রাজাপুকুরলেইন-মোমিন রোড-জামাল খান পূজা উদযাপন পরিষদের সাধারণ সভায় ১৪২৮-২৯ বঙ্গাব্দের নব নির্বাচিত কমিটি গঠিত।
=========================
১৪২৮-২৯ বঙ্গাব্দের আসন্ন শারদীয় দুর্গোৎসব ও অন্যান্য পূজো উদযাপন করবার লক্ষ্যে রাজাপুকুর লেইন-মোমিন রোড-জামাল খান পূজা উদ্যাপন পরিষদের বার্ষিক সাধারন সভা গত ২২ জুলাই, বৃহষ্পতিবার চেরাগী পাহাড়স্হ, জেপ.প্রপার্টিজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব ও অন্যান্য পূজো সমুহ আড়ম্বরপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশ বজায় রেখে বাংলাদেশ সরকার ঘোষিত সম্পুর্ণ স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক পরিধান বাধ্যতামূলক করে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত পদক্ষেপ গঠনের উপর আলোকপাত করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ২১নং জামাল খান ওয়ার্ডের আলোকিত কাউন্সিলর শৈবাল দাশ সুমন মহোদয়, বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের, সাবেক সা: সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত মহোদয়।
পরিষদের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে রাজীব চৌধুরী মিল্টনকে সভাপতি, সুরঞ্জিত চৌধুরী টিপুকে সাধারন সম্পাদক এবং জনি বিশ্বাসকে অর্থ সম্পাদক করে পরিষদের ১৪২৮-২৯ বঙ্গাব্দের ১০১ সদস্য বিশিষ্ট নব-নির্বাচিত কমিটি গঠন করা হয়।
পংকজ দাশ,প্রকৌশলী অমিত ধর,অজয় কুমার চৌধুরী (সাজু), স্বপন মিত্র, শোভন দাশ শুভ, মিঠু দাশ, রাজীব সেন, রাহুল সেন সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি।