ইসলামের কথা Islamer Kotha

ইসলামের কথা Islamer Kotha ইসলামের সবরকম কথা এখানে পোস্ট করা হয়।

26/06/2026
13/04/2026

উসমান ইবনে আফফান রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَنْ قَالَ بِسْمِ اللَّهِ الَّذِى لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَىْءٌ فِى الأَرْضِ وَلاَ فِى السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ ثَلاَثَ مَرَّاتٍ لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلاَءٍ حَتَّى يُصْبِحَ وَمَنْ قَالَهَا حِينَ يُصْبِحُ ثَلاَثَ مَرَّاتٍ لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلاَءٍ حَتَّى يُمْسِىَ

যে ব্যক্তি সকালে এ দোয়া তিনবার পড়বে সন্ধ্যা পর্যন্ত আকস্মিক কোনো বিপদ তাকে আক্রান্ত করবে না। আর সন্ধ্যায় যে পড়বে সকাল পর্যন্ত আকস্মিক কোনো বিপদ তাকে আক্রান্ত করবে না। بِسْمِ اللهِ الَّذِىْ لَا يَضُرُّ مَعَ اسْمِهٖ شَىْءٌ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ (অর্থ : আমি আল্লাহর নামে (দিন শুরু করছি), যার নাম সঙ্গে থাকলে আসমান-জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না। আর তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞ।)এ হাদীসের একজন বর্ণনাকারী ছিলেন পক্ষাঘাতগ্রস্ত। তিনি যার কাছে এ হাদীস বর্ণনা করছিলেন সে তার দিকে বিস্ময়ের সঙ্গে তাকিয়েছিল। তিনি তখন বললেন: আমাকে দেখে তুমি অবাক হচ্ছ? আল্লাহর কসম, আমি মিথ্যা বলি নি। যেদিন আমি এ বিপদে পড়েছি সেদিন দোয়াটি পড়তে আমি ভুলে গিয়েছিলাম।

সুনানে আবু দাউদ, হাদীস ৫০৮৮..!!

13/04/2026

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন :

كَانَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً ۫ فَبَعَثَ اللّٰهُ النَّبِیّٖنَ مُبَشِّرِیْنَ وَ مُنْذِرِیْنَ ۪ وَ اَنْزَلَ مَعَهُمُ الْكِتٰبَ بِالْحَقِّ لِیَحْكُمَ بَیْنَ النَّاسِ فِیْمَا اخْتَلَفُوْا فِیْهِ ؕ وَ مَا اخْتَلَفَ فِیْهِ اِلَّا الَّذِیْنَ اُوْتُوْهُ مِنْۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَیِّنٰتُ بَغْیًۢا بَیْنَهُمْ ۚ فَهَدَی اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا لِمَا اخْتَلَفُوْا فِیْهِ مِنَ الْحَقِّ بِاِذْنِهٖ ؕ وَ اللّٰهُ یَهْدِیْ مَنْ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ۝۲۱۳

(শুরুতে) সমস্ত মানুষ একই দীনের অনুসারী ছিল। তারপর (যখন তাদের মধ্যে মতভেদ দেখা দিল তখন) আল্লাহ নবী পাঠালেন, (মুমিনদের জন্য) সুসংবাদদাতা ও (কাফেরদের জন্য) ভীতি প্রদর্শনকারীরূপে। আর তাদের সাথে সত্যসম্বলিত কিতাব নাযিল করলেন, যাতে তা মানুষের মধ্যে সেই সব বিষয়ে মীমাংসা করে দেয়, যা নিয়ে তাদের মধ্যে মতভেদ ছিল। আর (পরিতাপের বিষয় হল) অন্য কেউ নয়; বরং যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তারাই তাদের কাছে সমুজ্জ্বল নিদর্শনাবলি আসার পরও কেবল পারস্পরিক রেষারেষির কারণে তাতেই (সেই কিতাবেই) মতভেদ সৃষ্টি করল। অতঃপর যারা ঈমান এনেছে, আল্লাহ তাদেরকে তারা যে বিষয়ে মতভেদ করত, সে বিষয়ে নিজ ইচ্ছায় সঠিক পথে পরিচালিত করেন। আর আল্লাহ যাকে চান তাকে সরল-সঠিক পথে পরিচালিত করেন।

সূরা বাকারা, আয়াত : ২১৩..!!

11/04/2026

যত বেশী পারেন মা-বাবার দোয়া নিন, তাঁদের এক্সট্রা কেয়ার করুন - দুনিয়াতেই এক্সট্রা সুখ, শান্তি ও সফলতা পাবেন। যাদের বাবা-মা নেই তাদের জন্য বেশী বেশী দোয়া করুন।🥰🥰

11/04/2026

যালিমদের অন্তর্ভুক্ত না হওয়ার দুআ [২৩:৯৪]

رَبِّ فَلَا تَجْعَلْنِيْ فِيْ الْقَوْمِ الظَّالِمِيْنَ

হে আমার প্রতিপালক, আপনি আমাকে যালিম সম্প্রদায়ভুক্ত করবেন না।

সূরা মু'মিনূন, আয়াত : ৯৪

09/04/2026

সকালের দুআ::
অকল্যান, অলসতা, জাহান্নাম থেকে মুক্তি চেয়ে প্রার্থনা।

সকালে পড়বে :

أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلّٰهِ، وَالْحَمْدُ لِلّٰهِ، لاَ إِلَهَ إلاَّ اللّٰهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ، رَبِّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِيْ هَذَا الْيَوْمِ وَخَيْرَ مَا بَعْدَهُ، وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا فِيْ هَذَا الْيَوْمِ وَشَرِّ مَا بَعْدَهُ ، رَبِّ أَعُوْذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوءِ الْكِبَرِ، رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابٍ فِيْ النَّارِ وَعَذَابٍ فِيْ الْقَبْرِ

আমরা আল্লাহর জন্য সকালে উপনীত হয়েছি, অনুরূপ যাবতীয় রাজত্বও সকালে উপনীত হয়েছে, আল্লাহ্‌র জন্য। সমুদয় প্রশংসা আল্লাহ্‌র জন্য। একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসাও তাঁর, আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। হে প্রতিপালক! এই দিনের মাঝে এবং এর পরে যা কিছু কল্যাণ আছে আমি আপনার নিকট তা প্রার্থনা করি। আর এই দিনের মাঝে এবং এর পরে যা কিছু অকল্যাণ আছে, তা থেকে আমি আপনার আশ্রয় চাই।

হে প্রতিপালক! আমি আপনার কাছে আশ্রয় চাই অলসতা ও খারাপ বার্ধক্য থেকে। হে প্রতিপালক!আমি আপনার কাছে আশ্রয় চাই জাহান্নামে আযাব হওয়া থেকে এবং কবরে আযাব হওয়া থেকে।

15/03/2026

Masha Allah
Alhamdulillah
Allahu Akbar.. ��

15/03/2026

Masha Allah... �

Masha Allah.. Masha Allah.. Masha Allah.. 💓💓হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন :ثَلاَثُ دَعَوَاتٍ م...
15/03/2026

Masha Allah..
Masha Allah..
Masha Allah.. 💓💓

হযরত আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন :

ثَلاَثُ دَعَوَاتٍ مُسْتَجَابَاتٌ لَهُنَّ، لاَ شَكَّ فِيهِنَّ‏:‏ دَعْوَةُ الْمَظْلُومِ، وَدَعْوَةُ الْمُسَافِرِ، وَدَعْوَةُ الْوَالِدِيْنِ عَلَى وَلَدِهِمَا‏.‏

তিনটি দু'আ এমন-যা আল্লাহর দরবারে কবুল হওয়া সম্পর্কে কোন সন্দেহ নাই: ১. মযলুম বা অত্যাচারিত ব্যক্তির দু'আ, ২. মুসাফিরের দু'আ, ৩. সন্তানের প্রতি পিতামাতার অভিশাপ। [অনুরূপভাবে সন্তানের পক্ষে পিতামাতার দু'আও সমধিক কার্যকরী হয়ে থাকে বলে অন্য হাদীসে আছে।]

আল-আদাবুল মুফরাদ: ৩২... 💓💓

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামের কথা Islamer Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share