Baba Loknath/বাবা লোকনাথ

Baba Loknath/বাবা লোকনাথ 🌺🌿🙏জয় বাবা লোকনাথ। সকল বিঘ্ন বিপদ থেকে সবাইকে রক্ষা করো, সবার মনোস্কামনা পূরন করো🌺🌿🙏 বৃহত্তর বোয়ালখালীর একটি সেবামূলক প্রতিষ্টান।

27/05/2026

শ্রী শ্রী কালা চাঁদ ঠাকুরবাড়ী🙏

27/05/2026
🌺🌿সুধী ভক্ত স্বজন মন্ডলী, ,আগামী ০৩/০৬/২০২৬ইং রোজ বুধবার ত্রিকালদর্শী মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম ...
19/05/2026

🌺🌿সুধী ভক্ত স্বজন মন্ডলী, ,
আগামী ০৩/০৬/২০২৬ইং রোজ বুধবার ত্রিকালদর্শী মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান দিবস। এই উপলক্ষে শাকপুরা বড়ু্য়া পাড়াস্থ লোকনাথ বাবার সেবাশ্রম এর পক্ষ থেকে সকল ভক্তদের দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান উপভোগ ও মহাপ্রসাদ গ্রহনের আমন্ত্রন জানিয়েছেন মন্দিরের অধ্যক্ষ (ডালিম বড়ুয়া)। এবং উক্ত অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে উদযাপনের জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা ও উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন (ডালিম বড়ুয়া)।
👉অনুষ্ঠানের তারিখ : 03/06/2026 ইংরেজী
👉রোজ বুধবার।
👉 প্রাঙ্গনঃ- লোকনাথ সেবাশ্রম,
👉 ঠিকানাঃ-শাকপুরা, বড়ুয়ার টেক , বোয়ালখালী,
👉চট্টগ্রাম।
বিনয়াবনত,
(অধ্যক্ষ- ডালিম বড়ুয়া)
সেবক- রোমেল শীল🙏
মোবাইলঃ ০১৮১৭৭০৯৭২২

15/05/2026

মক্কায় আব্দুল গফুরের সাথে বাবা লোকনাথ, ভগবান গাঙ্গুলী ও বেনী মাধবের ধর্মীয় আলোচনা 🌺সবাইকে দেখার জন্য শেয়ার করুন🙏 সংগ্রহ টি ভি সিরিয়াল।

15/05/2026

🙏🏻ওঁম শ্রী লোকনাঁথায় নমঃ 🌿🌺🌿
🌿জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী
এই ভব নদীর তুমি কান্ডারী ❤️ #

 #অলৌকিক_লীলা_পর্ব_১১বিহারীলাল বাবু ছিলেন ঢাকা জজ কোর্টের আইন জীবী।বাবার পরম অনুগত ভক্ত ছিলেন তিনি।এক বার তিনি ঢাকা থেকে...
15/05/2026

#অলৌকিক_লীলা_পর্ব_১১
বিহারীলাল বাবু ছিলেন ঢাকা জজ কোর্টের আইন জীবী।বাবার পরম অনুগত ভক্ত ছিলেন তিনি।এক বার তিনি ঢাকা থেকে স্টীমারযোগে মেঘনা নদীর উপর দিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন।ফেরার পথে বারদী যাবেন।নদীর মাঝপথে হঠাৎ ঝড় উঠে সেই সাথে বিশাল বিশাল ঢেউ।মৃত্যু অবধারিত জেনে বিহ্বল ওবিমূঢ় হয়ে পড়েন বিহারীলাল ও স্টীমারের সকল যাত্রী।ষ্টীমারের চালকরা বুঝতে পারে অল্প কিছু ক্ষণের মধ্যেই জলের নিচে তলিয়ে যাবে স্টীমার।ক্রমে স্টীমারের মধ্যে জল ঢুকতে শুরু করে।ফলে কাত হয়ে যায় সেটি.এবার অবশ্যই উল্টিয়ে যাবে।প্রাণরক্ষার কোন উপায় না দেখে বিহারীলাল এক মনে স্মরণ করতে থাকেন বাবা লোকনাথকে।"হে বাবা রক্ষা করো" বলে কাতরভাবে ডাকতে থাকেন বাবাকে।শরণাগত ভক্তের সেই কাতর ডাকে বাবার আসন টলে যায়।তিনি সাড়া না দিয়ে পারেন না।

সেই সময় বাবা ভক্তদের সাথে নিয়ে বসে ছিলেন আশ্রমের বারান্দায়।হঠাৎ বাবা কেমন চঞ্চল হয়ে উঠলেন।বাবা এবার নিজে থেকেই বলে উঠলেন ভক্তদের,"বিহারী খুবই বিপন্ন।সে আমাকে বারবার ডাকছে।আমি তার কাছে যাচ্ছি।"

এই বলেই সমাধিস্থ হয়ে পড়লেন তিনি।তা দেখে বিস্ময়ে হতবাক হয়ে বসে রইলেন ভক্তেরা।কিছু ক্ষণ পর সমাধি ভঙ্গ হল।বাবার দেহে আবার প্রাণ ফিরে আসল।বাবা তখন বললেন"মেঘনা নদীর বুকে বিহারী খুবই বিপদে পড়েছিল।তাকে আসন্ন মৃত্যু থেকে রক্ষা করে এলাম।তার সাথে সকল যাত্রীরাও বেঁচে গেল"!

এদিকে তখন জল ঢুকে সত্যি ডুবে যায় স্টীমারটি কিন্তু পরক্ষণেই অলৌকিকভাবে ভেসে উঠে।তখন যাত্রীরা দেখতে পান,দুটি অলৌকিক হাত যেন শক্ত করে ধরে রেখেছে স্টীমারটিকে।বিহারীলাল বাবু বুঝতে পারলেন,বাবাই এসেছেন তাদের রক্ষা করতে…

🙏জয় জয়শ্রী বাবা লোকনাথ🙏
🕉️🙏🔱জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী🔱🙏🕉️

07/05/2026

মন্দির ভিত্তিক বিবাহ। বর অজয় ঘোষ কনে প্রিয়া বিশ্বাস পূজা
শুভ কামনা রইল।❤️❤️

 #নৃসিংহ_চতুর্দশী : অশুভ শক্তির বিনাশ ও পরম ভক্ত প্রহ্লাদের রক্ষার মহিমাময় তিথি।সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্...
30/04/2026

#নৃসিংহ_চতুর্দশী : অশুভ শক্তির বিনাশ ও পরম ভক্ত প্রহ্লাদের রক্ষার মহিমাময় তিথি।
সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হলো নৃসিংহ চতুর্দশী বা নৃসিংহ জয়ন্তী।
এই পুণ্য তিথিতে ভক্তবৎসল ভগবান শ্রীবিষ্ণু অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহের রূপ ধারণ করে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন।

#কেন_এই_অবতার?

দৈত্যরাজ হিরণ্যকশিপু বর পেয়েছিলেন যে,
তাকে মানুষ বা পশু,
দেবতা বা দানব কেউ মারতে পারবে না; ঘরের ভেতরে বা বাইরে,
দিনে বা রাতে এবং কোনো অস্ত্রের দ্বারা তার মৃত্যু হবে না।
এই অহংকারে মত্ত হয়ে তিনি নিজ পুত্র পরম বৈষ্ণব প্রহ্লাদকে হত্যা করতে উদ্যত হন।
ভক্তের ডাক শুনতে এবং ব্রহ্মার বর সত্য রেখে হিরণ্যকশিপুকে বধ করতে ভগবান নৃসিংহদেব গোধূলি বেলায় (দিন ও রাতের সন্ধিক্ষণে) আবির্ভূত হয়েছিলেন।

শাস্ত্রমতে ভক্তদের করণীয় ও ব্রত নিয়ম:
এই পবিত্র তিথিতে ভক্তদের কিছু বিশেষ নিয়ম পালন করা উচিত—

(১) উপবাস পালন: নৃসিংহ চতুর্দশীর দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত (বা গোধূলি বেলা) পর্যন্ত উপবাস থাকা অতি উত্তম।
অনেকে এই দিনে নির্জলা উপবাসও পালন করেন। শারীরিক কারণে পূর্ণ উপবাস সম্ভব না হলে অনুকল্প প্রসাদ (ফলমূল ও সবজি) গ্রহণ করা যায়।

(২) সংকল্প ও স্নান: ভোরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে দিনটি ভগবানের সেবায় অতিবাহিত করার সংকল্প করতে হয়।

(৩) নৃসিংহদেবের পূজা ও অভিষেক: সন্ধ্যায় (গোধূলি বেলায়) ভগবান নৃসিংহদেবের বিশেষ পূজা ও অভিষেক করা হয়। এসময় চন্দন, ফুল এবং পঞ্চামৃত দিয়ে সেবা করা অত্যন্ত শুভ।

(৪) জপ ও কীর্তন: সারাদিন নৃসিংহদেবের নাম জপ করুন। বিশেষ করে এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন:

উগ্রং বীরং মহা-বিষ্ণুং জ্বলন্তং সর্বতো মুখম্।
নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যু মৃত্যুং নমাম্যহম্।।

(৫) ভাগবত পাঠ: শ্রীমদ্ভাগবতের সপ্তম স্কন্ধে বর্ণিত প্রহ্লাদ চরিত্র ও নৃসিংহদেবের আবির্ভাবের কাহিনী পাঠ করা বা শ্রবণ করা এই তিথির অন্যতম প্রধান অঙ্গ।

(৬) দান ও সেবা: সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের অন্নদান বা বস্ত্রদান করা এই ব্রতের মাহাত্ম্য বহুগুণ বাড়িয়ে দেয়।

এই বছর (২০২৬) নৃসিংহ চতুর্দশী পালিত হবে আগামী ৩০শে এপ্রিল (১৭ বৈশাখ, বৃহস্পতিবার)। নৃসিংহদেব যেহেতু সন্ধ্যায় আবির্ভূত হয়েছিলেন, তাই এই দিন সন্ধ্যায় ভক্তিভরে প্রদীপ প্রজ্জ্বলন করুন।

ভগবান নৃসিংহদেব আমাদের হৃদয়ের আসুরিক প্রবৃত্তি (কাম, ক্রোধ, লোভ) বিনাশ করে

30/04/2026

👏জয় বাবা লোকনাথ। আমাদের সবাইকে রক্ষা করো।👏

🙏🙏গর্জ করবি, কিন্তু আহাম্মক (নির্বোধ) হবি না। ক্রোধ করিব কিন্তু ক্রোধান্ধ হবি না🙏জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী🙏
30/04/2026

🙏🙏গর্জ করবি, কিন্তু আহাম্মক (নির্বোধ) হবি না। ক্রোধ করিব কিন্তু ক্রোধান্ধ হবি না
🙏জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী🙏

Address

Boalkhali
Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when Baba Loknath/বাবা লোকনাথ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Baba Loknath/বাবা লোকনাথ:

Share