19/10/2023
আজ সেই কলংকিত রাতের ১১টা বছর পূর্ণ হলো...!!
যে বাংলায় বৌদ্ধরা হাজার হাজার বছর ধরে সুখে-শান্তিতে বাস করে আসছে সেই বাংলায় একটা মিথ্যা-ভিত্তিহীন ফেইসবুক পোষ্ট ও সাম্প্রদায়িক রোষানলের কারণে ২৯ ও ৩০ শে সেপ্টেম্বর ২০১২ সালে বাংলাদেশের (রামু, উখিয়া, পটিয়া) সহ বাংলাদেশের নানা বৌদ্ধ জনপদে উগ্রবাদী দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছিলো। যা সমগ্র বৌদ্ধদের এক কলঙ্কিত অধ্যায়.....
আজকের ২৯ সেপ্টেম্বর ২০১২ সালে এই রাতেই রাত একটু বাড়তে না বাড়তে, বর্বর সহিংসতাকারী, অসভ্যরা রামুর হাজার বছরের বৌদ্ধ সভ্যতা, ঐতিহ্য, গবেষণা ও সংস্কৃতির ধারক বৌদ্ধ বিহার সহ নিরীহ বৌদ্ধদের ঘরবাড়ী ধ্বংস, নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়েছিল।
সেদিন বৌদ্ধরা ছিলো চরম নিরূপায়, এবং স্থানীয় নেতৃবৃন্দের ভূমিকা ছিলো চরম প্রশ্নবিদ্ধ ও লজ্জ্বাজনক।
যাইহোক বৌদ্ধরা সেই রাতের ভয়াবহতা আজ ভুলেনি, ও কখনো তা ভোলার মতো নয়, তবু তারা বাঁচতে সুখে-শান্তিতে নিজ জন্মভূমির মাতৃভূমিতে।
জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ হতে মুক্তি লাভ করুক, সকল প্রাণী প্রজ্ঞাবান হোক।
Today marks 11 years of that tainted night...!!
In Bengal, where Buddhists have been living happily for thousands of years, due to a baseless Facebook post and communal fervor, various Buddhist towns in Bangladesh (Ramu, Ukhia, Patia) were attacked by extremist miscreants on September 29 and 30, 2012. . Which is a tainted section of the entire Buddhists.....
Today, 29 September 2012, on this very night, barbaric violence, barbarians destroyed, tortured, looted and set fire to the houses of innocent Buddhists, including the Buddhist monastery of Ramu, which holds thousands of years of Buddhist civilization, tradition, research and culture.
At that time, the Buddhists were in extreme poverty, and the role of the local leaders was highly questionable and shameful.
However, the Buddhists have not forgotten the horror of that night, and will never forget it, yet they live happily and peacefully in their native motherland.
May all beings in the world be happy, may they be freed from suffering, may all beings be wise.