Nava Pandit Vihar - নব পণ্ডিত বিহার

Nava Pandit Vihar - নব পণ্ডিত বিহার 🙏“সব্বে সত্ত্বা সুখিতা হোন্তু”🙏
🙏জগতের সকল প্রাণী সুখী হউক🙏

আগামী ২৭শে আগস্ট বৃহস্পতিবার শুভ শ্রাবণী পূর্ণিমা তিথিতে সকাল ৮ টা থেকে ১০টা পর্যন্ত সিদ্ধার্থের সন্ন্যাস নিয়ে আলোচনায় ব...
25/08/2026

আগামী ২৭শে আগস্ট বৃহস্পতিবার শুভ শ্রাবণী পূর্ণিমা তিথিতে সকাল ৮ টা থেকে ১০টা পর্যন্ত সিদ্ধার্থের সন্ন্যাস নিয়ে আলোচনায় বুদ্ধ পালা কীর্তন পরিবেশন করবেন চন্দনাইশ থানার ফতেনগর গ্রামের বিশিষ্ট কীর্তনীয়া বাবু মোহিত রঞ্জন বড়ুয়া।

🌷যথাসময়ে সকলের মৈত্রীময় উপস্থিতি কামনা করছি 🌷

23/08/2026

🔴 Live | সরাসরি সম্প্রচার.......🎥
🌹 সন্ধ্যাকালীন সমবেত প্রার্থনা এবং পূণ্যদান........
🌷 বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব বাবু স্বপন কুমার বড়ুয়া'র আরোগ্যে কামনায় পূণ্যদান চলমান........
#প্রচারেঃ- কর্মবীর রতনানন্দ থেরো, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ,নব পণ্ডিত বিহার।

ভারতের বুদ্ধগয়াস্থ বাংলাদেশ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সিদ্ধান্তক্রমে এ'বছর পবিত্র কঠিন চীবর দানোৎসব ২০২৬ সারাদিনব্যাপী...
23/08/2026

ভারতের বুদ্ধগয়াস্থ বাংলাদেশ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সিদ্ধান্তক্রমে এ'বছর পবিত্র কঠিন চীবর দানোৎসব ২০২৬ সারাদিনব্যাপী কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হবে আগামী ২১ নভেম্বর ২০২৬ শনিবার।

এ'বছর প্রকৃত বৌদ্ধ তীর্থ যাত্রীরা স্ব-উদ্যোগে অংশ গ্রহণ করতে ইচ্ছুক দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকা যাঁরা উক্ত অনুষ্ঠানে যোগদান করতে চান তাঁরা সহসা আগামী ৩০ আগষ্ট, ২০২৬ এর মধ্যে ভারতীয় ভিসা আবেদন পত্র অনলাইন জমা দিয়ে সংশ্লিষ্ঠ রেজিষ্ট্রেশন নং, নাম ঠিকানা ও পাসপোর্ট নং আমাদের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মনোনীত নিন্মোক্ত ভিক্ষু ও যুব শাখার কর্মকর্তা বরাবরে জমা দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে:-

ঢাকা:

১) ভদন্ত নিব্বুতি থেরো, আবাসিক ভিক্ষু, ধর্মরাজিক মহাবিহার, ফোন নং- ০১৮৭৪-৪৯৯৩৪৪।

২) ভদন্ত ধর্মরত্ন ভিক্ষু, আবাসিক ভিক্ষু, ধর্মরাজিক মহাবিহার, ফোন নং- ০১৮৯৪৮৯৫৭৩৫।

চট্টগ্রাম:

১) মি: শুভাশীষ বড়ুয়া সিন্টু,
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব। ফোন নং- ০১৮১৭-২৬৬১৫৫.

২) মি: অমরেশ বড়ুয়া চৌধুরী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব। ফোন নং- ০১৭১১৭৪৯৫২৫.

গত বছরের মতো সকল তীর্থ যাত্রীবৃন্দ নিজস্ব উদ্যোগে স্ব স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে বা নিজে অনলাইনে ভিসা আবেদন করে আপনারা নির্ধারিত সময়ের মধ্যে উপরিউক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ভবদীয়
ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো, সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, ঢাকা। ও বাংলাদেশ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি, বুদ্ধগয়া, ভারত।

দেবপ্রিয় বড়ুয়া,
উর্ধ্বতন সহ-সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, ঢাকা। ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি, বুদ্ধগয়া, ভারত।


゚viralシviralシfypシ゚viralシalシ
Buddhist Monastery, Dhaka.
Buddhist Monastery Bodhgoya, India.

বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন বাংলাদ...
22/08/2026

বাংলাদেশের রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মাননীয় সভাপতি ও সহ-সভাপতি, বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘ এবং ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাঅধ্যক্ষ, শ্রীসদ্ধম্মশাসনধ্বজ ভদন্ত ড. বুদ্ধপ্রিয় মহাথের মহোদয়।

রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও ঐতিহাসিক মুহূর্তে তাঁর উপস্থিতি দেশের বৌদ্ধ সমাজের প্রতিনিধিত্বের এক গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত। একই সঙ্গে এটি নবনির্বাচিত রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার প্রতি দেশের বৌদ্ধ সম্প্রদায়ের আন্তরিক শুভকামনা, সমর্থন ও মঙ্গলকামনার তাৎপর্যপূর্ণ বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত।

তারিখ: ২১শে আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫৭০ বুদ্ধাব্দ |

🙏❤️🙏  শুভ জন্মদিন হে পূণ্যপুরুষ  🙏❤️🙏🌻 আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব,বিচিত্র ধর্মকথিক পূজনীয় উ পঞঞা চক্ক মহাথের মহোদয়ের আজ শ...
21/08/2026

🙏❤️🙏 শুভ জন্মদিন হে পূণ্যপুরুষ 🙏❤️🙏

🌻 আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব,বিচিত্র ধর্মকথিক
পূজনীয় উ পঞঞা চক্ক মহাথের মহোদয়ের আজ শুভ জন্মদিন
শুভ জন্মদিনে জানাই পুষ্পিত অভিনন্দন, বিনম্র শ্রদ্ধা এবং শুভেচ্ছা।
🌷 শুভেচ্ছান্তে:- নব পণ্ডিত বিহারের সকল ভিক্ষু সংঘ এবং উপাসক-উপাসিকা বৃন্দ।

🌷🌷 পুষ্পিত অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি 🌷🌷🌻 বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, নব পণ্ডিত ব...
20/08/2026

🌷🌷 পুষ্পিত অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি 🌷🌷

🌻 বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, নব পণ্ডিত বিহার উন্নয়ন পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব বাবু বিনয় ভূষণ বড়ুয়া মহোদয় #আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনোনিত হওয়ায় নব পণ্ডিত বিহারের সকল ভিক্ষু সংঘের পক্ষ থেকে এবং দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকাদের পক্ষ থেকে পুষ্পিত অভিনন্দন এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি ❤️✌️❤️।

19/08/2026

🔴 Live | সরাসরি সম্প্রচার.......🎥
🌹 শুভ অষ্টমী উপোসথ তিথির মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি ........
🌷 বিকালবেলার ৩য় পর্বের একক সদ্ধর্মদেশনা এবং উপোসথ শীল প্রদান এবং দানকর্ম উৎসর্গ চলমান...........
🌻 #প্রধান_সদ্ধর্মদেশকঃ- সদ্ধর্মশোভন ভদন্ত দেবশ্রী মহাথের মহোদয়।
#প্রচারেঃ- কর্মবীর রতনানন্দ থেরো, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ,নব পণ্ডিত বিহার।

19/08/2026

🔴 Live | সরাসরি সম্প্রচার.......🎥
🌹 শুভ অষ্টমী উপোসথ দিবসের মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি ........
🌷 দুপুর বেলার ২য় পর্বের সমবেত প্রাথনা এবং বিদর্শন ভাবনা পরিচালনা চলমান...........
🌷 ভাবনা পরিচালকঃ- #ভদন্ত সংঘশ্রী থেরো, অধ্যক্ষ _ ফলাহারিয়া সদ্ধর্মলংকার বিহার, রাঙ্গুনিয়া।
#প্রচারেঃ- কর্মবীর রতনানন্দ থেরো, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ,নব পণ্ডিত বিহার।

19/08/2026

🔴 Live | সরাসরি সম্প্রচার.......🎥
🌹 শুভ অষ্টমী উপোসথ তিথির মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি ........
🌷 সকাল বেলার প্রথম পর্বের বুদ্ধ সংকীতন, বুদ্ধ পূজা উৎসর্গ, উপোসথ শীল প্রদান এবং পূণ্যদান চলমান...........
#প্রচারেঃ- কর্মবীর রতনানন্দ থেরো, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ,নব পণ্ডিত বিহার।

🌻 ত্রৈমাসিক বর্ষাব্রতের মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি🌻🌺 আগামীকাল ১৯শে আগস্ট বুধবার শুভ অষ্টমী উপোসথ তিথিতে বিকাল ৪.০০ টায় প...
18/08/2026

🌻 ত্রৈমাসিক বর্ষাব্রতের মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি🌻

🌺 আগামীকাল ১৯শে আগস্ট বুধবার শুভ অষ্টমী উপোসথ তিথিতে বিকাল ৪.০০ টায় প্রধান সদ্ধর্মদেশনায় থাকছেন, ঐতিহ্যবাহী উত্তর পদুয়া শান্তি নিকেতন বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, বহুগুনে গুনান্বিত, বিচিত্র ধর্মকথিক #সদ্ধর্মশোভন ভদন্ত দেবশ্রী মহাথের মহোদয়।

🌼 দুপুর ২.৩০ মিনিট থেকে ৪.০০ টা পর্যন্ত বিদর্শন ভাবনা পরিচালনা করবেন ফলাহারিয়া সদ্ধর্মোদয় বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, বিশিষ্ট সাংঘিক ব্যক্তিত্ব #সুদেশক ভদন্ত সংঘশ্রী থেরো মহোদয়।

🏵️[বি.দ্র.:- প্রত্যেক উপোসথ দিবসে বিশিষ্ট কীর্তনীয়া বাবু নয়ন বড়ুয়া'র পরিচালনায় আগামীকাল সকাল ৮.০০ টা থেকে ১০.০০ টা পর্যন্ত বুদ্ধ কীর্তন পরিবেশন করবেন পশ্চিম রাউজান গ্রামের স্বনামধন্য কীর্তনীয়া মি. মিশু বড়ুয়া এবং লোহাগাড়া থানার চুনতি গ্রামের স্বনামধন্য কীর্তনীয়া অংকিতা বড়ুয়া প্রিয়া ।

🌷সবাইকে যথাসময়ে নব পণ্ডিত বিহারে উপস্থিত থাকার জন্য আহ্বান রইল এবং যারা অনলাইনের মাধ্যমে ধর্ম শ্রবণ ও উপোসথ শীল গ্রহণ করতে ইচ্ছুক ★ ্ডিত_বিহার★ ফেইসবুক পেইজে অংশগ্রহণ করার অনুরোধ রইল।

Address

15 Katalgonj, Chawkbazar, Panchlish
Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when Nava Pandit Vihar - নব পণ্ডিত বিহার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Nava Pandit Vihar - নব পণ্ডিত বিহার:

Shortcuts

Share