শ্রীশ্রী শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দির

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • শ্রীশ্রী শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দির

শ্রীশ্রী শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দির Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শ্রীশ্রী শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দির, Hindu temple, 8RHQ+M3F, Shib Bari Lane, Chattogram, Chittagong.

this the only official page of শ্রীশ্রী শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দির
follow by Instagram :
https://www.instagram.com/shibbigramandir.firingheebazar?igsh=MWYzbXZwZmczdjl4 শ্রীশ্রী শ্মশানেশ্বর শিব মন্দির চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজারে অবস্থিত। শতাধিক বৎসর ধরে এই মন্দিরে মহাদেবের বাণলিঙ্গে পূজা হয়ে আসছে। বহু প্রাচীন ও ঐতিহ্যবাহী এই মন্দির অনেক ইতিহাসের সাক্ষী হয়ে আছে। ঐতিহাসিক এই মন্দিরের নামানুসারে মন্দিরের সম্মুখস্ত সড়কের নাম রাখা হয় শিববাড়ি লেইন। ধারণা করা হয় বহু প্রাচীন এই মন্দিরটি ব্রিটিশ আমলের আরো আগে থেকে প্রতিষ্ঠা করা হয়েছিল। বিগত স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও এদেশীয় দোসরদের সম্মিলিত আক্রমণে ধ্বংস করা হয়েছে দেশের বহু মঠ ও মন্দির এবং কাল পরিক্রমায় তার সাথে সংযোজিত হয়েছিল শতাধিক বৎসরের পুরাতন ঐতিহ্যবাহী এই শিব মন্দিরটিও। যুদ্ধের পরে যখন ঐক্যবদ্ধ প্রয়াস মন্দির পুনর্নির্মাণ করার চেষ্টা হয়েছিল, ১৯৭৫ সালের এদেশের রাজনৈতিক পটপরিবর্তন হয়ে সবকিছু এলোমেলো হয়ে যায়। এবং মিথ্যে একটি মন্দিরের জমি ক্রয়ের দলিল দেখিয়ে সম্পূর্ণ আয়োজন নষ্ট করে দেওয়া হয়। অথচ ঈ.ও. জরিপেও জরিপকার্য শিববাড়ি মন্দিরের এর নামে সম্পাদন হয়েছে এবং তাতে প্রমাণিত হয় মন্দিরের জায়গা কারো কাছে বিক্রয় করা হয়নি। তারপর থেকে ভয়-ভীতি দেখিয়ে পূজা-পার্বণ যাতে না হয় সে জন্য কুটকৌশল চালাতে থাকে তৎকালীন প্রভাবশালী মহল, তাই মন্দির আইনের আশ্রয় নিতে বাধ্য হয়। আর তারই পথ ধরে চট্টগ্রাম জেলা আদালতে একটি মামলা শুরু হয়। যার নিষ্পত্তি এখনো পর্যন্ত হয়নি। এত বাধা বিপত্তির মাঝেও থেমে থাকেনি মন্দিরের পূজা অর্চ্চণা, প্রাতঃকালে মহাদেব সহ বিভিন্ন দেব দেবীর আরাধনা দিয়ে শুরু হয় মন্দিরের প্রতিটা দিন। কাল ক্রমে উন্নত হতে থাকে শিববাড়ির বিভিন্ন পুজো এবং চট্টগ্রামসহ পুরো দেশে ছড়িয়ে পড়ে শিববাড়ি ঐতিহ্যবাহী পুজোগুলোর আমেজ। যার প্রমাণ স্বরূপ ২০২১ সালে শিববাড়ির দুর্গা প্রতিমা কে চট্টগ্রাম জেলার সেরা প্রতিমা হিসেবে ভূষিত করে বিশ্ব দুর্গাপূজা শারদ সম্মান-২০২১, চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়ার সেরা পুজো হিসেবে নির্বাচিত করে পুজো ক্লিক সংগঠন। এই মন্দিরে শরৎকালের দুর্গাপূজা, শিবরাত্রি ব্রত নিয়ে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব, কালী পূজো, সরস্বতী পূজো, মনসা পূজো ও বলিদান, জগদ্ধাত্রী পুজো নিয়ে মহাপ্রসাদ বিতরণ ও বসন্তকালে বাসন্তী পুজো, মাসের প্রথম শনিবারের শনি পূজো প্রথম রবিবারে মঙ্গলচন্ডী পুজো এবং প্রতি অমাবস্যা কালীপুজো হয়ে থাকে। প্রতি শুক্রবারে এই মন্দিরে গীতা শিক্ষা ও ধর্মীয় পাঠচক্র হয়ে থাকে। যার সহযোগিতায় থাকে শ্রীশ্রী জ্যেতিশ্বর গীতা শিক্ষা সংঘ (জ্যোগীশিস)। এইসব অনুষ্ঠান পূজো অর্চ্চণার মধ্য দিয়ে উৎসবমুখর হয়ে থাকে ঐতিহ্যবাহী শ্রীশ্রী শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দির। শুধু তাই নয় প্রতিবাদ, সংগ্রাম ও সামাজিক কর্মকান্ড অগ্রণী ভূমিকা পালন করে এই মন্দির।
আমরা বিশ্বাস করি "ধর্মপালন প্রতিটি মানুষের জন্মগত অধিকার" এবং "ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ও ধর্মের জন্য মানুষ নয়, মানুষের জন্যই ধর্ম।"
পরিশেষে আমাদের ঐতিহ্যবাহী মন্দিরটির পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন ভাবে আমাদের ধর্মীয় অনুষ্ঠানাদি যাতে পালন করতে পারে তার জন্য মামলা সহ সবধরনের জটিলতায় তাড়াতাড়ি নিষ্পত্তির আশা করি। এবং প্রত্যেক সম্প্রদায়ের ধর্মপ্রাণ ব্যক্তিবর্গের নিকট আকুল আবেদন আমাদের প্রাণপ্রিয় মন্দিরটির জায়গা জবরদখল করাল রাহুগ্রাস থেকে মুক্ত করতে সাহায্যের হাত প্রসারিত করবেন, এই দাবি বাস্তবায়নে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রগতিশীল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলের অগ্রণী ভূমিকা থাকবে আশা রাখি।

10/09/2026

🌺 🌺 শুভ কৌশিকী অমাবস্যা 🌺🌺
মা সকলের মঙ্গল করুক

শ্রীশ্রী দেবী নাগেশ্বরী পূজা🙏উৎসব অঙ্গন: শ্রীশ্রী শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দির প্রাঙ্গন, শিব বাড়ী লেন, ফিরিঙ্গী বাজার, ...
16/08/2026

শ্রীশ্রী দেবী নাগেশ্বরী পূজা🙏
উৎসব অঙ্গন: শ্রীশ্রী শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দির প্রাঙ্গন, শিব বাড়ী লেন, ফিরিঙ্গী বাজার, কোতোয়ালী, চট্টগ্রাম।

14/08/2026

“কিছু না পাওয়া উত্তরের খোঁজে…”
যখন পৃথিবী থমকে দাঁড়ায়,
তখনই সব শৃংখল ভেঙে জেগে ওঠে আদিশক্তি।

ারদ_বার্তা
শ্রীশ্রী শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দির

আগামী ১৮ই আগষ্ট ২০২৬ খ্রিষ্টাব্দ মঙ্গলবার  শ্রীশ্রী শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী মা মনসা দেবীর পূজো ...
13/08/2026

আগামী ১৮ই আগষ্ট ২০২৬ খ্রিষ্টাব্দ মঙ্গলবার শ্রীশ্রী শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী মা মনসা দেবীর পূজো আয়োজন করা হয়েছে। পুজো আরম্ভ হবে সকাল ৬ ঘটিকায় এবং বলি আরম্ভ হবে সকাল ৭ ঘটিকায়।
আগামী ১৬ ও ১৭ই আগষ্ট রবিবার ও সোমবার বলির টোকেন প্রদান করা হবে, (ছাগল বলির প্রনামী-৪৫০টাকা ও হাঁস বলির প্রনামী-১০১টাকা) নির্ধারিত প্রনামী দিয়ে সকলে উল্লেখিত দুই দিন মন্দির হতে টোকেন সংগ্রহ করতে পারবেন।

মন্দির-ভিত্তিক বিবাহ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের ধর্মীয় ঐতিহ্য, আধ্যাত্মিক মূল্যবোধ এবং পারিবারিক বন্ধনের এক...
07/07/2026

মন্দির-ভিত্তিক বিবাহ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের ধর্মীয় ঐতিহ্য, আধ্যাত্মিক মূল্যবোধ এবং পারিবারিক বন্ধনের এক পবিত্র প্রকাশ।

মন্দিরের পবিত্র পরিবেশে বৈদিক মন্ত্রোচ্চারণ ও ঈশ্বরের আশীর্বাদে সম্পন্ন হওয়া বিবাহ নতুন দাম্পত্য জীবনের জন্য এক সুন্দর সূচনা হতে পারে। পাশাপাশি এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে আরও দৃঢ়ভাবে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

আসুন, যারা ইচ্ছুক তাদের মন্দির-ভিত্তিক বিবাহের বিষয়ে জানাই, উৎসাহ দিই এবং আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মানের সঙ্গে এগিয়ে নিয়ে যাই।

সুন্দর সমাজ গড়তে পারিবারিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্ববোধ এবং ভালোবাসাই হোক আমাদের সবচেয়ে বড় শক্তি।

ধর্মীয় মূল্যবোধ • সাংস্কৃতিক ঐতিহ্য • পবিত্র বন্ধন

গতকাল শ্রীশ্রী শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দির প্রাঙ্গনে শ্রীমান চিরঞ্জীব দাশের সহিত শ্রীমতি পপি দাশের শুভবিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

🙏 শুভকামনা নবদম্পতির জন্য।

#মন্দিরভিত্তিকবিবাহ #সনাতনধর্ম #হিন্দুবিবাহ #ঐতিহ্য #সংস্কৃতি #শুভবিবাহ

28/05/2026

নতুন আঙ্গিকে, নতুন পরিকল্পনা, নতুন ভাবনা নিয়ে ফিরছি, সকলের আর্শিবাদ কাম্য।
ারদ_বার্তা
শ্রীশ্রী শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দির

18/04/2026

পূর্ণাহুতি

দুইদিনব্যাপী অষ্টপ্রহর মহানাম যজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠানে মন্দির প্রাঙ্গণে শুভেচ্ছা বিনিময় করতে আসেন চট্টগ্রাম ৯ আসনের মাননী...
18/04/2026

দুইদিনব্যাপী অষ্টপ্রহর মহানাম যজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠানে
মন্দির প্রাঙ্গণে শুভেচ্ছা বিনিময় করতে আসেন চট্টগ্রাম ৯ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু সুফিয়ান এম পি মহোদয়।

Address

8RHQ+M3F, Shib Bari Lane, Chattogram
Chittagong
4000

Telephone

+8801894755844

Website

Alerts

Be the first to know and let us send you an email when শ্রীশ্রী শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to শ্রীশ্রী শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দির:

Shortcuts

Share

Category