সনাতন ধর্ম ॐ The Hindu Family ॐ

সনাতন ধর্ম  ॐ The Hindu Family  ॐ 🌿🌿🌺🌿হরে কৃষ্ণ,হরে কৃষ্ণ,কৃষ্ণ কৃষ্ণ,হরে হরে,হরে রাম,হরে রাম,রাম রাম হরে হরে ।🌿🌺🌿🌿

06/05/2026

শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ 🙏

06/05/2026
ওঁ কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে। প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ🙏
19/04/2026

ওঁ কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে।
প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ🙏

শ্যামা সংগীত  মা
19/04/2026

শ্যামা সংগীত মা

বাংলাদেশ জাতীয় সংসদের ইতিহাসে কেউ সর্বপ্রথম মডেল মন্দিরের দাবি‼️বাংলাদেশ জাতীয় সংসদের ইতিহাসে কেউ সর্বপ্রথম মডেল মন্দিরে...
07/04/2026

বাংলাদেশ জাতীয় সংসদের ইতিহাসে কেউ সর্বপ্রথম মডেল মন্দিরের দাবি‼️

বাংলাদেশ জাতীয় সংসদের ইতিহাসে কেউ সর্বপ্রথম মডেল মন্দিরের দাবী করলেন খুলনা-১ এর মাননীয় সংসদ জনাব আলহাজ্ব আমির এজাজ খান এমপি।

#আদি_সনাতন_টিভি

মা শমূচণ্ডী,আমাদের হাওড়া শহরের আবেগ।।🌼🌿📍ইছাপুর,হাওড়া।। হাওড়া শহরের মায়ের দর্শন করতে চলে আসুন।।মায়ের পুজোর শুভারম্ভ ...
25/03/2026

মা শমূচণ্ডী,আমাদের হাওড়া শহরের আবেগ।।🌼🌿
📍ইছাপুর,হাওড়া।।

হাওড়া শহরের মায়ের দর্শন করতে চলে আসুন।।
মায়ের পুজোর শুভারম্ভ হবে আগামী ২৫/০৩/২০২৬ তারিখ (বুধবার) থেকে।।🌼🌿

#আমাদের_হাওড়া_শহর

#মা #শমূচণ্ডী

আক্ষরিক অর্থে তোমার প্রতি নত হওয়া / তোমাকে শ্রদ্ধা জানানো।ব্যবহারিক অর্থে অভিবাদন, সম্মান প্রদর্শন, বিদায় বা শুভেচ্ছা জা...
25/03/2026

আক্ষরিক অর্থে তোমার প্রতি নত হওয়া / তোমাকে শ্রদ্ধা জানানো।
ব্যবহারিক অর্থে অভিবাদন, সম্মান প্রদর্শন, বিদায় বা শুভেচ্ছা জানানো।
এটি হাত জোড় করে (অঞ্জলি মুদ্রা) বলা হয় এবং দেবতা, গুরু, বয়োজ্যেষ্ঠ বা সমবয়সীকে সম্মান জানাতে ব্যবহৃত হয়।
ঋগ্বেদ
৮.৭৫.১০ “নমস্তে অগ্নে ওজসে গৃণন্তি দেব কৃষ্টয়ঃ । অমৈরমিত্রমর্দয় ॥”
অনুবাদ: “হে অগ্নি! তোমার শক্তিকে প্রণাম (নমস্তে)। দেবতাগণ ও মানুষেরা তোমার প্রশংসা করে; তোমার শিখায় শত্রুকে দগ্ধ করো।”
এখানে “নমস্তে” সরাসরি “তোমাকে প্রণাম/অভিবাদন” অর্থে ব্যবহৃত।
বিবাহ সূক্ত (১০.৮৫.২২): “নমস্কৃত” শব্দ আছে, অর্থ “প্রণাম/আরাধনা করা”।

অথর্ববেদে
৬.১৩.২: “নমস্তে” ব্যবহৃত, অর্থ “সম্মান/প্রণাম”।
এখন নমস্কারের প্রতি উত্তরে নমস্কার ই বলা যেতে পারে।
মানে আপনাকে ও প্রতিপ্রণাম।

ব্রহ্মসত্য

#প্রণাম #সম্মান #নমস্তে

যেখানেই থাকুন ঈশ্বরকে স্মরণ করুন 🌼🌿
24/03/2026

যেখানেই থাকুন ঈশ্বরকে স্মরণ করুন 🌼🌿

সাতক্ষীরায় বাসন্তী পূজার মন্দির নির্মাণে বাধাও হুমকি দিয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার রাজার বাগান সদূরডাঙ্গী পূর্বপাড়ায় ব...
24/03/2026

সাতক্ষীরায় বাসন্তী পূজার মন্দির নির্মাণে বাধাও হুমকি দিয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলার রাজার বাগান সদূরডাঙ্গী পূর্বপাড়ায় বাসন্তী পূজার মন্ডপ নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার বেলা ১১টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রাজারবাগান এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় মন্দির কমিটির পক্ষ থেকে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে পূজা আয়োজনে প্রতিবন্ধকতা সৃষ্টি ও সাম্প্রদায়িক মন্তব্য করার দাবি জানানো হয়েছে।

​সদূরডাঙ্গী মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস ও সভাপতি আদিত্য বিশ্বাস অভিযোগ করেন, প্রতিবেশী মনিরুজ্জামান টুটুল ও তার পরিবার দীর্ঘ কয়েক বছর ধরেই বিভিন্ন পূজার সময় বাধা দিয়ে আসছেন।

রোববার সরকারি রাস্তার পাশে প্যান্ডেল নির্মাণের জন্য বাঁশ পোঁতার সময় টুটুল ও তার স্ত্রী এসে কাজে বাধা দেন এবং গালিগালাজসহ মারধরের হুমকি দেন। আয়োজকদের দাবি, টুটুলের স্ত্রী এ সময় তাদের পূজা করতে হলে ভারতে চলে যাওয়ার কথা বলেন। তারা আরও জানান, গত বছরও একই ধরনের হুমকি ও বাধার সম্মুখীন হতে হয়েছিল তাদের। নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

​তবে অভিযুক্ত মনিরুজ্জামান টুটুল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, মন্ডপ নির্মাণে কোনো বাধা দেওয়া হয়নি। আলোকসজ্জার জন্য যে বাঁশগুলো পোঁতা হচ্ছিল, সেগুলো তার নিজস্ব জমির সীমানার মধ্যে পড়ায় তিনি আপত্তি জানিয়েছিলেন। এছাড়া বিদ্যুতের তারে লিকেজ থেকে বড় কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকায় তার স্ত্রী সতর্ক করার চেষ্টা করেছেন মাত্র।

​ঘটনার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আব্বাস আলী জানান, ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলা হয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না দিলেও মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় হিন্দু সম্প্রদায় শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে প্রশাসনের স্থায়ী নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when সনাতন ধর্ম ॐ The Hindu Family ॐ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category