বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, চট্টগ্রাম যেলা

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, চট্টগ্রাম যেলা

বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, চট্টগ্রাম যেলা আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি।

14/08/2026
আল-হামদুলিল্লাহমারকায তার স্বমহিমায় আবারও উদ্ভাসিত।আল-মারকাযুল ইসলামী আস-সালাফী (EiiN: 134051), নওদাপাড়া, রাজশাহীর ২০২৬ ...
10/08/2026

আল-হামদুলিল্লাহ
মারকায তার স্বমহিমায় আবারও উদ্ভাসিত।

আল-মারকাযুল ইসলামী আস-সালাফী (EiiN: 134051), নওদাপাড়া, রাজশাহীর ২০২৬ সালের দাখিল পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে। আলহামদুলিল্লাহ। এবার মোট ৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১ জন A+, ৪৪ A এবং ৯ জন A- পেয়েছে। মানবিক বিভাগে মোট শিক্ষার্থী ছিল ৭২ জন।
উল্লেখ্য যে, অত্র মারকাযে অন্য মাদ্রাসা থেকে বিজ্ঞান বিভাগে অংশগ্রহণকারী ৬ জন গোল্ডেন A+ সহ ১০ জন শিক্ষার্থী A+ পেয়েছে।

18/07/2026

..সামনে এগিয়ে দেওয়া মানে অনুসারী তৈরি নয়।.সাথে নিয়ে চলা মানে পারসোনাল সম্পর্ক তৈরি নয়।.ভাল কিছু করতে না পারার আবেগ ইগো নয়।
.ভুল সংশোধনী দেওয়া মানে ছোট করা নয়।
​..নীরবতা বজায় রাখা মানে হেরে যাওয়া নয়।
​..দ্বিমত পোষণ বা সমালোচনা করা মানেই শত্রুতা নয়।

​..সহযোগিতা চাওয়া মানে দুর্বলতা নয়।
​..দূরত্ব বজায় রাখা মানে ভুলে যাওয়া বা হিংসা নয়।
​..প্রশ্ন তোলা মানেই অবিশ্বাস নয়।
.তোষামোদ করিনা মানে অপছন্দ করা নয়।.ক্ষমা করে দেওয়া মানেই অন্যায় মেনে নেওয়া নয়।.অপেক্ষা করা মানেই সময় নষ্ট করা নয়।
ইনশাআল্লাহ..

-মুহাম্মাদ আব্দুন নূর

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।সবাই মানবতার সেবার হাত বাড়িয়ে দিন।
13/07/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
সবাই মানবতার সেবার হাত বাড়িয়ে দিন।

আস্ সালামু আলাইকুম। ১১ই জুলাই ২০২৬ ইং বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কর্মী সম্মেলন সফল হোক।
05/07/2026

আস্ সালামু আলাইকুম। ১১ই জুলাই ২০২৬ ইং বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কর্মী সম্মেলন সফল হোক।

05/07/2026

বিনোদন যখন মরীচিকা: খেলাধুলার উন্মাদনা বনাম বিবেক ও সময়ের অপচয়।

​বর্তমান সময়ে 'খেলাধুলা' শব্দটা তার প্রকৃত অর্থ হারিয়ে ফেলেছে। একসময় যা ছিল কেবলই শারীরিক ব্যায়াম বা সামান্য বিনোদন, আজ তা রূপ নিয়েছে এক সর্বগ্রাসী উন্মাদনায়। বিশেষ করে বিশ্বকাপ এলে আমাদের সমাজের একটা বড় অংশের যে ‘খেলা পাগল’ রূপ আমরা দেখি, তা অত্যন্ত দুঃখজনক এবং বিবেকবান মানুষের জন্য চিন্তার কারণ।

​আমরা একটু ভেবে দেখেছি কি, এই উন্মাদনা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে?

​সময়ের চরম অপচয়: জীবনের প্রতিটি সেকেন্ড যেখানে মূল্যবান, সেখানে মধ্যরাত জেগে ঘন্টার পর ঘন্টা বিদেশি দলগুলোর পেছনে নষ্ট করা হচ্ছে। যে সময়টা ক্যারিয়ার গঠন, জ্ঞানার্জন বা পরিবারের পেছনে দেওয়া যেত, তা বিলীন হচ্ছে স্রেফ ৯০ মিনিটের এক গোলকধাঁধায়।

​অর্থহীন অন্ধত্ব ও কোন্দল: এমন সব দেশ বা খেলোয়াড়দের নিয়ে এ দেশের যুবসমাজ মারামারি, তর্কাতর্কি এমনকি আত্মহত্যা পর্যন্ত করছে—যারা হয়তো মানচিত্রের এই প্রান্তের মানুষগুলোর অস্তিত্ব সম্পর্কেও জানে না! অন্যের জয়ে নিজের রক্তক্ষয় করার চেয়ে বড় মূর্খতা আর কী হতে পারে?

​নৈতিক ও আত্মিক অবক্ষয়: খেলার নামে জুয়া, বাজি ধরা, এবং রাত জেগে ইবাদত-বন্দেগি বা নিজের দায়িত্ব অবহেলা করা এখন নিয়মিত চিত্র। বিনোদন যখন মানুষকে তার মূল দায়িত্ব থেকে বিচ্যুত করে, তখন তা আর বিনোদন থাকে না, তা হয়ে ওঠে মানসিক ব্যাধি।

​"আপনার আবেগ, আপনার সময় এবং আপনার মেধা অত্যন্ত মূল্যবান। এটাকে এমন জায়গায় ব্যয় করুন যা আপনার নিজের, আপনার পরিবারের এবং আপনার দেশের কোনো কাজে আসবে।"

​আসুন, এই কৃত্রিম উন্মাদনা আর কর্পোরেট বাণিজ্যের মোহে অন্ধ হওয়া বন্ধ করি। খেলাকে স্রেফ একটা খেলা হিসেবে দেখার মানসিকতা তৈরি করি। 'খেলা পাগল' হয়ে নিজের বিবেক ও সময়কে ধিক্কার দেওয়ার মতো পরিস্থিতিতে না ফেলে, আসুন আমরা আমাদের জীবনকে অর্থবহ কাজের দিকে পরিচালিত করি।

Address

North Patenga. Hossain Ahamad Para, Steel Mills Bazar
Chittagong

Telephone

01849558789

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, চট্টগ্রাম যেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, চট্টগ্রাম যেলা:

Shortcuts

Share