে আমাকে অনুপ্রাণিত করেছেন, তা আমার জন্য নিঃসন্দেহে এক গভীর প্রাপ্তি ।

একটি কাজের পেছনে শ্রম ও অধ্যবসায় যেমন প্রয়োজন, তার চেয়েও অধিক প্রয়োজন হয় সঠিক মানুষের সাহচর্য, প্রজ্ঞাপূর্ণ পরামর্শ এবং নীরব অথচ দৃঢ় সমর্থন। আপনাদের কাছ থেকে পাওয়া এই তিনটি আমার পথচলায় অত্যন্ত মূল্যবান—এবং গভীরভাবে ঋণী করে রাখার মতো।

আপনাদের স্নেহ, শ্রদ্ধা, আস্থা এবং অভিভাবকসুলভ দিকনির্দেশনার সঙ্গে যুক্ত থাকতে পারা আমার জন্য সৌভাগ্য। আপনাদের উপস্থিতি আমাকে শুধু আনন্দিত করেনি; বরং এই কাজের প্রতি আমার দায়বদ্ধতাকেও আরও গভীর করেছে।

‘সিররুল কুরআন’-এর এই প্রকাশনা তাই আমার কাছে কোনো সমাপ্তি নয়; বরং আরও গভীর অধ্যয়ন, নতুন প্রশ্ন, নিরন্তর অনুসন্ধান এবং জ্ঞান ও ভাবনার সংলাপের একটি নতুন অধ্যায়ের সূচনা।

এই দীর্ঘ পথচলায় আপনাদের প্রজ্ঞা, দিকনির্দেশনা, শুভকামনা ও দোয়া আমার জন্য যেমন অনুপ্রেরণার উৎস, তেমনি তা এক গভীর আমানত ও দায়বদ্ধতারও স্মারক।

গতকালের সেই ভালোবাসা, উপস্থিতি ও সাহচর্যের জন্য আপনাদের প্রত্যেকের প্রতি রইল আমার অন্তরের গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা।

আল্লাহ আমাদের এই জ্ঞান-অনুসন্ধানের পথকে কবুল করুন এবং সত্যের সন্ধানে আমাদের সবাইকে আরও নিষ্ঠাবান করুন।

— #খাজা_ওসমান_ফারুকী

#সিররুল_কুরআন
#সুফি_তাফসির
#খাজা_ওসমান_ফারুকী






#সুফি_সেন্টার
#সুফি_মেডিটেশন_মেথড
#চিশতিয়া_দর্শন

https://dailyinqilab.com/religion-philosophy/news/938425
10/09/2026

https://dailyinqilab.com/religion-philosophy/news/938425

বাংলা ভাষায় কুরআনের সুফি তাফসিরচর্চাকে আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক একাডেমিক পরিসরে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত ...

আলহামদুলিল্লাহ সিররুল কুরআন এর প্রকাশনা উৎসব এর প্রস্তুতি চলছে।
08/09/2026

আলহামদুলিল্লাহ

সিররুল কুরআন এর প্রকাশনা উৎসব এর প্রস্তুতি চলছে।

সুফি তাফসির ও সিররুল কুরআনসুফি তাফসির বলতে কুরআনের যাহিরি অর্থকে অস্বীকার না করে তার অন্তর্নিহিত ইশারা ও আধ্যাত্মিক তাৎপ...
07/09/2026

সুফি তাফসির ও সিররুল কুরআন

সুফি তাফসির বলতে কুরআনের যাহিরি অর্থকে অস্বীকার না করে তার অন্তর্নিহিত ইশারা ও আধ্যাত্মিক তাৎপর্য অনুধাবনের সেই ব্যাখ্যাপদ্ধতিকে বোঝায়, যেখানে আয়াতের ভাষা, প্রসঙ্গ, শরিয়তের মূলনীতি এবং কুরআনের সামগ্রিক বক্তব্যের প্রতি আনুগত্য বজায় রেখে মানুষের অন্তর্জগত ও আত্মিক রূপান্তরের সঙ্গে আয়াতের সম্পর্ক অনুসন্ধান করা হয়। এখানে ‘বাতিন’ কখনো ‘যাহির’-এর বিকল্প নয়; যাহিরের গভীরে নিহিত সেই তাৎপর্যের দিকে ইঙ্গিত, যা শুধু শব্দের আক্ষরিক অর্থে সম্পূর্ণরূপে ধরা পড়ে না।

এ কারণে সুফি তাফসিরকে নিছক কোনো গুপ্ততত্ত্বের চর্চা হিসাবে দেখা যেমন যথার্থ নয়, তেমনি প্রত্যেক ব্যক্তিগত আধ্যাত্মিক অনুভূতিকে কুরআনের তাফসির হিসাবে গ্রহণ করাও এই ঐতিহ্যের প্রকৃত স্বরূপ নয়। সুফি তাফসিরের লক্ষ্য কুরআনের যাহিরকে অতিক্রম করা নয়; বরং যাহিরের মধ্য দিয়েই তার অন্তর্নিহিত ইশারা, আত্মিক শিক্ষা ও মানব-রূপান্তরের সম্ভাবনাকে অনুধাবন করা।

প্রাথমিক সুফি-ঐতিহ্যের সংরক্ষিত নিদর্শনের মধ্যে আবু মোহাম্মদ সাহল ইবন আবদুল্লাহ আত-তুস্তারি (মৃ. ২৮৩ হি.)-র তাফসির আত-তুস্তারি বিশেষভাবে উল্লেখযোগ্য। কুরআনের আয়াতকে তাওহিদ, তাযকিয়া, নফসের পরিশুদ্ধি এবং অন্তরের বিভিন্ন অবস্থার সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে এটি সুফি তাফসিরের প্রাচীনতম গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর একটি।

তাঁর পর আবু আবদুর রহমান মুহাম্মদ ইবনুল হুসাইন আস-সুলামি (মৃ. ৪১২ হি.) সংকলন করেন হাকায়িকুত তাফসির। প্রাথমিক সুফি সাধকদের কুরআন-ভাবনা ও আধ্যাত্মিক উপলব্ধি সংরক্ষণের ক্ষেত্রে এই গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।

পঞ্চম হিজরি শতকে আবুল কাসিম আবদুল করিম আল-কুশায়রি (মৃ. ৪৬৫ হি.)-র লাতায়িফুল ইশারাত সুফি তাফসিরকে আরও পরিণত ও সুসংবদ্ধ রূপ দেয়। কুশায়রির ব্যাখ্যায় কুরআনের ভাষাগত ও শরিয়তসম্মত অর্থের পাশাপাশি যে আত্মিক ইশারা ও অন্তর্দৃষ্টির সমন্বয় দেখা যায়, তা পরবর্তী সুফি তাফসিরের জন্য একটি গুরুত্বপূর্ণ আদর্শ হয়ে ওঠে।

পারস্যের তাফসির-ঐতিহ্যে রশিদুদ্দিন আবু আল-ফদল মায়বুদি-র কাশফুল আসরার ও উদ্দাতুল আবরার কুরআনের বাহ্যিক ব্যাখ্যা ও আধ্যাত্মিক ইশারাকে একটি বিস্তৃত আখ্যানধর্মী কাঠামোয় একত্র করেছে।

রুজবিহান বাকলি আশ-শিরাজি (মৃ. ৬০৬ হি.)-র আরায়িসুল বায়ান ফি হাকায়িকিল কুরআন সুফি তাফসিরে প্রেম, সৌন্দর্য, তাজাল্লি ও অন্তর্দৃষ্টির এক গভীর ভাষা নির্মাণ করে। একই ধারায় নাজমুদ্দিন দায়া আর-রাজি (মৃ. ৬৫৪ হি.)-র বাহরুল হাকায়িক ওয়াল মা‘আনি ফি তাফসিরিল কুরআন, যা তাফসিরে নাজমি নামেও পরিচিত, মানুষের নফস, কলব, রূহ এবং আত্মিক সুলুকের সঙ্গে কুরআনের আয়াতের সম্পর্ককে বিশেষভাবে উন্মোচিত করেছে।

এই ধারার দার্শনিক পরিসর আরও বিস্তৃত হয় মুহিউদ্দিন ইবনুল আরাবি (মৃ. ৬৩৮ হি.)-র কুরআন-চিন্তায়। তাঁর নামে প্রচলিত তাফসির-গ্রন্থের লেখকত্ব নিয়ে গবেষণাগত মতভেদ রয়েছে; তবে আল-ফুতুহাতুল মাক্কিয়্যাহ সহ তাঁর রচনাবলিতে কুরআনের আয়াত যে অস্তিত্বতাত্ত্বিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা লাভ করেছে, তা পরবর্তী সুফি চিন্তায় সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে।

ইবনুল আরাবির চিন্তার ধারাবাহিকতায় আবদুর রাজ্জাক আল-কাশানি (মৃ. ৭৩০ হি.)-এর নামে পরিচিত তাফসিরুল কুরআনিল কারিম সুফি তাফসিরের প্রতীকী ও দার্শনিক ভাষাকে আরও সুসংহত করে। এই গ্রন্থের লেখকত্ব নিয়েও আধুনিক গবেষণায় আলোচনা রয়েছে। তবে সুফি তাফসিরের ইতিহাসে কাশানির নামে পরিচিত এই ব্যাখ্যার গুরুত্ব অস্বীকার করার উপায় নেই।

এই ধারার আরেক গুরুত্বপূর্ণ নাম ইমাম আবু হামিদ আল-গাজ্জালি (মৃ. ৫০৫ হি.)। তিনি প্রচলিত অর্থে কোনো পূর্ণাঙ্গ ধারাবাহিক তাফসির রচনা করেননি; কিন্তু তাঁর মিশকাতুল আনওয়ার কুরআনের একটি আয়াতকে কেন্দ্র করে ইসলামি নূরতত্ত্বের যে অনন্য ব্যাখ্যা নির্মাণ করেছে, তা সুফি কুরআন-চিন্তার ইতিহাসে এক মাইলফলক।

পরবর্তী যুগে ইসমাইল হাক্কি আল-বুরসাভি (মৃ. ১১৩৭ হি.)-র রূহুল বায়ান ফি তাফসিরিল কুরআন সুফি তাফসিরকে আরও বিস্তৃত ও জনপ্রিয় রূপ দেয়।

উত্তর আফ্রিকার মাগরিবি ধারায় আহমদ ইবন আজীবাহ (মৃ. ১২২৪ হি.)-র আল-বাহরুল মাদিদ ফি তাফসিরিল কুরআনিল মাজিদ যাহির ও বাতিনের মধ্যে এক সৃজনশীল সমন্বয় প্রতিষ্ঠা করে। তাঁর ব্যাখ্যায় শরিয়ত, তরীকত ও হাকিকতের পথ কুরআনের আয়াতের সঙ্গে একই পাঠপরিসরে এসে মিলিত হয়েছে।

সুফি তাফসিরের এই দীর্ঘ পরম্পরার দিকে তাকালে একটি বিষয় বিশেষভাবে স্পষ্ট হয়ে ওঠে—কুরআনকে বোঝার প্রশ্নটি তার শব্দ, বাক্য ও বিধানের অর্থ বোঝার মধ্যে সীমাবদ্ধ নয়। কুরআনের অর্থ মানুষের জীবনে কীভাবে প্রতিফলিত হয়, তার অন্তরকে কীভাবে স্পর্শ করে, তার নফসকে কীভাবে পরিশুদ্ধ করে এবং তার দৃষ্টিকে কীভাবে পরিবর্তিত করে—সুফি তাফসির সেই প্রশ্নগুলোকেও সমান গুরুত্ব দিয়ে সামনে আনে।

কারণ একজন মানুষ আয়াতের অর্থ জানতে পারে, তার ভাষাগত ব্যাখ্যা বুঝতে পারে, বিভিন্ন তাফসিরের মতামত অধ্যয়ন করতে পারে; কিন্তু সেই জ্ঞান কি তার নফসকে পরিবর্তিত করে?
সে আয়াত পাঠ করতে পারে; কিন্তু কখনো কি আয়াত তার নিজের অন্তরকে পাঠ করতে শুরু করে?

এই জায়গাতেই এসে আমাদের সামনে উন্মোচিত হয়
#সিররুল_কুরআন ’ -এর অনুসন্ধানের প্রশ্ন।

#সিররুল_কুরআন
#সুফি_তাফসির
#খাজা_ওসমান_ফারুকী






#সুফি_সেন্টার
#সুফি_মেডিটেশন_মেথড
#চিশতিয়া_দর্শন

ইসলামি জ্ঞানপরম্পরায় কুরআনিক অর্থকে বহুস্তরীয় হিসাবে বিবেচনা করা হয়েছে—যাহির (প্রকাশ্য), ইশারা (ইঙ্গিত), লতিফা (সূক্ষ্মত...
06/09/2026

ইসলামি জ্ঞানপরম্পরায় কুরআনিক অর্থকে বহুস্তরীয় হিসাবে বিবেচনা করা হয়েছে—যাহির (প্রকাশ্য), ইশারা (ইঙ্গিত), লতিফা (সূক্ষ্মতা) এবং সিরর (অন্তর্লীন রহস্য)। সিররুল কুরআন এই স্তরবিন্যাসকে একটি পদ্ধতিগত কাঠামো হিসাবে গ্রহণ করে, যেখানে শরিয়তের জ্ঞানতাত্ত্বিক বৈধতা ও হাকিকতের অভিজ্ঞতামূলক সত্য পরস্পরবিরোধী নয়; বরং পরিপূরক। এখানে ব্যাখ্যা শুধু অর্থ নির্ধারণের প্রক্রিয়া নয়, উপলব্ধির দিকে অগ্রসর হওয়ার মাধ্যম।

সমসাময়িক মানুষ জ্ঞানে সমৃদ্ধ, তথ্যে পরিপূর্ণ; কিন্তু অন্তর্দৃষ্টি ও প্রশান্তিতে প্রায়শই শূন্য। এই বাস্তবতায় প্রয়োজন এমন একটি তাফসিরধারা—যা একদিকে কুরআনের গভীর তাওহিদি দর্শনকে উন্মোচন করবে, অন্যদিকে আধুনিক মনোবিজ্ঞান, চেতনা-অধ্যয়ন ও মানবিক অভিজ্ঞতার আলোচনার সাথে সংলাপ তৈরি করবে।

সিররুল কুরআন সেই ভাষায় রচিত—যা একাধারে একাডেমিক, আবার রূহানি; বুদ্ধিবৃত্তিক, আবার হৃদয়গ্রাহী।

04/09/2026

সিররুল কুরআন

আলহামদুলিল্লাহ

Address

Chawkbazar
Chittagong
4203

Opening Hours

Monday 10:00 - 23:00
Tuesday 10:00 - 23:00
Wednesday 10:00 - 23:00
Thursday 10:00 - 23:00
Friday 10:45 - 20:00
Saturday 10:15 - 22:00
Sunday 10:30 - 23:00

Telephone

+8801814022481

Alerts

Be the first to know and let us send you an email when খাজা ওসমান ফারুকী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to খাজা ওসমান ফারুকী:

Shortcuts

Share