মাইজভাণ্ডারীগাউছিয়া হক কমিটি বাংলাদেশ মানিকপুর শাখা

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • মাইজভাণ্ডারীগাউছিয়া হক কমিটি বাংলাদেশ মানিকপুর শাখা

মাইজভাণ্ডারীগাউছিয়া হক কমিটি বাংলাদেশ মানিকপুর শাখা মানব সেবাই আমাদের লক্ষ্য

মানবতার ছোঁয়ায় অসচ্ছল, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর হযরত সৈয়দ আব্দুল গণি কাঞ্চনপুরী দাতব্য চিকিৎসালয়!গত ২৯-০৮-...
03/09/2026

মানবতার ছোঁয়ায় অসচ্ছল, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর হযরত সৈয়দ আব্দুল গণি কাঞ্চনপুরী দাতব্য চিকিৎসালয়!

গত ২৯-০৮-২০২৬ ইং রোজ শনিবার সকাল ১১ টায় মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ মানিকপুর শাখার তত্ত্বাবধানে হযরত সৈয়দ আব্দুল গণি কাঞ্চনপুরী রহঃ দাতব্য চিকিৎসালয় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীদের মাঝে বিনামূল্যে ওষুধসহ সুন্নাত খৎনা অনুষ্ঠিত হয়েছে।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সদস্য ও অত্র চিকিৎসালয়ের সম্মানিত তত্বাবধায়ক জনাব নুরুল ইসলাম বিএ সাহেব,আরো উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ মানিকপুর শাখার সম্মানিত সিনিয়র সহ সভাপতি জনাব নজরুল ইসলাম।
মানিকপুর শাখার সাবেক সভাপতি আমানউল্লাহ। চিকিৎসালয়ের সহকারী আজিজুর রহমান, ফাহিম,আনিস,রিফাত,শাকিব,রায়হান,শাহীন,রুবাব সহ প্রমুখ।
লায়ন ডাক্তার আলহাজ্ব হাফিজুর রহমান ও তার টিমের মাধ্যমে উক্ত খৎনা ক্যাম্প সম্পন্ন হয়।

শোক সংবাদ....! শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী উচ্চ বিদ্যালয় এর আর্থিক সহায়তাকারীজনাব মোঃ ইলিয়াস ইন্তেকাল করিয়েছেন...
02/09/2026

শোক সংবাদ....!
শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী উচ্চ বিদ্যালয় এর আর্থিক সহায়তাকারী
জনাব মোঃ ইলিয়াস ইন্তেকাল করিয়েছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমরা তাহার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

আলহামদুলিল্লাহ। মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ মানিকপুর শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) শাহানশাহ্...
30/08/2026

আলহামদুলিল্লাহ।
মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ মানিকপুর শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী কঃ'র চন্দ্র বার্ষিকী ওরশ শরীফ এবং জিকির এ সামা মাহফিল সম্পন্ন।
--------------------------------------------------------------------------
গত ২৮-০৮-২৬ইং রোজ শুক্রবার বাদে মাগরিব হইতে,মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ মানিকপুর শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী কঃ'র চন্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং জিকির এ সামা মাহফিল অত্র কমিটির সভাপতি জনাব মোবারক হোসেন'র সভাপতিত্বে,সাধারণ সম্পাদক আজিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

শুরুতে কুরআন তেলওয়াত করেন,মো আরমান, নাতে রাসুল পরিবেশন করেন আবু রায়হান, শানে গাউসুল আজম পরিবেশন করেন হাফেজ মাওলানা জাবেদ হোসেন।

এই সময় উপস্থিত ছিলেন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সদস্য ও শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব নুরুল ইসলাম বিএ সাহেব।
আরো উপস্থিত ছিলেন, অত্র কমিটির সাবেক সফল সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ সভাপতি জনাব নজরুল ইসলাম সাহেব,সাবেক সভাপতি জনাব নেজাম,আমানউল্লাহ, প্রবাসী সদস্য মোঃ আইয়ুব আলী,আলহাজ্ব তৌহিদুল আলম,আবুল কালাম,জামাল,নুরুল আলম,মোঃ মজু,ইলিয়াস,ইকবাল হোসেন,মিজান,সহ সভাপতি সাজ্জাদ আল হোসাইন,সৌদি প্রবাসী সদস্য মোঃ পারভেজ,সাবেক অর্থ সম্পাদক জানে আলম,সিনিয়র সদস্য কুরবান আলী,দুলাল,রমজান আলী,(বড় মিয়া) সহ সাধারণ সম্পাদক শাকিব,ফাহিম,সাংগঠনিক সম্পাদক মিনহাজ, ধর্মীয় সম্পাদক মাঃ.আনিসুর রহমান,প্রচার সম্পাদক সেলিম,রিফাত, নয়ন,আনিস,রাকিব, রফিক,মইন,হাকিম সহ অত্র কমিটির কার্যকরী উপদেষ্টা মন্ডলীর সদস্য,কার্যকরী পর্ষদ, বিভিন্ন ইউনিট শাখার সভাপতি সম্পাদক সদস্য, আশেকানে হক ভাণ্ডারী সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ সহ প্রমুখ।

এই সময় কোরআন হাদিসের আলোকে আলোচনা করেন,প্রধান বক্তা,হাফেজ মাওলানা মোঃ আবুল কালাম সাহেব।
বিশেষ বক্তা হাফেজ মাওলানা হাসানুল করিম আল কাদেরী সাহেব,এবং সাংগঠনিক বক্তব্য রাখেন সহ সভাপতি জনাব মো সাজ্জাদ আল হোসাইন সাহেব।
জিকির এ সামা মাহফিল পরিবেশন করেন অত্র কমিটির নিয়মিত কাওয়াল আবুল কালাম সাহেব।

পরিশেষে মিলাদ কিয়াম ও দোয়া মোনাজাতে সকলের জন্য দোয়া কামনা করে এবং তবররুক বিতরণ এর মাধ্যমে উক্ত মাহফিল সম্পন্ন সমাপ্ত হয়।

28/08/2026
28/08/2026

মাইজভাণ্ডারীগাউছিয়া হক কমিটি বাংলাদেশ মানিকপুর শাখা র ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সঃ ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী কঃ'র চন্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে আলোচনা সভা ও ওয়াজ মাহফিল ২০২৬ ইং

28/08/2026

মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি

আগামীকাল ২৮শে আগষ্ট ২০২৬ইং রোজ শুক্রবার বাদে মাগরিব হইতে, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ মানিকপুর শাখার ব্যবস্থা...
27/08/2026

আগামীকাল ২৮শে আগষ্ট ২০২৬ইং রোজ শুক্রবার
বাদে মাগরিব হইতে, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ মানিকপুর শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ও বিশ্বঅলি শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী কঃ'র চন্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হইবে।

🔴প্রধান অতিথি : জনাব নুরুল ইসলাম বিএ সাহেব।
সম্মানিত সদস্য: মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ও সাবেক সভাপতি শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী উচ্চ বিদ্যালয়।

🔴প্রধান বক্তা :হাফেজ মাওলানা মোঃ আবুল কালাম সাহেব।
সাবেক খাদেম:শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী কঃ'র রওজা শরীফ।

🔴বিশেষ বক্তা : হাফেজ মাওলানা মোঃ হাসানুল করিম আল কাদেরী ।
হেড মাওলানা :শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী উচ্চ বিদ্যালয়।

🔴বিশেষ অতিথি: দেশে অবস্থানরত সকল প্রবাসী সদস্যবৃন্দ।

🔴সভাপতি:জনাব মোঃ মোবারক হোসেন।
সভাপতি:মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, মানিকপুর শাখা।

🔴আমন্ত্রিত মেহমান:অত্র কমিটির সকল সদস্য, আশেকানে হক ভাণ্ডারী, শিক্ষানুরাগী,সমাজ সেবক বৃন্দরা উপস্থিত থাকবেন।

ব্যবস্থাপনায় :মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ,মানিকপুর শাখা(কোড৭৯) কাঞ্চন নগর,মানিকপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম।

উক্ত মাহফিলে আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল।

Address

Fatikchhari
Chittagong
4350

Alerts

Be the first to know and let us send you an email when মাইজভাণ্ডারীগাউছিয়া হক কমিটি বাংলাদেশ মানিকপুর শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share