19/05/2026
আলহামদুলিল্লাহ, আজ আমাদের মাদ্রাসায় পবিত্র কুরবানির ফাজায়েল ও মাসায়েল বিষয়ক এক মনোমুগ্ধকর তর্ক-বিতর্ক তথা ইলমি মুবাহাসার শুভ সূচনা হয়েছে। এ মহতী আয়োজনে মাদ্রাসার সম্মানিত আসাতেযায়ে কেরামগণ সশ্রদ্ধ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ ও মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। পুরো পরিবেশ ছিল ইলমি জ্ঞান, আদব ও দ্বীনি চেতনায় পরিপূর্ণ।
মুবাহাসায় অংশগ্রহণকারী ছাত্ররা কুরবানির তাৎপর্য, ফজিলত, শরয়ি বিধান, পশু নির্বাচনের মাসায়েল এবং কুরবানির অন্তর্নিহিত শিক্ষা সম্পর্কে কুরআন-হাদিসের আলোকে অত্যন্ত চমৎকার ও প্রাঞ্জল আলোচনা উপস্থাপন করে। তাদের যুক্তিপূর্ণ বক্তব্য, সাবলীল উপস্থাপনা এবং দলিলভিত্তিক আলোচনা উপস্থিত সকলকে মুগ্ধ করেছে।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে গবেষণার মনোভাব, ইলমি চর্চা ও দ্বীনি জ্ঞানের গভীরতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মহান আল্লাহ তাআলা এ ইলমি মজলিসকে কবুল করুন এবং এর মাধ্যমে আমাদের সকলকে সহিহ দ্বীনি জ্ঞান অর্জন ও আমলের তাওফিক দান করুন। আমিন